তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ

রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

রামগড়ে হানাদারমুক্ত দিবস পালিত
পাঠক সংখ্যা
638

মো: মাসুদ রানাঃ

৮ই ডিসেম্বর খাগড়াছড়ির রামগড় উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে অকুতোভয় মুক্তিসেনা ও ভারতীয় মিত্রবাহিনীর সম্মিলিত আক্রমণে পাক হানাদার বাহিনী পিছু হটে রামগড় ত্যাগ করতে বাধ্য হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা রামগড়ে প্রবেশ করে স্বাধীনতার লাল-সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে শত্রুমুক্ত ঘোষণা করেন।

পড়ন্ত বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত সুলতান আহমেদ মুক্তিকামী জনতাকে সঙ্গে নিয়ে রামগড় ডাকঘরের শীর্ষে লাল-সবুজের জাতীয় পতাকা উত্তোলন করেন।

মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের সীমান্ত সংলগ্ন ফেনী নদীর তীরে অবস্থিত তৎকালীন মহকুমা শহর রামগড় ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র প্রতিরোধ-সংগ্রামের প্রাণকেন্দ্র। রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গড়ে ওঠে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবির। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (তৎকালীন মেজর) এখান থেকেই যুদ্ধ পরিচালনা করতেন।

তিনি ভারতীয় পূর্বাঞ্চলীয় বিএসএফ প্রধান ব্রিগেডিয়ার পান্ডের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং ৪ এপ্রিল তেলিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে ব্রিগেডিয়ার পান্ডেসহ মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশারফ ও মেজর শাফায়েতকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কনফারেন্স করেন। সেই বৈঠকেই মেজর জিয়াউর রহমানকে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।

২ মে পাকিস্তানি বাহিনী রামগড়ে ব্যাপক আক্রমণ চালায়। মুক্তিযুদ্ধ প্রশিক্ষণ ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর রফিকুল ইসলাম সমস্ত স্থাপনা ও যুদ্ধসামগ্রী সীমান্তসংলগ্ন ভারতের সাবরুমে স্থানান্তরের নির্দেশ দিলে তীব্র প্রতিরোধের পর রামগড়ের পতন ঘটে।

পরবর্তীতে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ শিবির থেকে মুক্তিযোদ্ধারা নতুন করে মিত্রবাহিনীর সহযোগিতায় আক্রমণ শুরু করেন। ৭ ডিসেম্বর রাত ও ৮ ডিসেম্বর ভোরে ভারতীয় দুটি জঙ্গিবিমান রামগড়ে পাকিস্তানি বাহিনীর বিভিন্ন স্থাপনায় দু’দফা সফল হামলা চালালে শত্রুরা রামগড় ত্যাগে বাধ্য হয় এবং রামগড় আনুষ্ঠানিকভাবে হানাদারমুক্ত হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে রামগড় বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে বিজয় ভাস্কর্য প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।

উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ বিহারী নাথ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্টঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মি‌নিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এ তথ্য নি‌শ্চিত করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ এবং কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেষ শ্রদ্ধা জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সে অনুযায়ী বুধবার ঢাকা সফর করবেন তিনি।

আরও পড়ুন
language Change