ব্রাহ্মণবাড়িয়া সাংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশন থেকে সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আযম (৪৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা যাওয়ার জন্য স্টেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম আযম কসবা পৌরসভার শাহপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে এবং সাবেক পৌর মেয়র গোলাম হাক্কানীর ছোট ভাই।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম আযমের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত