তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

১৩ টুর্নামেন্টেও শিরোপাহীন, খালি হাতে ফিরছেন রোনালদো

পাঠক সংখ্যা
638

স্পোর্টস রিপোর্টঃ

সৌদি কিং কাপ থেকে বিদায়ের মধ্য দিয়ে আল নাসরের জার্সিতে ১৩ তম বার রোনালদোর শিরোপার স্বপ্নভঙ্গ হলো। আল আওয়াল পার্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরেছে আল নাসর। রোনালদোর প্রতিপক্ষ ইত্তিহাদকে জিতিয়েছেন তারই এক সময়কার রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমা। ৪০ বছর পেরিয়ে আগের মতো মাঠে সেই সক্রিয় ও শক্তিশালী উপস্থিতিতে হয়তো ঘাটতি আছে, তবে নিবেদনে কোনো কমতি রাখেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে এখনও নিয়মিত বিরতিতে বিভিন্ন রেকর্ডের পাশে আল নাসরের এই পর্তুগিজ সুপারস্টারের নাম তুলতে দেখা যায়। তবে ইউরোপীয় ক্লাব ছেড়ে যাওয়ার পর শিরোপাখরা কাটছে না এই আল নাসর তারকার। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেললেও শিরোপা জেতা হয়নি সিআরসেভেনের।

সাবেক এই ফরাসি ফরোয়ার্ডের গোলেই ম্যাচের মাত্র ১৫ মিনিটে লিড নেয় ইত্তিহাদ। প্রথমার্ধেই অবশ্য আল নাসর সমতায় ফেরে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোরা আবারও পিছিয়ে যায় হুসেম আওয়ারের গোলে। তবে এর খানিক বাদেই ইত্তিহাদ বড় ধাক্কা খায়। ৪৯ আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখলে বেনজেমার দল ১০ জনে পরিণত হয়। একজন কম থাকা সত্ত্বেও রোনালদো-ফেলিক্স-মানেদের নিয়ে গঠিত তারকাবহুল আল নাসর সুবিধাটা আদায় করতে ব্যর্থ।

 

ফ্রি-কিক থেকে দলকে পথ দেখানোর সুযোগ ছিল আগের ম্যাচেই ৯৫০তম গোল করা পর্তুগিজ তারকার। কিন্তু তার সেই শট আঘাত করেছে ইত্তিহাদের মানব দেয়ালে। পুরো ম্যাচে পাঁচটি শট নিয়ে কেবল একটি পোস্টে রাখতে পারেন রোনালদো। স্কোরকার্ডে ২-১ ব্যবধান তার জন্য কেবলই হার নয়, এটি বরং আল নাসরে ১৩তম বার তার প্রথম শিরোপার আক্ষেপ পূর্ণ না হওয়ার নামান্তর।

২০২৩ সালের শুরুতে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। পেছনে ফেলে এসেছেন রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে বর্ণাঢ্য সব অধ্যায়। তার পথ ধরে সৌদি আরবের বিভিন্ন ক্লাবে যোগ দেন আরও কিছু নামি-দামি তারকা। নেইমারসহ কয়েকজন ম্লান হয়ে ফিরলেও, বেনজেমা-মানেরা খেলে যাচ্ছেন সেখানে। রোনালদোর অধীনে আল নাসর খালি হাতে ফিরেছে ৩টি সৌদি লিগ, ৪টি কিংস কাপ, ৪টি সুপার কাপ ও ২টি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন

স্টাফ নিপোর্টার্॥ বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ গঠন করা হয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামকে। আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। ২০ আগস্ট এই কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশ। তাতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন। পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাহাবুবর রহমান, সহ-সভাপতি হয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ হয়েছেন পুলিশ সদরপদপ্তরের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। এছাড়া পরিচালক হয়েছেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. আতিকুর রহমান, পুলিশ সদরদপ্তরের ডিআইজি মো. আনোয়ার হোসেন, পুলিশ সদরদপ্তরের ডিআইজি

আরও পড়ুন
language Change