তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

ওয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগেই হাতছাড়া হয়েছে, এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের। আবুধাবিতে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। সান্ত্বনার এক জয় দিয়ে ধবলধোলাই এড়াতে একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশেষ করে আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বাংলাদেশি ব্যাটাররা। দুই ম্যাচেই বাংলাদেশের ৮টি উইকেট একাই নিয়েছেন রশিদ। এমন পরিস্থিতিতে আজকের ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, টানা ব্যর্থতার কারণে ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে মোহাম্মদ নাঈম শেখকে সুযোগ দেওয়া হতে পারে। এছাড়া মিডল অর্ডারে জাকের আলীর জায়গায় দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। পেস বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন; তানজিম হাসান সাকিবের জায়গায় অভিষেক হতে পারে তরুণ পেসার নাহিদ রানার।

দলের মূল দুশ্চিন্তা ব্যাটিং নিয়েই। আবুধাবির মন্থর উইকেটে বাউন্ডারি হাঁকানো কঠিন, সেখানে রশিদ খানের বিপক্ষে খেই হারিয়ে ফেলছেন ব্যাটাররা। দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, রশিদ খানের নামের ভয়ে না খেলে, তার বলের গুণাগুণ বিচার করে খেলার পরামর্শ দেওয়া হয়েছে ব্যাটারদের।

সিরিজ হার নিশ্চিত হলেও, এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের কাছে ওয়ানডেতে আগে কখনও হোয়াইটওয়াশ না হওয়ার রেকর্ড অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মূল্যবান র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জনের লক্ষ্যেই আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শনিবার থেকে টানা ৪ দিন থাকতে পারে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর সক্রিয়তা কম থাকায় দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কম হচ্ছে রাজধানীতেও। তবে আগামী শনিবার (৫ জুলাই) থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। যা টানা চারদিন মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার (৩ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার থেকে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এই বৃষ্টিপাত মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্ষাকালে প্রতিদিন দেশে কোথাও না কোথাও

আরও পড়ুন
language Change