তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

হাসপাতালের তথ্য চাওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

জাহাঙ্গীর আলম শাহীন : রয়েল কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ দৈনিক সকালের সময়ের নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে প্রাণনাশের হুমকি দেন । এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে চকবাজার মডেল থানায় সাধারন ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত (২১ ডিসেম্বর ২০২২ইং) দুপুর ২টার দিকে চকবাজার মডেল থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি আব্দুল কাইয়ুম।

নাম প্রকাশ না করার শর্তে একজন তথ্যদাতা দৈনিক সকালের সময়ের নিজস্ব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম শাহিনকে জানান, রয়েল কেয়ার হাসপাতালে অন্তঃসত্ত্বা এক মহিলার সিজার করে বাচ্চা বিক্রয় করে দিয়েছে। যে অন্তঃসত্তা মহিলার সিজার করা হয়েছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ থেকে মহিলা দালাল জুলেখা এবং আকলিমা রয়েল কেয়ার হাসপাতাল ৮৫ হোসেনী দালান রোড চানখাঁরপুল, চকবাজার ঠিকানায় নিয়ে যান। রয়েল কেয়ার হাসপাতালে সিজার করে বাচ্চা বিক্রয় করে দেওয়ার দায়ে জুলেখা পলাতক এবং তার মেয়ে ও নাতনি ডিবি পুলিশের হেফাজতে ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত কল্পে চকবাজার থানার ওসি আব্দুল কাইম কে মুঠোফোনের মাধ্যমে বিষয়টা জানতে চাইলে তিনি দৈনিক সকালের সময়কে বলেন আমার লোক এ বিষয়টা নিয়ে কাজ করছে।

সরেজমিনে ভুক্তভোগীর সাক্ষাৎকার নিতে রয়েল কেয়ার হাসপাতালে যাওয়ার প্রাক্কালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপজিটে একটিভ ডায়াগনস্টিক সেন্টার এর সামনে প্রথমে বাবলুর সাথে সাক্ষাৎ এবং কিছু কথোপকথনের একপর্যায়ে সেখানে এসে উপস্থিত হন মোবারক এবং টুটুল। আর মোবারক উপস্থিত হয়েই দৈনিক সকালের সময়ের প্রতিনিধির হাত ধরে টেনে গাড়িতে উঠানোর চেষ্টা সহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেন। একজন সাংবাদিককে হেনস্থা এবং প্রাণ নাশের হুমকি দেওয়ার কারণে গত রবিবার(২১ ডিসেম্বর ) চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন সেই সাংবাদিক (জাহাঙ্গীর আলম শাহীন)। জানা যায়, গত ১৯শে ডিসেম্বর দুপুর ২:৫০ ঘটিকায় চানখাঁরপুল রয়েল কেয়ার হাসপাতালের অনিয়ম-দুর্নীতির তথ্য জানতে সরেজমিনে যান সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীন।
পরে সেই হাসপাতাল কর্তৃপক্ষের মোবারক হোসেন, টুটুল ও বাবলু বিভিন্নভাবে সাংবাদিককে হুমকি দেন। জানা যায়, মোবারক হোসেন গং সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহীনকে বলেন, আমাদের সাথে বিভিন্ন ইয়াবা ব্যবসায়ীর ভালো সম্পর্ক আছে, তোর মতো সাংবাদিককে ১০০ পিস ইয়াবা দিয়ে চালান করে দেবো তখন তুই কি করবি? পরে অকথ্য ভাষায় গালাগালি করাসহ প্রাণনাশের হুমকি দেন মোবারক। সেই সময় মোবারক হোসেন উত্তেজিত হয়ে সাংবাদিককে প্রশ্ন করেন, তোর বাড়ি কই তোর গ্রামের বাড়িতে গিয়ে তোকে মারার ক্ষমতা রাখি। মোবারক হোসেন আরও বলেন, তোমাকে(সাংবাদিক) প্রেসক্লাবে খুঁজে এসেছি লোকজন দিয়ে সেখানে তোমাকে পাইনি পেলেই সেখানো তোর খবর করে আসতাম। তোকে ঢাকা ছাড়া করবো। আর তোকে নিয়ে ওসির রুমে বসবো তোর পত্রিকা অফিসে যাবো। চাকু দিয়ে তোর পেট কেটে ফেলবো ইত্যাদি ইত্যাদি।

এব্যাপারে দৈনিক সকালের সময়ের নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন বলেন, রয়েল কেয়ার হাসপাতালের বিরুদ্ধে কিছু তথ্য জানতে পারি তাই বিষয়টি জানার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তোপের মুখে পড়তে হয়। আমাকে প্রাণনাশের হুমকিসহ ইয়াবা দিয়ে চালান করে দেওয়ার ভয়ভীতি প্রদর্শন করেন মোবারক গং যা আমার কাছে সংরক্ষিত আছে।

এব্যাপারে চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল কাইয়ুম বলেন, ভুক্তভোগী সাংবাদিক একটি সাধারণ ডায়েরি করেছে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট

হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট

ডেস্ক রিপোর্টঃ ‎ শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (২১জানুয়ারি) সকাল ১০টা ২৮মিনিটে ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন করেন লিখেছেন, শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি? পোস্টে শরিফ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা লেখেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি?’ আমাদের বাংলাদেশে আমরা যারা বিচারের জন্য লড়াই করি তাদের লাইফটাইম প্রশ্ন এইটা ! ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির। কতবার যে তারা পেছাবে, সেটা আল্লাহই জানে। তবে আমাদের স্পষ্ট কথা, বিচার আমরা নিশ্চিত করেই ছাড়বো। কত মাস, দিন, ঘণ্টা সময় নেবেন?  হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কখনো কারও

আরও পড়ুন
language Change