তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের অংশ বিশেষ প্রচারের অভিযোগ দেশে ভয়াবহ হারে বাড়ছে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু অনিবন্ধিত অনলাইন পোর্টালের জন্য দুঃসংবাদ খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি, নিহত ২ মাদক মামলার জট কমাতে পৃথক ট্রাইব্যুনাল প্রস্তাব করা হয়েছে রংপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য মোংলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন পাটালি গ্রুপের দুই ছিনতাইকারী গ্রেফতার  ৮০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে শেরপুর পৌরসভা  

কক্সবাজারের পর্যটন শৃঙ্খলা আনতে তৎপর ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজারের পর্যটন শৃঙ্খলা আনতে তৎপর ট্যুরিস্ট পুলিশ
পাঠক সংখ্যা
638

সিহাব উদ্দিন: কক্সবাজার প্রতিনিধি॥

দায়িত্ব নেওয়ার পর থেকেই কক্সবাজারের পর্যটন এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি পর্যটকদের নিরাপত্তা, অপরাধ দমন, পরিবেশ রক্ষা ও সার্বিক সেবা নিশ্চিত করতে ধারাবাহিক সাফল্য দেখিয়েছেন। তা কক্সবাজারের পর্যটন খাতে নতুন আস্থা তৈরি করেছে।

তিনি দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল পর্যটকের ছিনতাই হওয়া ১০ হাজার ৫০০ টাকা ও আইফোন ১৬ প্রো ম্যাক্স উদ্ধার।

তাঁর চেষ্টায় ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। একইভাবে রাশিয়া থেকে আসা পর্যটক মনিকা কবিরের হারানো হ্যান্ডব্যাগ ৪৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার করা হয়। পর্যটক হয়রানির অভিযোগে ১৭টি ক্যামেরা জব্দ এবং চুরি হওয়া ক্যামেরা ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধারের ঘটনাও ট্যুরিস্ট পুলিশের দ্রুত সাড়া দেওয়ার উজ্জ্বল উদাহরণ।
পরিবেশ রক্ষায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

মারমেইড বিচ রিসোর্টের অবৈধ সম্প্রসারণ উচ্ছেদ, সৈকতে নিয়মিত বিচ ক্লিনিং কর্মসূচি, ময়লা ফেলতে বিশেষ ঝুড়ি স্থাপনসহ পরিবেশবান্ধব সৈকত গঠনে তিনি নানামুখী উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি প্রতারণামূলক অপহরণের নাটক উদঘাটন, প্রেমিক যুগল উদ্ধার, পর্যটকের গোসলের ভিডিও গোপনে ধারণ করে ছড়ানোয় অভিযুক্ত যুবক গ্রেপ্তার, লাইটহাউস এলাকায় অসামাজিক কার্যকলাপ দমনে অভিযানসহ একের পর এক পদক্ষেপে পর্যটকদের আস্থা বাড়ছে। লাইটহাউস এলাকায় অবৈধ সুড়ঙ্গপথ চিহ্নিত করে ১৩ নারী-পুরুষ আটক করাও ছিল তাঁর একটি আলোচিত অভিযান।
এই ধারাবাহিক সফলতার মধ্যেই ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সবুজ বাংলাদেশকে বলেন, “চলতি পর্যটন মৌসুমে কক্সবাজারে বেড়াতে এসে পর্যটকরা যাতে নিরাপদ ভ্রমণ শেষে নির্বিঘ্নে নিজ বাড়িতে ফিরে যেতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পর্যটকদের হয়রানির চেষ্টা করলে বা পর্যটন এলাকায় অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অনৈতিক কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে। তাঁর উদ্যোগে সৈকতে পচা মাছ বিক্রিরোধে অভিযান, বিভিন্ন স্পা সেন্টারে অনিয়মবিরোধী ব্যবস্থা, টিকটক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, পর্যটক সহায়তায় ট্যুরিস্ট পুলিশ সার্ভিস সেন্টার স্থাপনের উদ্যোগে সেবার মান দৃশ্যমান হয়েছে।
জিনিয়া হোটেল ও কক্স ভ্যালি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, হারানো অন্ধ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া, পর্যটকদের মূল্যবান সামগ্রী উদ্ধার, নারী অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার, ইয়াবাসহ মাদককারবারি আটক, তরুণ-তরুণী উদ্ধারসহ নানা কার্যক্রম কক্সবাজারে নিরাপত্তার চিত্র বদলে দিয়েছে।

এক বছরে ট্যুরিস্ট পুলিশের সাফল্যের তালিকাও দীর্ঘ। এ সময় ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে ৩০ জন, ভাসমান অপরাধী ৩৬ জন, নিবন্ধিত হয়েছে ১৭৫ সিআর মামলা। হারানো ১৫০ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, যার মধ্যে ১২৭টি মামলার নিষ্পত্তি হয়েছে। ২৬টি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার, ৯ ইভ টিজার গ্রেপ্তার, ১৯ মৃতদেহ উদ্ধার ও ১৫ জীবিত ব্যক্তিকে পরিবারের কাছে ফেরানো হয়েছে। পর্যটন নিরাপত্তা, পরিবেশ রক্ষা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশের এই ধারাবাহিক সাফল্য কক্সবাজারকে একটি নিরাপদ, পরিবারবান্ধব ও আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিমত কক্সবাজারে আগত পর্যটক ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেস্ক রিপোর্ট: ১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। এরপর ১১টা ২৩ মিনিটে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আন্দোলনকারীর বলছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি,ফলাফল

আরও পড়ুন
language Change