তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা র‌্যাবের অভিযানে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ নাশকতার পরিকল্পনা নস্যাৎ ভবনের নিরাপত্তায় ড্রোন ব্যবহার করবে ইসি চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান বিআরটিএ কর্মকর্তা সৌরভ সাহার নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ নিরাপদ পানি প্রকল্পে প্রকৌশলী আনোয়ারের ‘ রাজত্ব’ মুক্তিযুদ্ধের স্মৃতি যেন অবিনশ্বর থাকে শিক্ষা প্রকৌশলে দুর্নীতি সিন্ডিকেটের মহানায়ক প্রকৌশলী শাহজাহান বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম বহাল তবিয়তে আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় ও আই,কে ল্যাবরেটরীজের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ ! ধানের শীষের নির্বাচনী অফিস ভাঙচুর শাহজাদপুরে ইউডিসি উদ্যোক্তা শামীম মির্জার বিরুদ্ধে অনিয়ম,হয়রানি ও মাদক বিক্রির অভিযোগ ৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষের গণজোয়ার, উঠান বৈঠকে ভোটারদের স্পষ্ট অঙ্গীকার ছেলের মৃত্যুতে মেলেনি ছুটি এক পুলিশ বাবার আহাজারি বিদ্যুতের লাখো কোটি টাকা লুটের নথি দুদকের হাতে

বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে
পাঠক সংখ্যা
638

স্পোর্টস রিপোর্টঃ

এক সেশনে ৬উইকেট। অন্য কোনো সময়ে এমন একটা সেশন স্বস্তিই এনে দিত ইংল্যান্ড শিবিরে। কিন্তু অ্যাডিলেড টেস্টে দলটাকে এই সেশন মোটেও স্বস্তি দিতে পারছে না। কারণ অ্যাডিলেড টেস্টে ইতিমধ্যে চালকের আসনে বসে গেছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের প্রথম সেশনে ৩৪৯রানে অলআউট হওয়া অজিদের লিড দাঁড়িয়েছে ৪৩৪রানের। ফলে এখন ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংলিশদের সিরিজের আশা টিকিয়ে রাখতে হলেও গড়তে হবে এক বিশ্বরেকর্ড।

টেস্টে সর্বোচ্চ রান তাড়া করার বিশ্বরেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩সালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই রামনরেশ সারওয়ান আর শিবনারায়ন চন্দরপলের সেঞ্চুরিতে ৪১৭রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকে ২২বছর পেরিয়ে গেলেও যে রেকর্ড ভাঙা হয়নি আর কারও। ইংল্যান্ডের সামনে এই বিশ্বরেকর্ড ভাঙার হাতছানি। তবে দলের অবস্থা যেমন,তাতে অ্যাশেজ হারই চোখরাঙানি দিচ্ছে বৈকি!

চতুর্থ দিনে অস্ট্রেলিয়া আবার ব্যাট করতে নামে ৪উইকেটে ২৭১রান নিয়ে। হেড উইকেটে ছিলেন ১৪২রান নিয়ে। ক্যারি অপরাজিত ছিলেন ৫২রানে। শুরুতেই ঢিলেঢালা বোলিংয়ের সুযোগ নেয় অস্ট্রেলিয়া। আগের দিন বেন স্টোকস বল করেননি। সহকারী কোচ জিতান প্যাটেল জানিয়েছিলেন,তিনি খুব ক্লান্ত। পুরো দলই যে ক্লান্ত,সেটা দলের দেহভাষ্যেই ছিল পরিষ্কার। আজ শনিবার স্টোকস নিজেই বোলিং শুরু করেন। হেড দ্রুত রানে ফেরেন। ২০৫বলে তিনি ১৫০পূর্ণ করেন।

ডাবল সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন ট্র্যাভিস হেড। তবে জশ টাংয়ের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপে জ্যাক ক্রলির হাতে ধরা পড়েন। হেড বিদায় নেন ১৭০রানের দারুণ ইনিংস খেলে। ক্যারি আগের ইনিংসে ১০৬রান করেছিলেন। টানা দুই সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। তবে লেগ স্লিপে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৭২রান করে স্টোকসের বলে তিনি বিদায় নেন। এরপর জশ ইংলিস ১০রান করে আউট হন। নতুন বল নেওয়ার পর প্যাট কামিন্স ৬রান করে ফেরেন। নাথান লায়ন পরের বলেই এলবিডব্লিউ হন। শেষ ব্যাটার স্কট বোলান্ডও বেশিক্ষণ টিকতে পারেননি। জোফরা আর্চারের বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হন তিনি। ইংল্যান্ডের হয়ে জশ টাং ছিলেন সবচেয়ে সফল বোলার। তিনি ৭০রানে নেন ৪উইকেট।

এরপর লাঞ্চের আগে ব্যাট করতে নেমে বিপদে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ওভারেই চার রানে থাকা বেন ডাকেট আউট হন। প্যাট কামিন্সের বলে দ্বিতীয় স্লিপে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ দেন তিনি। লাঞ্চে ইংল্যান্ডের স্কোর ছিল ১উইকেটে ৫রান। অলি পোপের রান ছিল ১। জ্যাক ক্রলি তখনো খাতা খোলেননি। ৩১রানে ২উইকেট খোয়ানোর পর ধস সামাল দেওয়ার চেষ্টায় আছে ইংলিশরা। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ১০৬রান তুলেছে আর কোনো উইকেট না খুঁইয়ে। পাঁচ ম্যাচের সিরিজে এর আগে পার্থ ও ব্রিসবেনে আট উইকেটে হেরেছে ইংল্যান্ড। তাই সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয় দরকার। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জন্য ড্র-ই যথেষ্ট।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হোমনায় ১ কেজি গাঁজাসহ এক মাদককারবারি আটক

স্টাফ রিপোর্টার: কুমিল্লার হোমনা ইপজেলায় বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হোমনা থানা পুলিশ।আটককৃত মাদককারবারি দাউদকান্দি থানার নৈয়াইর গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে সাঈদ আনোয়ার (২১)। শুক্রবার (১ই সেপ্টেম্বর) রাতে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মহসীন মাসুদ রানা ও ওসি জয়নাল আবেদীন নির্দেশনায় এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, আটকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
language Change