ডেস্ক রিপোর্টঃ
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ও১৬ ডিসেম্বর ২ দিনের জন্য প্রতিদিন ৫৭৫টি করে আইপি আমদানি অনুমতি ইস্যু করা হয়েছে।প্রতি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল রবিবার কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়,আবেদনের বিষয় আগের মত বহাল থাকবে।
গত ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন,তারাই কেবল এই ২ দিন পুনরায় আবেদন করতে পারবেন।একজন আমদানিকারক একবারের জন্য এ সুযোগ পাবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত