নিজস্ব প্রতিবেদক ॥
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আরও একবার পিছিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আজ রবিবার নতুন করে আগামী ৫ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। এটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ১২২তম সময় নির্ধারণ।
আজ প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত দিন থাকলেও তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন দিন ঠিক করেন। তথ্যটি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি—মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে তদন্তের নির্দেশ দেন এবং ৬ মাস সময় বেঁধে দেন। তবে সময়সীমা শেষ হলেও নতুন তদন্ত এখনো শেষ হয়নি। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, তদন্ত কাজে অগ্রগতি থাকায় আরও ৯ মাস সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত