তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

এ বছরটা ফুটবলে কেমন কাটল ব্রাজিল ও আর্জেন্টিনার

এ বছরটা ফুটবলে কেমন কাটল ব্রাজিল ও আর্জেন্টিনার
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের ক্ষণ গুনতে গুনতে ২০২৫ সালকে বিদায় জানাল ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল। সামনের ২০২৬ দুই দেশের জন্যই মহাগুরুত্বপূর্ণ। বিশ্বকাপের বছর বলে কথা! চার বছর ধরে ফুটবলের পরাশক্তি দেশগুলো অপেক্ষায় থাকে এই সময়টির। বিশ্বকাপ শিরোপা জিতে চার বছরের জন্য নিজেদের সিংহাসন ও মর্যাদাকে সমুন্নত করার এটিই একমাত্র উপলক্ষ। আর বিশ্বকাপ মানেই উত্তাপের বড় একটি অংশজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনার নাম। বিশ্বব্যাপী দক্ষিণ আমেরিকার এই দুই দেশের কোটি সমর্থক নিজ দলের হাতে ট্রফি দেখার অপেক্ষায় থাকেন। সর্বশেষ ২০২২ সালে এই অপেক্ষাটা ঘুচেছিল আর্জেন্টিনা সমর্থকদের, লিওনেল মেসিরা ট্রফি হাতে তুলেছেন ৩৬ বছর পর। ব্রাজিলের এখনকার অপেক্ষাটা ২০০২ সালের পর থেকে। এমন পরিস্থিতিতে ২০২৬ বিশ্বকাপের আগের বছরে দুই দেশ কেমন খেলল,দেখে নেওয়া যেতে পারে।

আন্তর্জাতিক ফুটবলে এই দশকটাকে কেউ চাইলে আর্জেন্টিনা ও লিওনেল মেসির দশক হিসেবেও মনে রাখতে পারে। ২০২২ বিশ্বকাপ জিতে ফুটবলে নিজেদের হারানো রাজত্ব পুনরুদ্ধার করেছে আলবিসেলেস্তে’রা। এর আগে ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার উত্থানের গল্পটা শুরু হয়েছিল। সেবার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের জানান দেয় মেসির আর্জেন্টিনা। এরপর ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে ফিনালিসিমাও জিতে নেয় তারা। আর বিশ্বকাপের পর গত বছর আর্জেন্টিনা জিতেছে টানা দ্বিতীয় কোপা আমেরিকা শিরোপা। মেসিকে ঘিরে আর্জেন্টিনায় এখন নতুন একটি ফুটবল–প্রজন্মের আবির্ভাব ঘটেছে। ২০২৬ বিশ্বকাপে ব্যাটনটা থাকবে তাঁদের হাতেই। ২০২৫ সালে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল মূলত আগের চার বছরের ধারাবাহিকতা। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার অবিশ্বাস্য ছন্দ অব্যাহত ছিল এই বছরও। বিশ্বকাপ বাছাইয়ের আঞ্চলিক লড়াইয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে ছিল স্কালোনির দল। এ বছর সব মিলিয়ে আর্জেন্টিনা ম্যাচ খেলেছে ৯টি। এর মধ্যে জিতেছে ৭টিতে,১টি করে ড্র ও হার। এই ৯ ম্যাচে আর্জেন্টিনা গোল করেছে ১৯টি, বিপরীতে হজম করেছে মাত্র ৩টি, যা আর্জেন্টিনার আক্রমণ ও রক্ষণের শক্তিমত্তারই জানান দিচ্ছে।

এ বছর আর্জেন্টিনার ১–০ গোলের একমাত্র হারটা এসেছে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। আর ১–১ গোলে ড্র করেছে কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনার সবচেয়ে বড় জয়টি এসেছে মায়ামিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে, ব্যবধান ছিল ৬–০। তবে ২০২৫ সাল বললে আর্জেন্টিনার সমর্থকদের সবার আগে মনে পড়বে ব্রাজিলের বিপক্ষে বুয়েনস এইরেসের ম্যাচটির কথা। যে ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪–১ গোলে বিধ্বস্ত করে তারা। পরিসংখ্যান সরিয়ে রাখলে এই সময়ে আর্জেন্টিনা দল হিসেবে আরও সংগঠিত ও সুদৃঢ় হয়েছে। মেসিকে ছাড়াও দল হিসেবে নিজেদের শক্তি প্রদর্শন করেছে তারা। যেমন ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে জেতা ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মেসি। এই ম্যাচে মেসির অনুপস্থিতির প্রভাব বুঝতে দেননি বাকিরা। পাশাপাশি হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাক আলিস্টাররা এই সময়ের মধ্যে আরও পরিপক্বতার পরিচয় দিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিহত দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

নিহত দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

শরীয়তপুর সংবাদদাতা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধস্তের ঘটনায় শরীয়তপুরের নিহত দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি এলাকার নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীমের কবরে ও পরবর্তীতে নারায়ণপু এলাকার নিহত আরেক শিক্ষার্থী আয়মানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা। এসময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে সব সময় থাকার আশ্বাস দেন বাহিনীটির উইং কমান্ডার আল আমিন। বিমান বাহিনীর উইং কমান্ডার আল আমিন বলেন আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। জানা যায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) রাতে

আরও পড়ুন
language Change