তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

হাসিনাকে খুশি করতে মিছিল,আনা হচ্ছে লোক ভাড়া করে

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রদর্শনে চলছে ঝটিকা মিছিল। ভোর বেলা কিংবা ফাঁকা সড়কে ১৫-২০ জন তরুণ হঠাৎ রাস্তায় নেমে স্লোগানে মুখর করে। কেউ ফেসবুকে লাইভ দেয়, কেউ আবার ব্যানার ধরে সামনে এগোয় তারপর বড় ধরনের শব্দ হলেই সবাই দৌড়! আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, এ কার্যক্রম কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি নাশকতারই অংশ।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, এক থেকে দেড় মিনিট স্থায়ী হচ্ছে একেকটি ঝটিকা মিছিল। পথচারী বেশে থাকা কয়েকজন মিছিলে যোগ দিয়ে স্লোগান দিচ্ছে। হঠাৎ একজন ব্যানার ধরছেন। এ মিছিলের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফেসবুক লাইভ। কেউ সেটা করতেই ব্যস্ত। এর মধ্যেই বড় ধরনের কোনো শব্দ শুনলেই মুহূর্তে পগারপার।কখনোবা সেখানেই পড়ে থাকছে ব্যানার। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এমন ঝটিকা মিছিলের চিত্র এখন মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। এ মিছিল থেকে ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দলের নেতাকর্মীরা। কোথাও কোথাও আবার বাস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে।

 

বেড়েছে ঝটিকা মিছিলের সংখ্যাঃ

মূলত হাসিনাকে খুশি করতেই এমন ঝটিকা মিছিল করছে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীরা। পুলিশ সূত্র জানায়, এসব মিছিলে ঢাকার বাইরে থেকে লোক ভাড়া করে আনা হচ্ছে। অংশগ্রহণকারীদের গোপনে অর্থ দেওয়া হচ্ছে, মিছিলে থাকলে পাঁচ হাজার এবং সামনে ব্যানার ধরলে আট হাজার টাকা। বেকার যুবকরাই এসব কাজে ব্যবহৃত হচ্ছে বেশি। ডিএমপি গোয়েন্দা পুলিশের তথ্যানুযায়ী, যারা মিছিলে অংশ নিচ্ছে তারা অধিকাংশই নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মী। পুলিশের নজরদারি এড়াতে মূলত এই ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা।

পুলিশ আরো বলছে, জুলাই গণঅভ্যুত্থানের পর ঝটিকা মিছিলের সংখ্যা বেড়েছে। এ ধরনের মিছিলের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। গত এক মাসে শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করছে। যেসব স্থানে মিছিল বের হচ্ছে সেসব স্থানে সিসিটিভি ও সোর্সের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে বিজয় সরণি, মতিঝিল, পান্থপথ, উত্তরা, বাংলামোটর, শান্তিনগর ও উত্তরা এ সাতটি এলাকায় ঝটিকা মিছিল বেশি হচ্ছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবেঃ

সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর বিজয় সরণি এলাকায় দৌড়ে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে পথচারী বেশে কিছু লোকজন দাঁড়িয়েছিল। পরে তারা (শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে) এমন স্লোগান দিয়ে রাস্তায় নেমে পড়ে। দুই মিনিটের মধ্যে মিছিল শেষ করে তারা পালিয়ে যায়। এ সময় পথচারীরা মিছিলকারীদের কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তাদের একজন জানায়, মাদারীপুর থেকে তাকে ভাড়া করে আনা হয়েছে। এ বাবদ সে পাঁচ হাজার টাকা পেয়েছে।

কয়েকদিন আগে খিলক্ষেত এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোরে আটজন মিলে এক মিনিট স্থায়ী মিছিল করে আগে থেকে দাঁড় করানো মাইক্রোবাসে করে পালিয়ে যায়। পুলিশ জানায়, কয়েকদিন আগে বাংলামোটরে মিছিল করে দলটির নেতাকর্মীরা। এ সময় এক ব্যক্তি তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া পান্থপথে ঝটিকা মিছিল শুরু হলে একজন সাধারণ শ্রমিক লাঠি নিয়ে তাদের তাড়া করে।

গত ২৩ অক্টোবর মতিঝিলে দলটির ঝটিকা মিছিলে ফুটপাত ও চা দোকানিরা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সূত্র জানায়, ঝটিকা মিছিলে অংশ নেওয়া দলটির নেতাকর্মীরা পুলিশি গ্রেপ্তার এড়াতে মুখে মাস্ক ব্যবহার করছে। এতে তাদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে বেগ পেতে হচ্ছে। তবে পুলিশের দাবি, প্রযুক্তির সহযোগিতায় এবং গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করে মিছিলে অংশ নেওয়া লোকজনকে আইনের আওতায় আনা হচ্ছে।

হুন্ডির মাধ্যমে দেওয়া হচ্ছে টাকাঃ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ঝটিকা মিছিলে আমাদের নজরদারি থাকছে। এসব মিছিলে অর্থ লেনদেন হয়। কে অর্থায়ন করছে এবং কার মাধ্যমে অর্থ আসছে তাদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। বেশির ভাগ ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে এ টাকা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।  অপরাধ বিশ্লেষকদের মত, এ ধরনের ঝটিকা মিছিল একটি আইনবহির্ভূত কাজ। বিশৃঙ্খলা সৃষ্টি ও সম্ভাব্য হামলার উদ্দেশ্যেই এ আয়োজন। এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সের অধ্যাপক ড. ওমর ফারুক জানান, ঝটিকা মিছিল করা যারা করছে, তারা অশুভ শক্তি। মূলত বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তারা এ কাজ করছে। এ ধরনের মিছিল থেকে হামলা, হত্যার চেষ্টা করা হয়ে থাকে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

থাইল্যান্ডের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া

থাইল্যান্ডের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি চায় কম্বোডিয়া

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশী থাইল্যান্ডের সঙ্গে চলা সীমান্ত সংঘাত নিরসনে ‘অবিলম্বে যুদ্ধবিরতি’ চায় কম্বোডিয়া। গতকাল শুক্রবার জাতিসংঘে দেশটির দূত এ কথা জানান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার আগে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা এএফপিকে বলেন শুক্রবার বিকেল নাগাদ সংঘাত অনেকটাই কমতে শুরু করেছে। ব্যাংকক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। সম্ভবত মালয়েশিয়ার সহায়তায় দুই পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা সংঘাত গতকাল দ্বিতীয় দিনে গড়িয়েছে। পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষে রক্তও ঝরেছে। এ পরিস্থিতিতে ব্যাংককের পক্ষ থেকে আলোচনা শুরুর ইঙ্গিত দেওয়া হয়েছে। দেশ দুটির মধ্যে সীমান্ত বিরোধ বেশ পুরোনো। গত বৃহস্পতিবার এ বিরোধ সংঘাতে রূপ নেয়। যুদ্ধবিমান থেকে শুরু করে কামানের গোলা, ট্যাংক ও পদাতিক সেনা ব্যবহার করে এদিন হামলার ঘটনা ঘটে। এ সংঘাতময় পরিস্থিতি নিয়ে গতকাল জরুরি বৈঠকে

আরও পড়ুন
language Change