তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক শিল্প-কলকারখানার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় সাব- কন্ট্রাক্টিং কনফারেন্স অনুষ্ঠিত ভোলায় পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ দুই দিনের রিমান্ডে আলভী একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া দুই কোটি ৩৫ লাখ শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী বরগুনায় অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক প্রদান ‎সুন্দরবনে সক্রিয় ১৫০ বন্যপ্রাণী শিকারি চক্র গোয়েন্দা নজরদারিতে গ্রেফতারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর সিরাজগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যনিষিদ্ধ লীগের ৩ নেতা আটক পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্ত চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  নোয়াখালীর পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া ভাঙনের গুঞ্জন উড়ে গেল বিজয়-তৃষার বিশেষ ছবির ঝড়ে নোয়াখালীতে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার এপস্টেইন কাণ্ডে অবশেষে মুখ খুললেন বিল গেটস মেসিদের খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাসেল উপকূলের ঢাল হিসেবে মোংলায় নবলোক পরিষদের বৃক্ষরোপণ উদ্যোগ বিশ্ব বাজারে আরও কমেছে জ্বালানি তেলের দাম সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা আমতলীতে ভূমি জরিপে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা বাবা খাদ্য অধিদপ্তরের এস. এম. কায়ছার আলীকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিনের যত অবৈধ সম্পদ নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেফতার নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও আল-আমীনের প্রাণবন্ত আলাপচারিতা বিপিসির চেয়ারম্যান হতে গোপন চুক্তি লাবলুর রহমানের, বেবিচক জুড়ে তোলপাড় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

নিউজিল্যান্ডের হারিয়ে টাইগারদের ইতিহাস

পাঠক সংখ্যা
638

ক্রীড়া প্রতিবেদক॥
কিউই স্পিনার কোল ম্যাককোনকির বলটি সীমানা ছাড়তেই নতুন ইতিহাস লিখল টাইগাররা। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিশ্চিত হতেই উদযাপনে মাতলেন মাহমুদউল্লাহ-আফিফরা। হাত মুষ্টি করে শুন্যে ছুড়ে আবার শান্ত ‘সাইলেন্ট কিলার’। সিরিজ জয়ের নায়ক চাপা আনন্দ নিয়ে যখন গ্লাভস খুলে ব্যাট বগলদাবা করে হাঁটা ধরল ডাগআউটের পথে, হাত মেলাল প্রতিপক্ষের সঙ্গে- তখন পুরো দলে ভর করেছে রোমাঞ্চিত সিরিজ জয়ের আবহ- সমর্থকদেরও বটে!

অবশ্য মিরপুরে আজকের ম্যাচটাকে রোমাঞ্চকর বলাই যায়। টাইগার স্পিনার নাসুম আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর মুস্তাফিজুর রহমানের নৈপুণ্য। একশোর নিচে লক্ষ্য নিয়ে শুরুতেই ধাক্কা। পরে সময় গড়ানোর পর ধাক্কাটার শঙ্কায় রুপ নেওয়া। আর শেষে মাহমুদউল্লাহর অধিনায়কোচিত ক্যামিও। তাতেই ইতিহাস। অস্ট্রেলিয়ার পর কিউইদের বিপক্ষেও ঘুচল সিরিজ খরা। ব্লাক ক্যাপসদের বিপক্ষে এই সংস্করণে প্রথম জয়ের পর প্রথম শিরোপা। বিশ্বকাপের আগে জয়ের ধারায় থাকতে চাওয়া টাইগারদের আত্মবিশ্বাসের অন্যতম খোরাক নিশ্চয়ই!

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করার মাসখানেক পর টাইগারদের ডেরায় কুপোকাত হল ব্লাক ক্যাপসরা। বিশ্বকাপের আগে দুর্দান্ত জয়ের ধারায় থাকা সাকিব-মাহমুদউল্লাহরা জিতল টানা তিন সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ২-১, অস্ট্রেলিয়াকে ৪-১ এবং এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে জয়। এমন জয়ের ফর্মে অবশ্যই খুশি টিম বাংলাদেশ।

অবশ্য খুশি না হওয়ার কোনো কারণ নেই। ম্যাচ শেষে ম্যাচ জয়ী লাজুক নাসুম আহমেদকে অনুভূতি জানতে চাইলে, তার দেয়া হাসিই প্রমাণ করে আগুনের জবাবে রাখা ‘আগুনটা’ জয়ের পর জ্বলেই উঠেছে। ‘উইকেটে টার্ন পাচ্ছিলাম। তাই চেষ্টা করেছি একটা জায়গায় বল করা, উল্টাপাল্টা কিছু চিন্তা করিনি। সিরিজ জিতেছি আলহামদুলিল্লাহ। অনুভূতি বলতে… আসলে অনেক খুশি লাগছে।’

আজ মিরপুরে ছোট রানের ম্যাচটিতে নায়কের ভূমিকা রেখেছিল তিনজন। প্রথমে নাসুম পরে মোস্তাফিজ এবং তুলির শেষ আঁচড়ের রাঙালো মাহমুদউল্লাহ তৃতীয়। তবে টাইগার অধিনায়কের কণ্ঠে সবার বন্দনা, ‘টিম ম্যানেজমেন্ট এবং দলের ছেলেদের কৃতিত্ব দিতেই হবে। আজকে ম্যাচ জেতার এবং সিরিজ জেতার ক্ষুধা ছিল। বাংলাদেশের হয়ে আরো একটি ম্যাচ জেতার সুযোগ সামনে। যেসব জায়গায় প্রয়োজন সেসব নিয়ে কাজ করে আরো ভালো পারফর্ম করতে হবে।’

চতুর্থ টি-টোয়েন্টিতে অবশ্য ব্যাটিং ব্যর্থতার পরও দারুণ লড়াই করেছিল সফরকারী কিউইরা। দুর্দান্ত ছিলেন রাচিন রাবিন্দ্র ও আজাজ প্যাটেল। মিতব্যয়ী এই দুজনে চাপে রেখেছিল টাইগারদের। তাদের করা আট ওভারে বাংলাদেশি ব্যাটসম্যানরা নিতে পেরেছিল মাত্র ১৭ রান, হারিয়েছিল দুই উইকেট।

এদিন মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নাসুমের তোপে পড়ে কিউইরা। শুরুতে রাচিনকে ফেরানোর পর ভয়ংকর অ্যালেনকেও ফেরার নাসুম। কিউইরা পাওয়ার প্লের ৬ ওভারে এদিন নিতে পারে মাত্র ২২ রান, হারায় ২ উইকেট। পরে উইলকে নিয়ে লাথাম ৩৫ রানের জুটি গড়ে বড় রানের আশা দেখালেও তাকে ফিরিয়ে তা গুড়িয়ে দেন মেহেদি। এর পর আবার নাসুম শো। পরপর দুই উইকেট তুলে নিয়ে আশা জাগান হ্যাটট্রিকের। তাতেই ভিত নড়ে যায় কিউইদের। শেষের দিকে মোস্তাফিজের তোপে ৯৩ রানেই থামে সফরকারীরা। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৪৬ রান করেন উইল ইয়ং।

টি-টোয়েন্টি ক্রিকেটের হিসেবে ছোট স্কোর হলেও টার্গেটে খেলতে নেমে বাজে শুরু পায় বাংলাদেশ। উড়িয়ে মারতে গিয়ে লিটন ফেরেন মাত্র ৬ রানে। পরে একই ভাবে আউট হন সাকিব আল হাসানও (৮)। চাপ কাটাতে আসা মুশফিক কোনো রান করেই বাড়িয়ে দেন আরো। অবশ্য সেখানে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও নাঈম। ২৯ করে নাঈম ফিরলে বাড়ে শঙ্কা। অবশ্য একবার দারুণ ভাবে আউটের হাত থেকে বেঁচে যান টাইগার অধিনায়ক। আর শেষের বন্ধুর পথটা তরুণ আফিফকে নিয়ে পারি দিয়েই গড়েন ইতিহাস।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শেখ হাসিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ

শেখ হাসিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ

ডেস্ক রিপোর্টারঃ হাসিনা সরকারের বিভিন্ন ভুল অকপটে স্বীকার করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সরকারের শেষ দিকে মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ অনেকটাই সীমিত হয়ে পড়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে মোমেন বলেন, সরকার ক্রমেই সরকারি কর্মচারীদের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। ওরা যা বলে তাই-এই প্রবণতার কারণে রাজনৈতিক নেতাদের মতামত দেওয়ার সুযোগ কমে যায়। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগও ছিল সীমিত। বড় কোনো অনুষ্ঠানে বক্তব্য শেষে রাজনীতিবিদরা কাছে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা দূরে সরিয়ে দিতেন। ফলে মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি, বিশেষ করে চাঁদাবাজি ও দুর্নীতি নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ কমে যায়। মোমেন স্বীকার করেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে যাওয়া এবং চাঁদাবাজির বিস্তার-এই দুই বিষয়

আরও পড়ুন
language Change