তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

ওয়ান–ইলেভেনের সেই কর্নেল আফজালকে নিয়ে নতুন বিতর্ক

ওয়ান–ইলেভেনের সেই কর্নেল আফজালকে নিয়ে নতুন বিতর্ক
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

ফকরুদ্দিন -মঈন উদ্দিনের সেই ওয়ান–ইলেভেনের সময়কার নানা ঘটনার সূত্র ধরে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল (অব.) আফজাল নাসের ভূঁইয়ার ভূমিকা নিয়ে আবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী হত্যা মামলা ছাড়াও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকজনের বক্তব্যে উঠে এসেছে আফজালের অপকর্ম।

বিশেষ করে তৎকালীন সেনা সমর্থিত সরকারের আমলে ডিজিএফআইয়ের বিশেষ অভিযানে তিনি কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন। সে সময় জিজ্ঞাসাবাদ, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন থেকে শুরু করে অর্থ আদায় নানা ঘটনার সঙ্গে তার নাম রয়েছে।

জানা গেছে, ওয়ান-ইলেভেনের সময় ডিজিএফআইয়ের অ্যান্টি টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন আফজাল। যার প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন। এই আমিনের নেতৃত্বে আফজাল গ্রেপ্তার, নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত ছিল।

রাজনৈতিক মহলের বিভিন্ন পক্ষের দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে ওয়ান–ইলেভেনের সময় শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয় এবং সেসব ঘটনার বর্ণনায় বারবার এসেছে কর্নেল আফজালের নাম। বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে হেনস্তা এবং জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগ রয়েছে এই আফজালের বিরুদ্ধে। তাছাড়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ভাইরাল হওয়া ভিডিও ধারণ করে এই আফজাল। ব্যবসায়ী মোসাদ্দেক আলী ফালুর ওপর নির্যাতনেও জড়িত ছিলেন এই সেনা কর্মকর্তা।

ওয়ান–ইলেভেনের সময় কর্নেল আফজালের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক :

তবে বিতর্ক শুধু বিএনপিকে ঘিরে নয়। আওয়ামী লীগের তৎকালীন দুই শীর্ষ নেতা আব্দুল জলিল ও ওবায়দুল কাদেরকেও নির্যাতন, জিজ্ঞাসাবাদে জড়িত ছিলেন। ওই সময়কার বর্ণনায় সেখানেও কর্নেল আফজালের নাম উল্লেখ পাওয়া যায়।

অভিযোগ ওঠে অর্থ আদায়ের বিষয়েও। আওয়ামী লীগ নেতা ওয়াকিল উদ্দিনকে আটক রেখে কয়েক কোটি টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছিল এমন দাবি দীর্ঘদিন ধরেই ঘুরে–ফিরে আসছিলো।

আলোচনা এসেছে এমজিএইচ গ্রুপের সিইও আনিস আহমেদ গোর্কিকে নিয়ে। সংশ্লিষ্ট একটি পক্ষের দাবি, তাকে তিন থেকে চার মাস অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় এবং পরে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে—অপারেশনটি পরিচালনা করেছিল তৎকালীন কর্নেল আফজালের অধীনস্থ একটি দল।

ওয়ান–ইলেভেন পরবর্তীতে কর্নেল আফজালের ইউনাইটেড গ্রুপে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বর্তমানে গ্রুপটির অ্যাডমিন অফিসার হিসেবে কর্মরত তিনি। একই গ্রুপের পরিচালক হাসান মাহমুদ রাজার পরিবারের সঙ্গে সম্পর্ক থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালের নামও পুরোনো বিতর্কে ঘুরে এসেছে।

বিতর্ক আরও ঘনীভূত হয়েছে সাম্প্রতিক একটি হত্যা মামলার পর। গত বছরের জুলাইয়ে রাজধানীর শাহজাদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাহাদুর হোসেন মনির। ক্ষমতার পালাবদলের পর গত ৩০ সেপ্টেম্বর নিহতের বাবা গুলশান থানায় যে হত্যা মামলা করেন, তাতে নাম আসে কর্নেল (অব.) আফজালের।

ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা এবং গ্রুপের চেয়ারম্যান ও এমডি মঈনউদ্দিন হাসান রশিদের নামও এজাহারে উল্লেখ রয়েছে। মামলার পর থেকে কর্নেল আফজালকে ঘিরে ওয়ান–ইলেভেনের পুরোনো অভিযোগগুলো আবার সামনে আসছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী দেলোয়ার  কর্তৃক সাংবাদিকের হুমকির প্রতিবাদে  মানববন্ধন

  এস.এ.এম. মুনতাসির, ব্যূরো চট্টগ্রাম : দোহাজারীর কৃতিসন্তান সাজ্জাদ হত্যার পরিকল্পনাকারী কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দোহাজারী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাজারী শপিং সেন্টারের সামনে বেলা ১১ টার সময় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বাবলুর সভাপতিত্বে জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল,সাংবাদিক এসএম রহমান, আবু তোরাব চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম মাষ্টার, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজগর আলী সেলিম, সহ সভাপতি এসএম রাশেদ, যুগ্ম সম্পাদক এম ফয়েজুর রহমান, সাংগঠনিক সম্পাদক

আরও পড়ুন
language Change