তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী গোমতীর নদীর অবৈধ মাটি নিয়ে প্রশ্ন: তোপের মুখে সাংবাদিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে ইরান খেলবে না বিশ্বকাপ রাজপথে হঠাৎ বিক্ষোভ মিছিলের ডাক দিলো জামায়াত নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী হাসপাতালে ভর্তি মর্গে ইকরার মরদেহ, তবে কোথায় আছেন আলভী ও তার পরিবার? কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশি পাহারায় থাকা ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা পারিবারিক কলহে বাবার ঘরে আগুন জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের সিদ্ধান্ত পবিত্র ঈদুল ফিতর ঈদ সামনে রেখে ব্যস্ত দর্জিরা মেট্রোপলিটন খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র প্রহসনের নির্বাচন ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া এলজিইডির আনোয়ারুল ইসলাম এখনও ধরাছোঁয়ার বাইরে প্রেসক্লাবের আয়োজনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল কবিতা আবৃত্তি, বিশ্লেষণ ও সাহিত্যিক আড্ডা অনুষ্ঠিত আরও ৫ আসনে কারচুপির অভিযোগে মামলা খামেনির মৃত্যুসংবাদ পোস্ট করে যা লিখলেন ট্রাম্প আমতলীতে পূর্বশত্রুতার জেরে তরমুজ ক্ষেত নষ্ট বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চুরি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইজিবাইক উদ্ধার অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম আজাদ ও তার সহযোগীর প্রভাব ও সিন্ডিকেট ইতিহাসের ভয়াবহতম হামলার ঘোষণা দিল ইরান শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫
পাঠক সংখ্যা
638

মো: মহিব্বুল্লাহঃ

জমকালো আয়োজন, বর্ণিল পরিবেশ আর নতুন স্বপ্নের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২০২৫। শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সমাবর্তনে গ্রাজুয়েটদের সার্টিফিকেট তুলে দেওয়া হয় রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, অভিভাবকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

সদ্য গ্রাজুয়েটদের উদ্দেশে ড. আনম এহসানুল হক মিলন বলেন, দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে আপনারা আজ গ্রাজুয়েট হয়েছেন। কিন্তু মনে রাখবেন, এটা কোনো শেষ নয়, বরং একটি নতুন যাত্রার সূচনা। আজকের বিশ্ব আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত পরিবর্তিত হচ্ছে। আপনাদের সাফল্য নির্ভর করবে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা, পরিশ্রম, সহনশীলতা ও সময়ের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর সক্ষমতার ওপর। একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতির আহ্বান।

বিশেষ অতিথি ইউজিসি সদস্য প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, অতীশ দীপঙ্করের জ্ঞান, মানবতা ও প্রজ্ঞার আদর্শ ধারণ করে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতের উন্নত বাংলাদেশের উপযোগী নাগরিক গড়ে তুলছে। তিনি বলেন, একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম কারিকুলামের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে বলেন, আজ আমাদের জন্য আনন্দের দিন হলেও একই সঙ্গে দায়িত্বেরও দিন। দেশে ৪০ লাখ উচ্চশিক্ষিত বেকার—এ বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। তাই আমরা প্রচলিত শিক্ষার পাশাপাশি বিশেষ দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসডিআই), যেখানে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক দক্ষতা, ডিজিটাল সক্ষমতা ও ভোকেশনাল অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে। আমাদের লক্ষ্য একটাই—তারুণ্যে বিনিয়োগ। তরুণদের শিক্ষায় বিনিয়োগই দেশের সমৃদ্ধির মূল সূত্র, বলেন তিনি।

সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ মোট ২ হাজার ৩২৬ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন ও মাস্টার্স ডিগ্রি প্রদান করেন। এছাড়া ২৭ জনকে দেওয়া হয় বিশেষ অ্যাওয়ার্ড।

  • ৬ জন—চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড
  • ৫ জন—বিওটি চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড
  • ১৬ জন—ভাইস চ্যান্সেলর’স অ্যাওয়ার্ড

তিনি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মেডেল তুলে দেন।

সাংস্কৃতিক পরিবেশনা ও লেজার শো

সমাবর্তন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় লেজার শো আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর আনন্দ ছড়িয়ে দেয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস ও তার দুই স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: দুর্নীতির অভিযোগ থাকায় সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, তার দুই স্ত্রী মোছা. মমতাজ বিশ্বাস ও বেগম আশানুর বিশ্বাসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, তার দুই স্ত্রী মোছা. মমতাজ বিশ্বাস ও বেগম আশানুর বিশ্বাসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপ পরিচালক মো. সাইদুজ্জামান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আবদুল লতিফ বিশ্বাস ও তার

আরও পড়ুন
language Change