তারিখ লোড হচ্ছে...

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি গণঅভূত্থানের দুই বছর: এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক! বিআইডব্লিউটিএতে ‘সুলতান সাম্রাজ্য’ এখনো সক্রিয়! হত্যা মামলা থেকে বাঁচতে ৫ কোটি টাকার মিশন বিপিসির আহম্মদুল্লাহর সম্পদের পাহাড় জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন: প্রধানমন্ত্রী খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সাড়ে চারশ নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ধনবাড়ীতে এইচএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে (ইউএনও) সাথী সিলেট শিক্ষাবোর্ড ও উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে শ্রীমঙ্গলে এইচএসসি পরীক্ষায় বসলো ৮ শিক্ষার্থী বাকেরগঞ্জের দুর্গাপাশায় বিএনপিতে কলহ রক্তক্ষয়ি সংঘাতের আশঙ্কা চিকিৎসক সংকটকে হার মানিয়ে সেবার নজির গড়ছে রাঙামাটির স্বাস্থ্যসেবা সুন্দরবনে বন-বিভাগের অভিযান বিপুল পরিমাণ বিষ ও শুটকি তৈরির সরঞ্জাম উদ্ধার খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান, ৫২ রাউন্ড এফসিসি গোলাবারুদ উদ্ধার

শিক্ষা প্রকৌশলে দুর্নীতি সিন্ডিকেটের মহানায়ক প্রকৌশলী শাহজাহান

পাঠক সংখ্যা
638

মিম আক্তার॥
গত ১৭ বছরে সরকারের এমন কোন প্রতিষ্টান নেই যা ধংব্বস করা হয়নী তার মধ্যে অন্যতম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ঘিরে দীর্ঘদিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলী। আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তা জুলাই আন্দোলনের পর নিজেকে বিএনপিপন্থী দাবি করে একের পর এক পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নিয়েছেন বলে জানাযায়।

অনুসন্ধান ও অভিযোগ সূত্রে আরও জানাযায়, সুদর্শন বেশভূষা ও স্মার্ট বাচনভঙ্গির আড়ালে শাহজাহান আলী দীর্ঘদিন ধরেই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বদলি-পদায়ন, টেন্ডার এবং বিল ছাড়কে কেন্দ্র করে একটি শক্তিশালী দুর্নীতির বলয় নিয়ন্ত্রণ করে আসছেন। আওয়ামী সরকারের আমলে তিনি ছিলেন অধিদপ্তরের সাবেক ক্যাশিয়ার ও ডেস্ক-১ এর নির্বাহী প্রকৌশলী। সেই সময় থেকেই বদলি-পদোন্নতিতে ঘুষ বাণিজ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তারের অভিযোগ তার বিরুদ্ধে জমতে থাকে।

পদোন্নতিতে আর্থিক লেনদেনের অভিযোগ;

বিশ্বস্ত সূত্রের ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে পদোন্নতির ক্ষেত্রেও বড় অঙ্কের আর্থিক লেনদেন হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর শাহজাহান আলী কৌশলে নিজের অবস্থান পুনর্গঠন করেন এবং নতুন রাজনৈতিক পরিচয় সামনে এনে ক্ষমতার কেন্দ্রের সঙ্গে সম্পর্ক জোরদার করেন। এর ফলে অধিদপ্তরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নিয়োগ-বদলিতে তার প্রভাব আগের মতোই সক্রিয় রয়েছে বলে জানান।

অভিযোগ রয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সর্বশেষ চারজন প্রধান প্রকৌশলীই বিভিন্ন সময়ে তার চাপ ও নির্দিষ্ট মন্ত্রণালয়-ঘনিষ্ঠ লবির ইঙ্গিতে স্বস্তিতে দায়িত্ব পালন করতে পারেননি। তার পছন্দের বাইরে সিদ্ধান্ত নিলে দ্রুত বদলির ফাইল এগিয়ে যেত।

অনুসন্ধানে উঠে আসে আওয়ামীলীর সময় তিনজন নির্বাহী প্রকৌশলীর বদলির প্রজ্ঞাপন জারি হলেও তা বাস্তবায়ন করতে দেননি তিনি। এর ফলে মেহেরপুরের এক নির্বাহী প্রকৌশলী প্রায় এক মাস ধরে বদলিকৃত কর্মস্থল যশোরে যোগ দিতে না পেরে অনিশ্চয়তায় রয়েছেন।

জুলাই আন্দোলনের পর নতুন করে সিন্ডিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই আন্দোলনের পর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন জেলায় যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, তার নেপথ্য সমন্বয়কারী হিসেবেই কাজ করছেন শাহজাহান আলী। জেলা পর্যায়ের প্রকৌশলীদের নিয়ে গড়ে ওঠা দুর্নীতির সিন্ডিকেটের নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে বলে অভিযোগ উঠেছে।

রংপুরের অভিযোগের পরে দ্রুত স্নান ত্যাগ:
এর আগে রংপুর বিভাগে দায়িত্ব পালনকালে শাহজাহান আলীর বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছিল। সে সময় সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারদের পক্ষ থেকে অভিযোগ করা হয়-চূড়ান্ত বিল ছাড়ের আগে নির্দিষ্ট হারে ঘুষ আদায়, উপ-সহকারী প্রকৌশলীদের দায়িত্ব বণ্টনে উৎকোচ এবং স্বজনপ্রীতিভিত্তিক ঠিকাদারদের সুবিধা দেওয়ার ঘটনা ঘটেছে।

তৎকালীন তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও বিভাগীয় কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছিলেন, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসবাবপত্র সরবরাহ প্রকল্পে আহবান করা দরপত্রগুলোর বড় একটি অংশ নির্দিষ্ট ঠিকাদারদের অনুকূলে দেওয়া হয়েছিল। তখন ঠিকাদারদের একাংশ অভিযোগ করেছিলেন, প্রতিবাদ করলে তাদের ওপর প্রশাসনিক ও অনানুষ্ঠানিক চাপ সৃষ্টি করা হয়।

সম্পদের অভিযোগ ও বক্তব্যহীনতা:

দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে রংপুরে ব্যবসা, ঢাকায় একাধিক ফ্ল্যাট এবং নিজ এলাকায় জমি কেনার অভিযোগও বিভিন্ন মহল থেকে তোলা হয়েছিল। অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি দ্রুত বদলি নিয়ে এলাকা ছাড়েন বলে তখন দাবি করা হয়।

দীর্ঘদিনের অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলের বিতর্ক এবং সিন্ডিকেটভিত্তিক অনিয়মের প্রেক্ষাপটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট মহল নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সার্বিক বিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান আলীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১

শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব-৫ সদস্যরা অভিযান চালিয়ে মোটরসাইকেলের সিটের নীচ থেকে ৩৯ বোতল কাফ রিলিফ নামক সিরাপসহ রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়া এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-মুন্নাপাড়ার আব্দুল কাদেরের ছেলে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ার আমবাগানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এ তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল খড়িয়াল শেখপাড়াস্থ জনৈক সামেদের আমবাগান থেকে রফিকুল ইসলামকে আটক করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ৩৯ বোতল কাফ রিলিফ সিরাপ উদ্ধার করা হয়।

আরও পড়ুন
language Change