তারিখ লোড হচ্ছে...

ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া বৃক্ষরোপণে সাজাই দেশ প্রতিপাদ্যে রাঙামাটিতে বৃক্ষমেলার উদ্বোধন দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট: মহেশখালীর টার্মিনালে ত্রুটির কারণে কমেছে সরবরাহ কেশবপুরে দেশীয় ফল ও প্রদর্শনী মেলার আয়োজন রামগড় উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও কাজী শামীম, সদস্য সচিব সাংবাদিক নিজাম উদ্দিন নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা ​নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত আরসিইপিতে সম্পৃক্ত হতে সিঙ্গাপুরের সমর্থন চেয়েছে বাংলাদেশ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারের নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে সাংবাদিক শফিকের মুক্তি না দেয়ার প্রতিবাদে সাধারণ সাংবাদিকদের মানববন্ধন গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্চিত ঘোষণা, নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ আসামিকে আটক কালীগঞ্জে সাবেক ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ রাঙ্গুনিয়ায় স্কুল ছুটির পর ৭ বছরের শিশু অপহরণ অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০

হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর

হাজার কোটি টাকা পাচার বেক্সিমকোর
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা ছিলেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। সেই ক্ষমতাবলে গ্রুপটি তখন বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) বলছে, বৈদেশিক বাণিজ্যের আড়ালে পণ্য রপ্তানি করে সেই অর্থ দেশে আনেনি বেক্সিমকো গ্রুপ; প্রতিষ্ঠানটির সহযোগী ১৭টি কোম্পানির নামে সালমান এফ রহমান বিদেশে ৮ কোটি ২৭ লাখ ৪৫ হাজার ৩০৮ মার্কিন ডলার (ডলার প্রতি ১২১ টাকা হিসাবে এক হাজার এক কোটি ২১ লাখ ৮২ হাজার ২৬৮ টাকা) অর্থ পাচার করেছেন বলে তারা প্রমাণ পেয়েছেন। এসব অভিযোগে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা ১৭টি অর্থ পাচার মামলা তদন্ত করে সিআইডির একাধিক কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন। এসব চার্জশিটে সালমান এফ রহমানসহ ২৮ জন ব্যক্তি ও ১৭ কোম্পানিকে অভিযুক্ত করা হয়েছে।

চার্জশিটের বিষয়টি নিশ্চিত করে আদালতে মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মো. রোকনুজ্জামান কালবেলাকে বলেন, সালমান এফ রহমানের বিরুদ্ধে ১৭টি অর্থ পাচার মামলার চার্জশিট দিয়েছে সিআইডি। সেগুলো বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হবে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই এ এস এফ রহমান ও তার ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। এ ছাড়া আসামির তালিকায় থাকা বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা হলেন আনোয়ারুল বাশার, নাসরিন আহমেদ, সাজিয়া জামান, খাদিজা বিনতে আলম, হেলাল, শাহিদা রহমান, ওয়াসিউর রহমান, রেজিয়া আক্তার, সৈয়দ ফরিদুজ্জামান, কামরুন নাহার নাসিমা, কাজী উম্মে কুলসুম মৈত্রী, রুম্মান আহমেদ ফাহিম খান, কোহিনুর আবেদিন, মোহাইমিনুল ইসলাম, মাহফুজুর রহমান খান, সৈয়দ তানবীর এলাহি আফেন্দী, মাশরুকা খানম, সাইফুর রহমান, আহমদ জালাল খান মজলিস, ইমরান খান মজলিস, মোহাম্মদ আলিফ ইবনে জুলফিকার, নুসরাত হায়দার, আবু নাঈম মোহাম্মদ সালেহীন, মোস্তাফিজুর রহমান তানভীর। কারাগারে থাকা সালমান এফ রহমান ছাড়া পলাতক বাকি সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে চার্জশিটে।

মার্কিন ডলার পাচারঃ

বেক্সটেক্স গার্মেন্টস লিমিটেডের ১ কোটি ৯০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার পাচার বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সটেক্স গার্মেন্টস লিমিটেড ২০২০ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বরের মধ্যে ১৭টি এলসির মাধ্যমে ১ কোটি ৯০ লাখ ৩০ হাজার ২৩৬ মার্কিন ডলারের পণ্য সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করে। কিন্তু নির্ধারিত চার মাসের মধ্যে এ রপ্তানিমূল্য দেশে আসেনি। বিদেশে এ বিপুল অর্থ পাচারের অভিযোগে সিআইডির উপপরিদর্শক সাহানূর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে পাচার করা প্রতিষ্ঠান ও সালমানসহ ৬ ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান।

এ ছাড়া বেক্সিমকো গ্রুপের কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেডের এলসির মাধ্যমে ২৯ লাখ ৯৭ হাজার মার্কিন ডলার, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড ২৬ লাখ ৪৪ হাজার ৯৯২ মার্কিন ডলার, আরমান ফ্যাশন লিমিটেড এক লাখ ২০ হাজার ৫১৩ মার্কিন ডলার, অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড ২৮ লাখ ৩২ হাজার মার্কিন ডলার, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড দুই কোটি ৩০ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার, অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড ২৩ লাখ ২৮ হাজার মার্কিন ডলার, পিঙ্ক মেকার গার্মেন্টস লিমিটেড ২৬ লাখ ৬৩ হাজার ১৭৬ মার্কিন ডলার, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড ১৯ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার, মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেড ২৯ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার, কাঞ্চনপুর অ্যাপারেলস লিমিটেড ২৯ লাখ ৭৯ হাজার মার্কিন ডলার, কোজি অ্যাপারেলস লিমিটেড ১৯ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড ৪৬ লাখ ৮৭ হাজার ৮৭৫ মার্কিন ডলার, উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড ২৩ লাখ ৯৬ হাজার ৬৬৪ মার্কিন ডলার, ইন্টারন্যাশনাল নিটওয়ার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড ৪৫ লাখ ৪১ হাজার ২০৩ মার্কিন ডলার, এসেস ফ্যাশন লিমিটেড ৩৮ লাখ ২২ হাজার ১৮৭ মার্কিন ডলার, প্লাটিনাম গার্মেন্টস লিমিটেডের ১৮ লাখ ৬ হাজার ১৪৩ মার্কিন ডলার অর্থ বৈদেশিক বাণিজ্যের নামে পাচারের অভিযোগ রয়েছে।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামছুদ্দোহা সুমন কালবেলাকে বলেন, আওয়ামী লীগের সময় দেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে করা অর্থ পাচার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ কাজ করে যাবে। বিদেশে পাচারকৃত অর্থ দ্রুততম সময়ে দেশে ফেরাতে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। এ ছাড়া সালমান এফ রহমানের মতো দেশের অর্থনীতিখেকোদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা জরুরি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে বরগুনা সদর উপজেলার চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে দশটায় “জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার এ কে এম মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ ইলিয়াস খান, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য

আরও পড়ুন
language Change