তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কাজিপুরে ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন সংসদ সদস্য সেলিম রেজা উপকূলীয় জীবন বদলে দিচ্ছে এনজিএফ মোংলায় চুরি করতে গিয়ে ধরা পড়ার পর মালিকের উপর হামলার অভিযোগ আবু তালেবের জালিয়াতি: গণপূর্তে শতকোটির হরিলুট ১৮ লাখ টাকার চুক্তিতে পুলিশে চাকরি! ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার​ এডুকেশন এক্সপো ও আইইএলটিএস-অ্যাসেট প্রজেক্টের জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান সেনবাগে এনসিপিতে যোগদানের হিড়িক: অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান ঝিনাইগাতীতে কোরবানির ঈদে ১২ হাজার ১৮২ টি গরু প্রস্তুত কেশবপুরে জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থান সহায়তা প্রদান শেরপুরে বাসের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত আফ্রিকায় অফশোর ক্যাম্পাস স্থাপনে ড. আসিফ মিজানের গুরুত্বারোপ সুন্দরবন সুরক্ষাসহ পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার মোংলায় প্রতিমন্ত্রী বিএনপি করতে গিয়ে মার খেয়েছে, বিএনপি তাদের পাশে দাঁড়াবে-নাটোরে হুইপ নাটোর শ্রমিকদের পরিবারের মাঝে মৃত্যুকালীন টাকা বিতরণ মোংলায় মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত পরিবেশ রক্ষায় নোয়াখালীতে তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক নোয়াখালীর চাটখিলে জায়গা-জমি বিরোধে ছুরিকাঘাতে আহত ১ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ রাজউকে অনিয়ম-দুর্নীতির রাজা-রানী সবুজ-মলি অতিরিক্ত বৃষ্টিতে রংপুর সদর উপজেলার কাঁচা রাস্তার বেহাল দশা অসুস্থ মায়ের জন্য ছাদবাগান, বদলে গেল আলামিনের ভাগ্য মোংলা উপজেলায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন দীঘিনালায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে তামাক চাষীদের বিক্ষোভ কেশবপুরে মাছ চাষে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সাংবাদিকের নামে গায়েবি মামলা, তদন্ত নিয়ে প্রশ্ন? খাগড়াছড়ির রামগড়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ​চাঁপাইনবাবগঞ্জে অভিযান ১ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আনসার আলীর প্রয়াণ দিবস ও ক্লাবের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে: তারেক রহমান রামগড়ে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত বাধ্যতামূলক এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো প্রস্তাব: রুমিন ফারহানা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা পাহাড়ের পরিবেশ রক্ষার্থে প্রতিবাদ সমাবেশ হোটেলে তরুণ-তরুণীকে হত্যা: সিনেমাকেও হার মানানো ঘটনা তারেক রহমানকে ঝুলিয়ে নির্যাতন: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য শিশু ধর্ষণ মামলায় সেই মাদরাসা শিক্ষক রিমান্ডে ​চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ ঝালকাঠির হারানো ঐতিহ্য ফেরাতে ড. জিয়াউদ্দিন হায়দারের মহাপরিকল্পনা নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম নাটোরে বজ্রপাতে ১ জনের মৃত্যু কেশবপুর নারী খামারীদের দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কেশবপুরে বাড়েছে ডায়রিয়া রোগী সংখ্যা ফ্যাসিবাদের দোসর সংসদ ভবনে কি করে? গণপূর্তের প্রকৌশলী নাহিদ এর খুঁটির জোর কোথায়? এনজিও কর্মীর আপত্তিকর ভিডিও ধারণ পর্নোগ্রাফি মামলায় আটক ২ চ্যানেল ওয়ান ও মাইটিভির সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলায় ভোলাহাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত নিজস্ব অর্থায়নে নৌ অ্যাম্বুলেন্স উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল কলেজ ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নে রাজস্ব খাতে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজগর আলী ও প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হকের বিরুদ্ধে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে চেয়ারম্যান আজগর আলী প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় ২০টির বেশি ইটভাটা থেকে আদায়কৃত রাজস্ব পরিষদের হিসাব নম্বরে জমা না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

দণ্ডপাল ইউনিয়নের ইটভাটা মালিক ও ব্যবস্থাপকরা জানান, প্রতি বছর মৌসুমের শুরুতেই ইউনিয়ন পরিষদে ৫০ থেকে ৭৫ হাজার টাকা কর দিতে হয়। তবে অনেক ক্ষেত্রেই পুরো টাকার রশিদ দেওয়া হয় না কাউকে ১৫ হাজার, আবার কাউকে পাঁচ হাজার টাকার রশিদ প্রদান করা হয়। মালিকরা অভিযোগ করেন, চেয়ারম্যান আজগর আলী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইটভাটা থেকে কোনো কর নেবেন না। কিন্তু এখন তিনি করের পরিমাণ আগের চেয়ে আরও বাড়িয়েছেন।

 

ইউনিয়ন পরিষদের সরবরাহকৃত তথ্য অনুযায়ী, বিভিন্ন উৎস যেমন হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান, নাগরিকত্ব, হাটবাজার, গাছ কর্তন, প্রত্যয়ন, পেশাকর ও পশু সনদ থেকে রাজস্ব আয় হয়েছে—২০২২–২৩ অর্থবছরে ৫ লাখ ৩ হাজার ৮২১ টাকা, ২০২৩–২৪ অর্থবছরে ৮ লাখ ২০ হাজার ৮১৯ টাকা এবং ২০২৪–২৫ অর্থবছরে ১১ লাখ ৯৮ হাজার ৮৪৩ টাকা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের আগস্ট পর্যন্ত আয় দেখানো হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা। তবে স্থানীয় সূত্র বলছে, ইউনিয়নের ইটভাটা থেকেই প্রতিবছর ৩০ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়, যা পরিষদের হিসাব বইয়ে প্রতিফলিত হয়নি।

 

মেসার্স এমআরবি ব্রিক্সের প্রোপাইটর মোকবুল হোসেন বলেন, “গত মৌসুমে আমরা ৭০ হাজার টাকা কর দিয়েছি, কিন্তু রশিদ দেওয়া হয়েছে মাত্র ১৫ হাজার টাকার।” লোহাগাড়া এলাকার এসবিবি ব্রিক্সের ম্যানেজার খগেশ্বর বর্মন বলেন, “গত বছর পরিষদে ৭০ হাজার টাকা কর দিয়েছি, রশিদ দেওয়া হয় সাড়ে ১৭ হাজার টাকার। এবারও ৭৫ হাজার টাকা দাবি করে চিঠি দিয়েছে পরিষদ।” অটো রাইচ মিলের মালিক গোলাম আজম গোলাপ বলেন, “প্রতি বছর ৪০ হাজার টাকা কর দিই। ভ্যাট, ট্যাক্স, চাঁদা, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন খাতে আরও ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়।”

 

অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হক দাবি করেছেন, গত কয়েক বছর কোনো ইটভাটা থেকে কর আদায় হয়নি। একই বক্তব্য দিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান মো. আজগর আলীও। তবে স্থানীয়রা বলছেন, এসব বক্তব্য মিথ্যা এবং আত্মসাতের ঘটনা আড়াল করার চেষ্টা মাত্র।

 

দণ্ডপাল ইউনিয়নের ইটভাটা থেকে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অনিয়মের অভিযোগ সরাসরি ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে। স্থানীয়রা বলছেন, এই ঘটনায় স্বচ্ছ তদন্ত হলে লাখ লাখ টাকার আত্মসাতের চিত্র বেরিয়ে আসবে।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে এলাকাবাসীর দাবি দণ্ডপাল ইউনিয়নের রাজস্ব খাতের পূর্ণাঙ্গ নিরীক্ষা করলে আত্মসাতের প্রকৃত পরিমাণ আরও বেড়ে যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মুগদায় মাদক মামলার আসামি জুয়েল গ্রেফতার 

  প্রিয়া চৌধুরী: রাজধানীর মুগদায় ৪ মামলার আসামি মাদক ব্যবসায়ী জুয়েল কে চারশত পিচ পাঁচ ইয়াবা সহ গ্রেফতার করছে । যানাযায় গত ২৮ শে জানুয়ারি রবিবার মুগদা থানার এসআই মোঃ আবদু্ল্লা আল মামুন পিপি এম ও এ এস আই নাসির উদ্দিন এবং শামিম সহ উত্তর মান্ডা শাহ আলমের গলির ভিতরে আই এফ আই সি ব্যাংকের সামনে থেকে ৪০০ পিস ইয়াবা ট‌্যাব‌লেট সহ মাদক ব্যবসায়ী জুয়েলকে (৩৮) আটক করে । এ বিষয়ে এলাকা বাসি জানিয়েছেন সে একজন পেশাদার মাদক ব‌্যাবসায়ী । প্রকা‌শ্যে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে মান্ডা, মুগদা, মানিকনগর ,এসব এলাকায় তার বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। মাদক নিয়ে কয়েক বার জেল খেটে বের হয়েছে তবুও বন্ধ হয়নি তার এই মাদক ব্যবসা। কোন এক ছত্র ছায়ায় আবার ও শুরু করে মাদক

আরও পড়ুন
language Change