তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষায় সফল তুরস্ক

নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষায় সফল তুরস্ক
পাঠক সংখ্যা
638

আন্তর্জাতিক ডেস্কঃ

নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষার সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এ পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করেছে তোলগা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার (১৬ নভেম্বর) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমকেই তাদের নতুন প্রজন্মের অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ‘তোলগান’ সফল পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় বিভিন্ন ধরনের ড্রোন লক্ষ্যবস্তু শনাক্ত করে নিরস্ত্র ও ধ্বংস করতে সক্ষম হয়েছে সিস্টেমটি।

কনিয়ার কারাপিনার ফায়ারিং টেস্ট অ্যান্ড ইভ্যুয়ালুয়েশন গ্রুপ কমান্ডে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। তুরস্কের স্থানীয়ভাবে নির্মিত তোলগা সিস্টেমটি মিনি ও মাইক্রো ড্রোন, ট্যাকটিকাল ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্মার্ট মুনিশন থেকে সুরক্ষা দিতে পারে। এতে কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টার, রাডার, টারেট-ভিত্তিক অস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এবং বিশেষভাবে তৈরি অ্যান্টি-ড্রোন গোলাবারুদ রয়েছে। এগুলো একাধিক স্তরে সমন্বিত প্রতিরক্ষা দেয়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সফট-কিল পরীক্ষায় প্রায় ৩ কিলোমিটার দূরের একটি শত্রু ড্রোন প্রথমে রাডারে শনাক্ত হয়। এরপর এটি ইলেক্ট্রো-অপটিকস দিয়ে শনাক্তকরণ নিশ্চিত করার পর ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে অকার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় দুটি স্থির ১২.৭ মিমি গান, একটি যানবাহনে স্থাপিত রোটারি ১২.৭ মিমি গান এবং ২০ মিমি অস্ত্র ব্যবস্থার মাধ্যমে নিচু উচ্চতায় নিকটবর্তী আক্রমণ চালানো ড্রোনগুলো ধ্বংস করা হয়।

এমকেই-এর মহাব্যবস্থাপক ইলহামি কেলেস জানান, পরীক্ষায় বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুরূপ পরিবেশ ব্যবহার করা হয় এবং ড্রোনগুলোর ধরনও রাশিয়া–ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল।

তিনি বলেন, তুরকিয়ের ঘোষিত স্টিল ডোম প্রতিরক্ষা ব্যবস্থার নিচের স্তর—অর্থাৎ ৩,০০০ মিটার উচ্চতা পর্যন্ত ড্রোন ও আকাশ প্রতিরক্ষার পুরো ভিত্তি তোলগা সিস্টেম দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে।

কেলেস জানান, তোলগা সিস্টেম এখন আন্তর্জাতিক বাজারেও বড় সম্ভাবনা সৃষ্টি করেছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশে প্রদর্শনী করা হবে।

তিনি আরও বলেন, সব পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, বেশিরভাগ লক্ষ্য মাত্র ৩–৪ রাউন্ডেই ধ্বংস করা গেছে—যা আমাদের বড় আত্মবিশ্বাস দিয়েছে।

এমকেই জানিয়েছে, গণউৎপাদনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ উভয়াংশের বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করতে প্রস্তুতির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেইলি সাবাহ জানিয়েছে, তোলগা প্রতিরক্ষা ব্যবস্থা স্থির ও মোবাইল—উভয় ধরনের প্ল্যাটফর্মে ব্যবহারের উপযোগী। এটি হুমকির দূরত্ব অনুযায়ী প্রতিরক্ষা প্রতিক্রিয়া সামঞ্জস্য করতে পারে। সিস্টেমটি সর্বোচ্চ ৩,০০০ মিটার পর্যন্ত কার্যকর প্রতিরক্ষা নিশ্চিত করতে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় নবগঠিত ছাত্রলীগ কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা মেঘনা উপজেলার নয়া কান্দারগাঁও ছাত্রলীগের প্রধান কার্যালয়ে নবগঠিত মেঘনা ছাত্রলীগের কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ (১ মে,২০২৩) সোমবার সকাল ১১ ঘটিকার সময় মেঘনা উপজেলার সাবেক সভাপতি এস এইচ সাইদ এর নেতৃত্বে মেঘনা উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দদের নিয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। নবগঠিত মেঘনা উপজেলা ছাত্রলীগ কমিটি নিয়ে ‘এস এইচ সাইদ তার লিখিত বক্তব্যে সাংবাদিকদের বলেন, অদ্য ২৪-০৪-২০২৩ইং ঘোষিত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ রাত ১২ ঘটিকায় প্রেস রিলিজের মাধ্যমে মেঘনা উপজেলা ছাত্রলীগের যে কমিটি দিয়েছে তা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী। এ গঠনতন্ত্র বিরোধী অবৈধ কমিটি দেওয়ায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোন প্রকার নোটিশ/সম্মেলন ছাড়াই বিবাহিত, অযোগ্য ও বয়স্কদের দিয়ে কমিটি করা হয়েছে। মেঘনা উপজেলার রাজপথের ছাত্রলীগের কর্মীরা অবৈধ প্রক্রিয়ায় ঘোষিত কমিটি

আরও পড়ুন
language Change