চট্টগ্রাম প্রতিনিধি॥
গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ" এই স্লোগানে সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এই কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহাগ আরেফিন। উৎসব মুখর ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান,
সিআরএ সভাপতি সোহাগ আরেফিন সভাপতিত্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন ও টিভি উপস্থাপিকা শরীফুন নাহার হ্যাপীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, অ্যাডিশনাল এস.পি শেখ মোঃ সেলিম, উদ্ভোধক ছিলেন, দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবোনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ, সিআরএ' র উপদেষ্ঠা মাসুম বিল্লাহ ফারদিন, সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহীনসহ আরো অনেকেই।
সংগঠনের সভাপতি সোহাগ আরেফিন বলেন - এখন সাংবাদিকরা একটি ক্রান্তি কাল পার করছে, সাংবাদিক মারলে এখন আর বিচার হয় না তাই সকল সংগঠনের নেতাকর্মীরা এক টবিলে বসলে এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব, তাই আহবান জানাই সকল সাংবাদিক মিলে ঐক্য গড়ে তোলার। প্রধান অতিথি সহ অন্যান্যরা কেক কেটে সিআরএ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে, বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র্যালি মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত