তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

ঢাকায় কর্মরত ভোলা জেলার সাংবাদিকদের নিয়ে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ) গঠন করা হয়েছে। একই সাথে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই অনলাইনের এসি. আউটপুট এডিটর আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তদন্ত চিত্রের সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইউসুফ হোসাইন (বিডি ফাইনান্স), সহ-সভাপতি রেহমান খালিল (দৃষ্টি একাত্তর), যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ইব্রাহীম খলিল (নিউজ আই বিডি), সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী (ডব্লিউ নিউজ), কোষাধ্যক্ষ মোঃ সম্রাট (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম (আলোচিত সংবাদ), প্রচার সম্পাদক এ আর এম মামুন (সময়ের চিত্র)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মোঃ লুৎফর রহমান (সেরা কণ্ঠ), নাহিয়ান আরেফিন দীপ্ত (নিউজ বাংলা), নাজমুল হাসান (শিক্ষা ডটকম), মেশকাত হোসেন (আলোচিত সংবাদ), খান শান্ত (যমুনা টিভি), মোর্শেদ আলম (শেয়ার নিউজ)।

কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আহসান কামরুল বলেন, ঢাকার বিভিন্ন গণমাধ্যমে ভোলার সাংবাদিকরা কর্মরত থাকলেও তাদের মধ্যে ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের অভাব পরিলক্ষিত হয়েছে। আমরা এ সংগঠনের মাধ্যমে ঢাকায় কর্মরত ভোলা জেলার সাংবাদিকদের সুখে-দুঃখে ও বিপদে-আপদে একসাথে একে অপরের পাশে দাঁড়াব। সর্বোপরি পেশাগত মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে আমাদের প্রধান লক্ষ্য। শুধু ঢাকাস্থ নয়, ভোলার সাংবাদিকদের মানোন্নয়ন এবং অধিকারের বিষয়েও সোচ্চার থাকবে এই ফোরাম।

সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, এ কমিটি গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভোলা তথা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে এ কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে। মফস্বলের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরিতেও কাজ করবে এ ফোরাম। এছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবে ডিবিএসএফ।

এসময় ঢাকায় কর্মরত ভোলা জেলার সব সংবাদকর্মীকে সংগঠনের সদস্য হওয়া ও সবাইকে সার্বিক সহযোগী হওয়ার জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দ আহ্বান জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ নিল রিটার্নিং কর্মকর্তা

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষ নিল রিটার্নিং কর্মকর্তা

ফরিদপুর সংবাদদাতাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের মনোনয়নপত্র ও হলফনামা ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। হলফনামায় অসম্পূর্ণ, ভুল ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বাতিল না করে হলফনামা সংশোধনের সুযোগ দেওয়ায় নির্বাচন প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রবিবার যাচাই-বাছাই শেষে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার নাসিরুল ইসলামকে বিকাল চারটার মধ্যে হলফনামা সংশোধনের সুযোগ দেন। তবে নির্বাচন আইন অনুযায়ী হলফনামায় মিথ্যা বা ভুল তথ্য প্রমাণিত হলে সংশোধনের সুযোগ নেই; বরং তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হয়। নির্বাচনী আইন ও বিধি অনুযায়ী, হলফনামায় মিথ্যা তথ্য দিলে দণ্ডবিধি অনুযায়ী কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। কিন্তু এ ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত আইনসঙ্গত কি না তা নিয়ে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন
language Change