তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

তরুণদের ভাবনায় বিজয়ের মাস

তরুণদের ভাবনায় বিজয়ের মাস
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

বিজয়ের ৫৪ বছরে দাঁড়িয়ে আবারও ডিসেম্বর জুড়ে দেশব্যাপী জাগে স্বাধীনতার উচ্ছ্বাসে। ১৬ ডিসেম্বর বাঙালির আত্মমর্যাদা, ত্যাগ ও সার্বভৌমতার প্রতীক হিসেবে নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের চেতনাকে। লাখো শহীদের রক্তে অর্জিত এ বিজয় তরুণদের অনুপ্রাণিত করে ভবিষ্যৎ নির্মাণে আরো দায়িত্বশীল হতে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের বিজয়কে ঘিরে তাদের ভাবনা ও প্রত্যাশা।

মুক্তিযুদ্ধের ইতিহাসে তারুণ্যের অবদান অনন্য

সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ ছিল বাঙালির আত্মমর্যাদা পুনরুদ্ধারের সংগ্রাম। সেদিন ১৬ ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বাঙালির কাঙ্ক্ষিত স্বাধীনতা। এই বিজয় শুধু রাজনৈতিক ছিল না, ছিল অস্তিত্ব রক্ষা এবং বাঙালি জাতির মর্যাদার পুনর্জাগরণ। বিজয়ের ৫৪তম বছরে দাঁড়িয়ে অতীতের দিকে ফিরে তাকালে একটাই প্রশ্ন সামনে আসে, স্বাধীনতার অম্লান স্বপ্নকে বাস্তব রূপ দিতে আমরা কতদূর এগোতে পেরেছি? জানি জাতির অগ্রযাত্রা কখনো সরলরৈখিক নয়, তবুও প্রত্যাশা দেশ হবে দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়নিষ্ঠ। উন্নয়ন ও পরিবর্তনের দীর্ঘ পথে মূখ্য ভূমিকার দায়িত্ব আসে তরুণদের কাঁধে। মুক্তিযুদ্ধের ইতিহাসে তারুণ্যের অবদান ছিল অনন্য। তাদের সীমাহীন সাহস, দৃঢ় বিশ্বাস ও আত্মত্যাগ জাতিকে বিজয়ের দুয়ারে এনে দাঁড় করিয়েছিল। আজকের তরুণদেরও সেই ঐতিহাসিক উত্তরাধিকার বহন করতে হবে। সঠিক ইতিহাস অধ্যয়ন, নৈতিক দৃঢ়তা, সৃজনশীল চিন্তা এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তারুণ্যই পারে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে।

রিফাত তানজিম

শিক্ষার্থী, সেশন: ২০২১-২২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

ডিসেম্বর আসলেই বিজয়ের গন্ধ পাওয়া

ডিসেম্বর আসলেই বাতাসে সেই বিজয়ের গন্ধ পাওয়া যায়। বিজয়ের মাস আমার মনে গর্ব, শ্রদ্ধা আর দায়িত্ববোধ একসঙ্গে জাগ্রত করে। বিশেষ করে ২৪এর আগস্টের পরবর্তী বিজয়ের মাসগুলো আমাদের জাতীয় জীবনে স্বাধীনতার মূল্য আরো গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। তরুণ প্রজন্ম আজ আগের চেয়ে চিন্তায়, প্রযুক্তিতে এবং সচেতনতায় অনেক বেশি প্রসারিত হয়েছে। তারা দেশের অগ্রগতির বড় শক্তি হয়ে আত্মপ্রকাশ করেছে। আর এই ৫৩ বছরে বিজয়ের প্রত্যাশার পূরণ অপূরণের হিসাবে ‘কিন্তু’ থাকলেও শিক্ষায়, নারীর ক্ষমতায়নে, অর্থনীতিতে সবক্ষেত্রে আমরা এগিয়েছি। তবে দুর্নীতি, বৈষম্য ও মূল্যবোধের সংকট এখনো আমাদের সামনে চ্যালেঞ্জ। এই সংকট কাটিয়ে আগামী দিনের প্রত্যাশা আমরা যেন একটি ন্যায়ভিত্তিক, সুশাসিত, পরিবেশবান্ধব ও মানবিক বাংলাদেশ দেখতে পারি। যেখানে তরুণরা যুক্তিবোধ, দেশপ্রেম ও সততার আলোয় ভবিষ্যত নির্মাণ করবে। বিজয়ের সত্যিকারের অর্থ তখনই পূর্ণতা পাবে যখন উন্নতি ও মানবিকতা সমানভাবে প্রতিষ্ঠিত হবে।

কাফিয়া কামাল

শিক্ষার্থী, সেশন : ২০২১-২২

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।

বিজয়ের মাস আত্মত্যাগের স্মারক

বিজয় দিবস তরুণদের কাছে এক গৌরবের নাম, আত্মত্যাগের স্মারক এবং নতুন স্বপ্ন গড়ার প্রেরণার ইতিহাস। তরুণরা চায় গবেষণাভিত্তিক মানসম্মত শিক্ষা, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা ও স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা। বৈষম্যহীন, সুনীতি, ও সামাজিক বিভাজনমুক্ত একটি মানবিক বাংলাদেশই তাদের প্রত্যাশা। ধর্ম-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে যেখানে সকলের সমান অধিকার নিশ্চিত হবে এবং সাম্য-সম্প্রীতির সংস্কৃতির উন্নত জাতি গড়ে উঠবে। তরুণদের ঐক্য, সচেতনতা ও সত্য ধারণের দৃঢ়তায় লাখো শহীদের রক্তে অর্জিত বিজয় অটুট থাকবে। আর গড়ে উঠবে সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক সোনার বাংলাদেশ।

মো. জোবায়ের আহম্মদ

শিক্ষার্থী, সেশন ২২-২৩

খুলনা বিশ্ববিদ্যালয়।

দেশপ্রেম হোক অন্তর থেকে, শো-অফে নয়

ডিসেম্বর মাস আমাদের মাঝে শুধু শীতই বয়ে আনেনা, আনে বিজয়ের সুঘ্রাণও। কঠোর সংগ্রাম আর রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা আমাদের পরবর্তীতে যেকোনো সংকটে অনুপ্রেরণার পাথেয় হবে। তবে হতাশাজনক হলেও সত্য বিজয় দিবসের কিছু পিকচার তোলা, ফেসবুকে স্ট্যাটাস দিয়েই যেন আমাদের দ্বায়িত্ব ভুলে না যাই। আমরা যেন ভুলে না যাই এই দেশ স্বাধীন হওয়ার পিছনে আছে রক্তাক্ত ইতিহাস, শতশত মায়ের সন্তান হারানোর বেদনা, শত বোনের ভাই হারানোর দগ দগে স্মৃতি। এই বিজয় দিবস সকলের প্রতি প্রত্যাশা করে সৎ, সাহসী, নির্ভীক, অন্যায়ের প্রতি প্রতিবাদী কণ্ঠস্বর হওয়া। আমরা বিজয়ের মাহাত্ম্য ভুলে না গিয়ে হৃদয়ে সেই তেজ উদ্বিপ্ত করে বিজয় উদযাপন করি। প্রাণের চেয়ে প্রিয় মাতৃভূমিকে কিভাবে সুন্দর করা যায় তার দ্বায়িত্ব কিংবা দোষ অন্যের কাঁধে না দিয়ে নিজেই দ্বায়িত্ব নিয়ে কিছু পরিবর্তন করার চেষ্টা করি।

মো. সাখাওয়াত হোসেন

শিক্ষার্থী, সেশন : ২০২৩-২৪

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সুখবর দিল আইএমএফ: ১৩০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে চতুর্থ-পঞ্চম কিস্তির অর্থ ১৩০ কোটি মার্কিন ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। ২৬ জুন বাংলাদেশের হিসাবে এ অর্থ জমা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সোমবার (২৩ জুন) রাতে একটি গণমাধ্যমকে বলেন, ১৩০ কোটি ডলার আমরা পাচ্ছি। আইএমএফের পর্ষদে আজ তা অনুমোদিত হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় রাতে হওয়া সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে। বৈঠকে ঋণ কর্মসূচির আওতায় থাকা তৃতীয় ও চতুর্থ পর্যালোচনার (রিভিউ) প্রতিবেদন উপস্থাপন করেছে আইএমএফ। ২০২৩ সালের ৩১ জানুয়ারি আইএমএফ বাংলাদেশের জন্য সাড়ে তিন বছর মেয়াদি ৪৭০ কোটি ডলারের ঋণপ্রস্তাব অনুমোদন করে। ঋণ

আরও পড়ুন
language Change