তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

গণপূর্তের প্রকৌশলী আতিক বাইরে বদলি হলেও বহাল তবিয়তে ঢাকায়

গণপূর্তের প্রকৌশলী আতিক বাইরে বদলি হলেও বহাল তবিয়তে ঢাকায়
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের আশীর্বাদপুষ্ট ঢাকায় গেঁড়ে বসা গণপূর্ত অধিদপ্তরের অনেক নির্বাহী প্রকৌশলীরা ঢাকার বাইরে বদলি হলেও এখনো বহাল তবিয়তে ঢাকাতেই আছেন প্রকৌশলী মো. আতিকুল ইসলাম। ক্ষমতার দাপটে তিনি হয়ে উঠেছিলেন গণপূর্ত অধিদপ্তরের স্বঘোষিত প্রধান প্রকৌশলী। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আতিকুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত পাহাড় সমান দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, টেন্ডার, বদলী ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের পরেও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কোনো এক অদৃশ্য কারণে সে ছাড় পেয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

প্রকৌশলী মো: আতিকুল ইসলামের বিরুদ্ধে পতিত আওয়ামী সরকারের সময় দুর্নীতি, টেন্ডার বাণিজ্যসহ নানান অভিযোগ রয়েছে। তিনি পতিত আওয়ামী সরকারের মদদে বিপুল অংকের টাকা আত্মসাৎ করেছেন বলে জানা যায়। তিনি গণপূর্ত বিভাগ-১ এর দায়িত্ব পালনকালে গণপূর্ত অধিদপ্তরের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর বহুতলবিশিষ্ট ভবন নির্মানের ক্ষেত্রে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করেন। দীর্ঘদিন যাবৎ মতিঝিল গণপূর্ত বিভাগে গণপূর্ত অধিদপ্তরের মনোনীত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করলেও সাইট সিলেকশনের অজুহাত দেখিয়ে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ক্যাডেট কলেজের ছাত্র আতিকুল ইসলাম সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারকে ম্যানেজ করে একটি কমিটি বানিয়ে কাজটি নিজের কাছে হস্তান্তর করেন। ঐ কাজ মতিঝিল গণপূর্ত বিভাগ থেকে ঢাকা গণপূর্ত বিভাগ-১ এ হস্তান্তরের মূল উদ্দেশ্য ছিল কয়েক কোটি টাকার কমিশন বাণিজ্য হাতিয়ে নেয়া। এজন্যই মূলত কমিটি করা হয়েছিল। প্রধান প্রকৌশলীর ডাটাবেজ তৈরির কাজেও সহযোগিতা করেছেন আতিকুল ইসলাম। গণপূর্ত অধিদপ্তরের রক্ষনাবেক্ষন বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন ঠিকাদারের নিকট হতে অধিক পরিমান উৎকোচ গ্রহন করে অনুমোদিত বার্ষিক ক্রয় পরিকল্পনা হতে ৩ বছরে তিনি প্রায় ৬০ কোটি টাকার অতিরিক্ত দরপত্র এলটিএম পদ্ধতিতে আহবান করার পরিবর্তে ওটিএম পদ্ধতিতে শতভাগ দরপত্র আহবান করে ঢাকা গণপূর্ত বিভাগ-১ এ বদলী হয়ে চলে যান। এই অতিরিক্ত ৬০ কোটি টাকার দরপত্র আহবান করে সুকৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। বিগত সরকারের আমলে আতিকুল নিজ অফিসের বদলে সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতারের কনফারেন্স কক্ষেই বেশি সময় কাটিয়েছেন বলেও অভিযোগ আছে।

সংশ্লিষ্টরা জানান, আতিকুল প্রধান প্রকৌশলীর মিনি কনফারেন্স কক্ষে ঠিকাদারদের নিয়ে টেন্ডার, বদলী ও নিয়োগ বানিজ্য নিয়ে দেন-দরবার করেছেন। জানা গেছে, আতিকুল ইসলাম শেখ পরিবারের কাছে টেন্ডার, বদলী ও নিয়োগ বানিজ্যের টাকা কালেকশন করে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়োজিত ছিলেন। সাবেক মন্ত্রী মোকতাদির চৌধুরীকে ম্যানেজ করে ২০২৪ সালের জুলাই মাসের ১৪ তারিখে ঢাকা গণপূর্ত বিভাগ-১ হতে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-৩ পদায়ন নেন। শেখ রেহানা সাথে সখ্যতা ও নিয়মিত যাতায়াত থাকায় সকল আমলা ও মন্ত্রীকে সহজেই টাকা দিয়ে ম্যানেজ করে ফেলতেন তিনি।

এছাড়াও তার স্ত্রী কানিজা মুস্তারিনার নামে ঠিকাদারি প্রতিষ্ঠান গড়ে গণপূর্ত অধিদপ্তরেই পরোক্ষভাবে ঠিকাদারী করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঠিকাদারদের ১০ শতাংশ কমে দরপত্রে অংশগ্রহণ করার জন্য দরপত্রের রেট কোটেশন বিক্রিরও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালে জাহিদুর রহমান এবং আতিকুল ইসলামের স্ত্রী কানিজা মুস্তারিনা মিলে “Adroit Consultants and Engineers” নামে একটি যৌথ প্রতিষ্ঠান গঠন করেন। যেহেতু সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী নিজ পোষ্য নিজ আওতায়ধীন এলাকায় কোনব্যবসায় জড়িত হতে পারবে না তাই সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স, টিআইএন, এনলিস্টমেন্ট, রেজিস্ট্রেশনসহ সব কাগজপত্রে স্ত্রী কানিজার নাম গোপন রেখেছেন আতিক।

গনমাধ্যমে ‘গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মো. আতিকুল ইসলামের স্ত্রীর নামে ঠিকাদারি ও কোটেশন বিক্রি করে কোটি টাকা লোপাটের অভিযোগ’ শিরোনামে মো: আতিকুল ইসলামের দুর্নীতি, টেন্ডার বাণিজ্য, আধিপত্য বিস্তার সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হওয়ার পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে তাকে ওএসডি করে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। পরে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু গত ৯ ডিসেম্বর তাকে আবার দায়িত্ব দিয়ে গণপূর্ত অধিদপ্তরের মূল ভবনেই বহাল করা হয়েছে। গণপূর্ত সংশ্লিষ্টরা এই দায়িত্ব দেওয়াকে আতিকের পুনরুত্থান হিসেবে দেখছেন। তাদের মতে, আতিক যেখানে আগেও কৌশলে সব কিছু ম্যানেজ করে রেখেছিলো এখনো একই কাজ করে যাচ্ছেন। যেই মূল ভবনে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দায়িত্ব রয়েছে সেখানেই আতিকের অবস্থান তদন্তকে ভিন্নখাতে প্রবাহিত করবে।

আতিক দায়িত্ব পেয়ে আবার নিজেকে অপ্রতিরোধ্য করে তুলতে পারে কিনা এই প্রশ্নে প্রধান প্রকৌশলী বলেন, অনেক কাজ আছে যেগুলো সময়ের অভাবে শেষ করা যায় না। আতিক একাজগুলো করবেন। এখানে তার ঠিকাদারের বা আর্থিক কোনো বিষয়ে সম্পৃক্ততা থাকবে না। আমি সরকারের টাকা যাতে কেউ ঘরে বসে নিয়ে যেতে না পারে সেই বিষয়ে ব্যবস্থা নিয়েছি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার: . ১১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সভাপতি হয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান সরদার (মিলন) ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন কেন্দ্রীয় জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সৃজনশীল প্রকাশনা শিল্প দেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের অন্যতম বাহক। জাতির মননশীলতা ও সাংস্কৃতিক উন্নয়নে শিল্পটি অগ্রণী ভূমিকা পালন করছে। কিন্তু বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কারণে এ শিল্প প্রত্যাশিত মাত্রায় বিকশিত হতে পারেনি। সৃজনশীল প্রকাশনা খাতের টেকসই উন্নয়ন দেশের শিক্ষা, সংস্কৃতি ও চিন্তার বৈচিত্র্যকে প্রভাবিত করে। প্রকাশনাশিল্পের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি প্রকাশকদের দীর্ঘদিনের বৈষম্যরোধে এ কমিটি গঠন করা হয়েছে। সমিতির অপর সদস্যরা হলেন – ইকবাল হোসেন সানু,

আরও পড়ুন
language Change