তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী

সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে: কাদের গনি চৌধুরী
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

‘সংস্কৃতিকে একটি জাতি ও রাষ্ট্রে দর্পণস্বরূপ’ বলে মন্তব্য করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, জাতি কতটা সভ্য বা উন্নত সেটির পরিমাপ দেয় সংস্কৃতি। সংস্কৃতি মানুষের অন্তরকে আলোকিত করে। যে সমাজ সংস্কৃতিতে সমৃদ্ধ সে সমাজ শান্তি ও আনন্দে সমৃদ্ধ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে টেলিভিশন রিপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) আয়োজিত ‘ট্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে ও দুলাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী, তাশিক আহমেদ, কামরুল হাসান দর্পণ, শফিকুর রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ওমর ফারুক মুন্না, লায়ন আনোয়ারা বেগম নিপা প্রমুখ বক্তব্য দেন।

কাদের গনি চৌধুরী বলেন, `সংস্কৃতি ছাড়া মানুষের জীবন মূল্যহীন। সংস্কৃতি আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ। সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা করে সংস্কৃতি। আমাদের চিন্তাধারাকে প্রসারিত করে, আমাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়। সংস্কৃতি মানুষের আত্মাকে আলোকিত করে।’

সংস্কৃতি নিয়ে মানুষের এত মাতামাতির কারণ হিসেবে বিএফইউজে মহাসচিব বলেন, ‘সংস্কৃতিতে পরিচয় মেলে একটি জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, চরিত্র, রুচিবোধ, চালচলন বা জীবনবোধ। পশুর জীবনে সময়ের তালে বাঁচার প্রক্রিয়ায় উন্নতি আসে না। তাই তাদের পরিচয়, তাদের জীবনবোধ সব সময় একই থাকে। কিন্তু মানুষ তার সমাজকে নিয়ে সামনে এগোয়, আগের চেয়ে উন্নততর ও সভ্য হয়। হাজার বছর আগে পশু যা খেত আজও তাদের খাদ্য, পানীয়, বাসস্থান অবিকল আছে। কিন্তু মানুষ সামনে এগিয়েছে। ‘

এক সময় মানুষ বস্ত্রহীন ছিল, এরপর গাছের ছাল, পশুর চামড়া এবং পাতা ব্যবহার করে পোশাক হিসেবে। এখন মানুষ সুন্দর সুন্দর পোশাক পরে। আদিম যুগে মানুষ কাঁচা মাংস খেতো; ফল, শিকড় এবং অন্যান্য বন্য উৎস থেকে সংগৃহীত খাবার খেত। এখন মানুষ রান্না করা এবং প্রক্রিয়াজাত খাবার খায়। সামনে এগোনোর এই প্রক্রিয়াকে সংস্কৃতি বলে অভিহিত করেন কাদের গনি চৌধুরী।

বিএফইউজে মহাসচিব আরও বলেন, ‘খনির স্বর্ণ আর অলংকারের স্বর্ণ এক নয়, উভয়ের মাঝে যে পার্থক্য তার পশ্চাতে থাকে দীর্ঘ পরিশুদ্ধিকরণ প্রক্রিয়া। তেমনি সভ্য মানুষ আর অসভ্য মানুষ এক নয়। এই পার্থক্যের মূলে থাকে একটি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। সংস্কারের এই ক্রিয়াশীল প্রক্রিয়াকে বলা হয় সংস্কৃতি। ‘

একেক দেশে একেক ধরনের সামাজিকতা ও সংস্কৃতির বিরাজমানতার কথা উল্লেখ করে এই সাংবাদিক নেতা বলেন, ‘আমাদের সংস্কৃতি সম্প্রীতির সংস্কৃতি। এ ঐতিহ্য আমরা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী লালন করে আসছি। এখানে পারিবারিক ও সামাজিক বন্ধন যেমন রয়েছে, তেমনি রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি। আবহমান কাল থেকে বাংলাদেশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে বিভিন্ন ধর্মের মানুষ। যেখানে নেই কোনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান দ্বন্দ্ব, নেই জাতি ধর্মের বিদ্বেষ। ’

সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নিদর্শন দুনিয়ার ইতিহাসে বিরল বলে মন্তব্য করে কাদের গনি চৌধুরী বলেন, ৫২, ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২০২৪ সালে এ জাতি সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর রেখেছে। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি আর একতাকে চিরভাস্বর করেছে। মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান, খাসিয়া, সাঁওতাল নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। আমাদের প্রত্যেকটি উৎসবে বাঙালি জাতি এক হয়ে যায়। পহেলা বৈশাখ, ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধপূর্ণিমা, বৈসাবি আর জাতীয় দিবসগুলোতে সাম্প্রদায়িক পরিচয় ভুলে এক জাতি হিসেবে সকলে সমান অংশগ্রহণ করে। এটাই আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্য রক্ষা করতে হবে। ‘

এই ঐতিহ্য বিনষ্ট করে সমাজে ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে দিচ্ছে একটি মহল- এমন আশঙ্কার কথা জানিয়ে বিএফইউজে মহাসচিব বলেন, ‘তারা আজ মাজার ভাঙছে, কবর থেকে লাশ তুলে পোড়াচ্ছে, বাউলদের পেটাচ্ছে। এটা আমাদের ঐতিহ্য বা সংস্কৃতি নয়। এটা মব। ‘

‘ঘৃণা কখনো জ্ঞান থেকে ছড়ায় না। এটা ছড়ায় অজ্ঞতা ও অন্ধবিশ্বাস থেকে। ‘ এ কথা উল্লেখ করে কাদের গনি চৌধুরী ।মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের ঘাতক ও মিশরীয় লেখক নাগিব মাহফুজের হত্যা চেষ্টাকারীর সঙ্গে বিচারকের কথোপকথন তুলে ধরেন।

আসামিকে বিচারক প্রশ্ন করেছিলেন, প্রেসিডেন্ট সাদাতকে কেন হত্যা করেছিলে তুমি? উত্তরে সে বললো, কারণ তিনি সেক্যুলার ছিলেন। বিচারক জানতে চাইলেন সেক্যুলার মানে কী? উত্তরে সে বললো “আমি জানি না।” প্রয়াত মিশরীয় লেখক নাগিব মাহফুজকে ছুরি মেরে হত্যা চেষ্টাকারী একজনকে প্রশ্ন করেছিলেন বিচারক, কেন তুমি মাহফুজ সাহেবকে ছুরিকাঘাত করেছো?

জবাবে সে বলল, কারণ তিনি ধর্মবিরোধী উপন্যাস ‘চিলড্রেনড অফ গেবালাবি’ লিখেছিলেন। বিচারক আগ্রহ প্রকাশ করলেন, ‘তুমি পড়েছো সে উপন্যাস?’ সে বলল, “না।”

মিশরীয় সাহিত্যিক ফারাজ ফাওদাকে হত্যাকারী সন্ত্রাসীকে প্রশ্ন করেছিলেন বিচারক, ফারাজ ফাওদাকে মেরে ফেললেন কেন? সন্ত্রাসী বলেছিল, কারণ তার ঈমান নেই। বিচারক জানতে চাইলেন, তুমি কীভাবে বুঝলে তার ঈমান নেই! সে বলেছিলো, তার বইগুলো পড়লেই বুঝা যায় তার ঈমানহীনতার পরিচয়। বিচারক বললেন, ফারাজ ফাওদার কোন বই পড়ে তুমি বুঝতে পেরেছো তার ঈমানহীনতার বিষয়? জবাবে বললো সে, না, আমি পড়িনি। কিছু লোক বলছিলো আর তা আমি শুনেছি, তাতেই বুঝা যায় তার ঈমান নেই।

কাদের গনি চৌধুরী বলেন, এসব ঘটনায় বোঝা যায়, ঘৃণা কখনো জ্ঞানের মাধ্যমে ছড়ায় না, বরং অজ্ঞতার মাধ্যমে ছড়ায়। তাই কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের উচিত সে বিষয় সম্পর্কে যথাযথ জানা, সম্ভব হলে প্রমাণসহ।’ একটি জাতির স্বাধীনতাকে এক দুর্লভ ও পরম কাঙ্ক্ষিত বিষয় হিসেবে উল্লেখ করে কাদের গনি চৌধুর বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সুরক্ষিত করার দায়িত্ব প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের অপরিহার্য কর্তব্য। স্বকীয় জাতিসত্তা ও স্বতন্ত্র সংস্কৃতির লালন ও বিকাশের দ্বারাই স্বাধীনতার ভিতকে সুদৃঢ় ভিত্তির ওপর স্থাপন করা সম্ভব। ’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাজউক কর্মকর্তা আমীর খশরুর শত কোটি টাকার অবৈধ সম্পদ

নিজস্ব প্রতিবেদক ॥ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তা আমীর খশরুর বিরুদ্ধে শত কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে তার স্ত্রীর নামেও রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে অসংখ্য ফ্ল্যাট। জানা গেছে, খশরু নব্বই দশকে রাজউকে উপ-ইমারত পরিদর্শক হিসেবে যোগদান করেন। তখন তার বেতন স্কেল ছিল মাত্র ১ হাজার ৪৮০ টাকা, মাসে মূল বেতন ছিল চার হাজার টাকার আশপাশে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগে এক যুগেরও বেশি সময় তিনি সাময়িক বরখাস্ত ছিলেন। রোববার (১৮ মে) সমকাল অনলাইনে এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে খসরুর বেতন ৫০ হাজার টাকার কাছাকাছি। তবে রাজধানীতে তার এবং তার স্ত্রীর নামে রয়েছে ৩৬টি ফ্ল্যাট। উত্তরায় রয়েছে ৩০ কোটি টাকা মূল্যের দুটি প্লট। সব মিলিয়ে শতকোটি টাকার সম্পদের মালিক তিনি। বাড্ডা

আরও পড়ুন
language Change