তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম এর আত্মপ্রকাশ ও কমিটি গঠন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

ঢাকায় কর্মরত ভোলা জেলার সাংবাদিকদের নিয়ে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ) গঠন করা হয়েছে। একই সাথে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই অনলাইনের এসি. আউটপুট এডিটর আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তদন্ত চিত্রের সম্পাদক মোঃ জিয়াউর রহমান।

রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইউসুফ হোসাইন (বিডি ফাইনান্স), সহ-সভাপতি রেহমান খালিল (দৃষ্টি একাত্তর), যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ইব্রাহীম খলিল (নিউজ আই বিডি), সাংগঠনিক সম্পাদক সাগর চৌধুরী (ডব্লিউ নিউজ), কোষাধ্যক্ষ মোঃ সম্রাট (স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম (আলোচিত সংবাদ), প্রচার সম্পাদক এ আর এম মামুন (সময়ের চিত্র)।

কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- মোঃ লুৎফর রহমান (সেরা কণ্ঠ), নাহিয়ান আরেফিন দীপ্ত (নিউজ বাংলা), নাজমুল হাসান (শিক্ষা ডটকম), মেশকাত হোসেন (আলোচিত সংবাদ), খান শান্ত (যমুনা টিভি), মোর্শেদ আলম (শেয়ার নিউজ)।

কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি আহসান কামরুল বলেন, ঢাকার বিভিন্ন গণমাধ্যমে ভোলার সাংবাদিকরা কর্মরত থাকলেও তাদের মধ্যে ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের অভাব পরিলক্ষিত হয়েছে। আমরা এ সংগঠনের মাধ্যমে ঢাকায় কর্মরত ভোলা জেলার সাংবাদিকদের সুখে-দুঃখে ও বিপদে-আপদে একসাথে একে অপরের পাশে দাঁড়াব। সর্বোপরি পেশাগত মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে আমাদের প্রধান লক্ষ্য। শুধু ঢাকাস্থ নয়, ভোলার সাংবাদিকদের মানোন্নয়ন এবং অধিকারের বিষয়েও সোচ্চার থাকবে এই ফোরাম।

সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, এ কমিটি গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভোলা তথা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে এ কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে। মফস্বলের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরিতেও কাজ করবে এ ফোরাম। এছাড়াও সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকবে ডিবিএসএফ।

এসময় ঢাকায় কর্মরত ভোলা জেলার সব সংবাদকর্মীকে সংগঠনের সদস্য হওয়া ও সবাইকে সার্বিক সহযোগী হওয়ার জন্য নবনির্বাচিত নেতৃবৃন্দ আহ্বান জানান।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

তিতাস গ্যাস আর্দশ উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, কম্পিউটার ল্যাব উদ্বোধন

নাজমুল হাসানঃ তিতাস গ্যাস আর্দশ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন (৪র্থ তলা পূর্বাংশ) ও কম্পিউটার ল্যাব-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার১২ জুন ডেমরাস্থ তিতাস গ্যাস আর্দশ উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন (৪র্থ তলা পূর্বাংশ) ও কম্পিউটার ল্যাব -এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক,প্রকৌঃ মোঃ হারুনুর রশীদ মোল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ও কোম্পানির মহাব্যবস্থাপক/উপ-ব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি) রাজীব কুমার সাহা, আবিডি, গাজীপুর, মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) তওহিদুল ইসলাম, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন ডিভিশন) সত্যজিৎ ঘোষ, মহাব্যবস্থাপক/উপ-ব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, মহা ব্যবস্থাপক (আইসিটি) মোঃ তারিক আনিস খান। প্রধান অতিথির বক্তব্যে তিতাস গ্যাসের ব্যাবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ মোল্লাহ বলেন, “শিক্ষার্থীরা যেন এই বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তির জ্ঞানের আলোয় আলোকিত

আরও পড়ুন
language Change