তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান

ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান
পাঠক সংখ্যা
638

রফিকুল ইসলামঃ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Séré-Charlet) সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে দু’দেশের মধ্যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প সম্পর্কে সচেতনতা ও করণীয়, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও নিরাপত্তা ঝুঁকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধ, ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা ব্যবস্থা, অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ফ্রান্স ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। অদূর ভবিষ্যতে বিদ্যমান এ সম্পর্ক আরো জোরদার হবে। রাষ্ট্রদূত সম্প্রতি সংঘটিত ভূমিকম্প সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, উন্মুক্ত স্থান বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা সহ ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। উন্নত মানের ফায়ার সরঞ্জাম ও ভূমিকম্পে উদ্ধার তৎপরতার আধুনিক ইকুইপমেন্ট সরবরাহ সহ এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন। তিনি এসময় বিভিন্ন অগ্নিদুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধিতেও দেশটির কারিগরি সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত এ খাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব প্রেরণের অনুরোধ করেন।

রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে বলে রাষ্ট্রদূত এসময় উপদেষ্টাকে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানো সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টের দোসররা দেশে-বিদেশে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। গুজব প্রতিরোধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। রাষ্ট্রদূত বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো সহজ কিন্ত এটাকে থামানো কঠিন। ফ্রান্স দূতাবাসে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অনুরোধ করলে তিনি বলেন, আমরা ডিপ্লোমেটিক জোনে সামগ্রিকভাবে নিরাপত্তা বৃদ্ধি করেছি। এক্ষেত্রে সকল দূতাবাসকে সমানভাবে নিরাপত্তা দেয়া হচ্ছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মুঃ জসীম উদ্দিন খান, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অভ মিশন Frederic INZA প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মাইলস্টোনে ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার কারণ জানালেন প্রেস সচিব

মাইলস্টোনে ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার কারণ জানালেন প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ থাকার কারণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, মঙ্গলবার আমরা ৯ ঘণ্টা ধরে স্কুলে ছিলাম। চাইলে তার আগেও চলে আসতে পারতাম, কিন্তু উপদেষ্টারা সংকট সমাধানে শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তারা বলেছিলেন, যতক্ষণ দরকার, ততক্ষণ থাকবেন। আমরা কেবল তখনই স্কুল ত্যাগ করেছি, যখন সেটি প্রাসঙ্গিক ছিল। তিনি লেখেন, স্বচ্ছতা নিশ্চিত করতে মাইলস্টোন কলেজে একটি ‘কন্ট্রোল রুম’ স্থাপনের নির্দেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত দুই উপদেষ্টা। এই কন্ট্রোল রুমে প্রতিদিন নিহত ও আহতের সংখ্যা হালনাগাদ করা হবে এবং তা কলেজ রেজিস্ট্রার বইয়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে। উপদেষ্টারা পরামর্শ দিয়েছেন, এই প্রক্রিয়ায় কলেজের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রছাত্রীদেরও সম্পৃক্ত করতে হবে। কন্ট্রোল রুমটি

আরও পড়ুন
language Change