তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

কে হচ্ছেন সংসদ উপনেতা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টা্র॥
জাতীয় সংসদের উপনেতা পদে মনোনয়ন চূড়ান্ত হতে পারে আজ। একাদশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ায় পদটি ফাঁকা রয়েছে। এই পদটিতে কে আসছেন সেটি আজই নিশ্চিত হয়ে যেতে পারে। একাদশ জাতীয় সংসদের প্রধান দল আওয়ামী লীগের সংসদীয় দলের ষষ্ঠ সভা আজ। রাত ৮টায় জাতীয় সংসদের সরকারি দলের সভা কক্ষে এই সভা হবে। এতে সংসদীয় দলের নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব সদস্য অংশ নেবেন।
জানা গেছে, এই বৈঠক থেকেই সংসদ উপনেতার নাম প্রস্তাব করা হতে পারে। সংসদের বিধান বলছে, সংসদ উপনেতা পদের জন্য কোনো ভোটাভুটি দরকার হয় না। সংসদ নেতা তার মতটি স্পিকারকে জানান।

এখানে সংসদীয় দলের সদস্যদের মত নিয়ে সংসদ নেতা যে নামটি প্রস্থাব করবেন স্পিকার সেটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠাবেন। এই পদের জন্য কোনো শপথ নেওয়ার দরকার হয় না। তবে সংসদ উপনেতা মন্ত্রীর পদমর্যাদা ও সুবিধা পেয়ে থাকেন।

সংসদীয় আইন অনুযায়ী সংসদ উপনেতা নিয়োগে বাধ্যবাধকতা নেই। বিএনপি তাদের সময়ে এ পদে কাউকে মনোনীত করেনি। তবে আওয়ামী লীগ বরাবরই তাদের সিনিয়র কোনো নেতাকে দিয়ে এ পদটি অলঙ্কৃত করেছে।

২০০৯ সালে ক্ষমতায় এসে প্রথমে জিল্লুর রহমানকে সংসদ উপনেতা নির্বাচিত করে আওয়ামী লীগ। তিনি ৯৬ আমলেও দায়িত্বে ছিলেন। পরে তিনি শপথ নেন রাষ্ট্রপতি হিসেবে। সংসদ উপনেতা হন সাজেদা চৌধুরী। টানা তিন মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতায় তিনি ছিলেন সংসদ উপনেতা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুতে শূন্য হয় পদটি।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে সংসদ উপনেতার পদে কাকে মনোনীত করা যায় এ নিয়ে নেতাদের মত চাইতে পারেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর দিকে সিদ্ধান্তের ভার ছেড়ে দিতে পারেন।

সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর থেকেই জানা আলোচনা চলছিল তার উত্তরসূরী নির্বাচন নিয়ে। সাধারণত দলের প্রবীণ নেতাদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হয় এই পদে। সেক্ষেত্রে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের মধ্যে রয়েছেন—আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ।

গেল বছরের ৯ ডিসেম্বর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক ২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপনেতা পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সে বিষয়ে মত দিয়েছেন। তিনি বলেছেন, একজন নারীকেই সংসদ উপনেতা করব।

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সবাই ধরে নেয় যে, সংসদ উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

প্রধানমন্ত্রী তার মত পরিবর্তন করলে অন্যদের ভাগ্য খুলে যেতে পারে। এক্ষেত্রে পুরো বিষয়টি নির্ভর করছে শেখ হাসিনার ওপর।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মিরপুরে বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া

স্টাফ রিপোর্টার॥ বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী পদযাত্রা শুরু করেছে বিএনপি ও সরকারবিরোধী দলগুলো। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে ঢাকাসহ সারাদেশে এই কর্মসূচি শুরু হয়। একই দিনে আওয়ামী লীগও “শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা” কর্মসূচি পালন করছে। বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা কর্মসূচি নিয়ে মিরপুরে পৌঁছালে মিরপুর বাংলা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষ বাধে। বেলা ১২টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষে একটি মোটরসাইকেল ও একটি সাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপি নেতাদের অভিযোগ, বাংলা কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে বিএনপি সমর্থকরা ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন শাখা ছাত্রলীগের নেতারা। তারা বলছেন,

আরও পড়ুন
language Change