তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

প্ল্যান বহির্ভূত ভবন রক্ষকের ভূমিকায় আবুল কালাম আজাদ

প্লান বহির্ভূত ভবন রক্ষকের ভূমিকায় আবুল কালাম আজাদ
পাঠক সংখ্যা
638

মাহতাবুর রহমানঃ

রাজউক এর মহাপরিকল্পনাভুক্ত এলাকার আওতাধীন হোল্ডিং নং ৩/৮, উত্তর পীরেরবাগ (রাইসা এন্ড সিকদার টাওয়ার) মিরপুরে আবাসিক ভবনের প্লান নিয়ে নির্মিত হয়েছে বাণিজ্যিক ভবন। বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লেগেছে। সর্বোচ্চ নিরাপত্তায় থাকা বিমানবন্দরেও আগুন লাগা বাদ যায়নি, সেখানে আবাসিক ভবনের অনুমোদন নিয়ে তৈরি করেছে বাণিজ্যিক ভবন। এর ফলে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের কবলে পড়তে পারে এই ভবনটি।

 

রাজউক এর নকশা অনুমোদনের রেজিস্টারের ১১২৭ ক্রমিকের তথ্য অনুযায়ী একটি বেজমেন্ট সহ ১০ তলা ভবন ২২ ডিসেম্বর ২০১৫ তারিখে অনুমোদন দেয়া হয়। তৎকালীন সময় যাদের স্বাক্ষরে এই ভবনের নকশা অনুমোদন হয়েছিল তারা হলেন, সদস্য (পরিকল্পনা) ও সভাপতি, বি সি কমিটি অঞ্চল-ক মোঃ আব্দুর রহমান, পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) ও সদস্য বি সি কমিটি অঞ্চল-ক মোঃ গোলাম মোস্তফা, উপ-নগর স্থপতি ও সদস্য বি সি কমিটি অঞ্চল-ক মোস্তাক আহমেদ, অথরাইজড অফিসার জোন-৩/১ মোঃ আশরাফুল ইসলাম। নকশায় সুস্পষ্ট ভাবে উল্লেখ আছে একটি বেইজমেন্ট ১০(দশ) তলা আবাসিক(এ-টু টাইপ) ইমারতের লে আউট নকশা অনুমোদিত।

 

ভবনটির গ্রাউন্ড ফ্লোরে থাকার কথা কার পার্কিং এরিয়া, প্রশস্ত খোলা যায়গা, ইলেক্ট্রো মেকানিক্যাল রুম, ড্রাইভার ওয়েটিং রুম,  ড্রাইভার টয়লেট, গার্ড রুম, সিড়ি ও লিফট কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে এখানে রয়েছে এসিআই মটরস লিমিটেডের ইয়ামাহা শো-রুম। ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন থাকলেও ৪তলা পর্যন্ত সম্পূর্ন বাণিজ্যিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে পূবালী ব্যাংক লিমিটেডের  পীরেরবাগ শাখা। চতুর্থ তলায় রাইসা বিল্ডার্সের নিজস্ব অফিস রয়েছে।

 

এই ভবনের জমির মালিকের সাথে প্রতারণা করেছে রাইসা বিল্ডার্সের স্বত্বাধিকারী বেনাপোল পৌরসভার সাবেক দুর্নীতিগ্রস্থ সচিব মোঃ রফিকুল ইসলাম। জমির মালিক তামজীদ জোবায়ের একাধিকবার রাজউক, দুদক, প্রশাসনের বিভিন্ন দপ্তরসহ একাধিক জায়গায় ধরনা দিয়েও কোন বিচার পাননি।

 

এই বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে ২০২৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ৩ তারিখে মোঃ রফিকুল ইসলামকে রাজউক অনুমোদিত নকশা(মঞ্জুরী) দাখিলের নোটিশ করা হয় যেখানে ০৭ দিনের সময় বেধে দেয়া হলেও ২বছরেও শেষ হয়নি ০৭দিন।

 

রাইসা বিল্ডার্সের ঐ ভবন রাজউক জোন-৩/১ এর যে এড়িয়ায় রয়েছে সেই এড়িয়ার বর্তমান ইমারত পরিদর্শক মোঃ আলীনুর হোসেন। এর পূর্বে ছিলেন ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদ তারও পূর্বে ছিলেন বরখাস্ত হওয়া ইমারত পরিদর্শক সোলাইমান হোসেন। ২০২৫ খিস্টাব্দের ৩০ জানুয়ারিতে এই ভবনের এড়িয়ার দায়িত্বপ্রাপ্ত ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে দুর্নীতিগ্রস্থ ইমারত পরিদর্শক সোলাইমান হোসেনকে নিয়ে গণমাধ্যমকর্মীদের হেনস্থা করেন আবুল কালাম আজাদ।

 

ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের দুর্নীতির খতিয়ানও বেশ লম্বা। জাকির পাটোয়ারী নামে এক ব্যক্তি ২০২৩ সালের ২৮ মার্চ এই আবুল কালাম আজাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, যেখানে সে সুস্পষ্ট দুর্নীতির কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন আবুল কালাম আজাদ অতি সাধারন নিম্ন বিত্ত পরিবারের সন্তান। সম্প্রতি ৩মাস যাবৎ রাজউক জোন-৪ এ বদলী হয়ে আসার পর জোন-৪ এর এলাকাধীন পূর্ব বাড্ডার হাজী সেকান্দার বাগ রোডের কামাল উদ্দিনের বাড্ডা মৌজার আর এস দাগ নং৬৬০৫ এ নির্মিত প্ল্যান বিহীন ভবন মালিকের নিকট থেকে ১০লক্ষ টাকা গ্রহণ করে ঘুষ বাবদ, উত্তর বাড্ডার জামতলায় ডা. আলমাসের মালিকানাধীন পাশাপাশি পৃথকদুটি ভবন ৪র্থ তলা থেকে ২টি ছাদ একত্রিত করে নির্মণের অপরাধে ভবন মালিক ডা. আলমাসের নিকট থেকে ১৮লক্ষ টাকা জরিমানা করে রসিদ না দিয়ে পুরো ১৮লক্ষ টাকাই পকেটে ভড়েন। বদিউল আলমের মালিকানাধী পূর্ব বাড্ডা ৩/৫, দঃআনন্দ নগরে মাল্টি প্লান ডেভলপার কর্তৃক নির্মিত রাজউক অনুমোদনহীন ১০তলা ভবনের মালিক থেকে ৩২লক্ষ টাকা ঘুষ নিয়ে রাজউকের বিরুদ্ধে উচ্চ আদালতে রীট করার পরামর্শ দেন যেন রাজউক কখনো ভবনটি উচ্ছেদ করতে নাপারে।

 

এই ভবনের বিষয়ে জোন-৩/১ এর সদ্য সাবেক অথরাইজড অফিসার শেগুফতা শারমিন আশরাফ দায়িত্বে থাকাকালীন বলেন, আমি আজাদকে একাধিকবার এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি কিন্তু অজানা কারনে তিনি আমার নির্দেশনাও এড়িয়ে যাচ্ছেন।

 

সংবাদ প্রকাশের পূর্বে জোন-৩/১ এর বর্তমান ইমারত পরিদর্শক মোঃ আলীনুর হোসেনের সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ছুটিতে আছি অফিসে ফিরে এই বিষয়ের সর্বশেষ অবস্থা জানাতে পারবো।

 

গত ০৭সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম এর সাথে তার কার্যালয়ে দেখা করে এই বিষয়ে সকল তথ্য উপাত্ত সরবরাহ করে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি। কিন্তু দেড় মাস অতিবাহিত হলেও এই বিষয়ে রাজউক চেয়ারম্যান কোন ব্যবস্থা নিয়েছেন বলে জানা যায়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ

বরগুনার সংরক্ষিত মহিলা আসনে আলোচনার শীর্ষে আসমা আজিজ

হাফিজুর রহমান খানঃ বরগুনার রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসন ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে কেন্দ্রীয় মহিলা দলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক আসমা আজিজের নাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে দেখার প্রত্যাশা জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় এই নারী নেতা ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত। নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে তার ভূমিকা তাকে স্থানীয়দের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান সংশ্লিষ্টরা। সচেতন মহলের মতে, শিক্ষা, পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে আসমা আজিজ সংরক্ষিত মহিলা আসনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়ন

আরও পড়ুন
language Change