তারিখ লোড হচ্ছে...

সম্পাদক নাছির উদ্দিন পাটওয়ারীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২, ট্রাক জব্দ সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক হলেন ফিরোজ আগামিতে মাস্টার্স পর্যন্ত মেয়দের বিনা বেতনে শিক্ষার পরিকল্পনা করছেন যোগ্য মায়ের যোগ্য উত্তরসূরী প্রধ... সাতক্ষীরায় ন্যাচারাল হেলথ সেন্টারের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেফতার রাঙামাটিতে যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতন: স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে-সার্ক ও বিশ্বব্যাংকের কৃষি পরামর্শক ড. নওশের... ঢাকার ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা যে কোনো শর্তে জামিন চেয়েও পাননি উইং কমান্ডার সাইফ লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ কেশবপুরে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সাংবাদিক সম্মেলন চাঁদাবাজির প্রতিবাদে সিরাজগঞ্জে চালকল মালিকদের মানববন্ধন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত বিডা-বেজা-পিপিপিএ একীভূত,নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ যে ৫ ধরনের পরামর্শ এআইয়ের কাছে না চাওয়াই ভালো বাংলাদেশে প্রিমিয়ার লিগের উত্তাপ, দেখা যাবে পুরো মৌসুম ৬ বছর পর রোগী সেজে চিকিৎসক স্ত্রীর সামনে প্রবাসী স্বামী কারা নির্যাতিত বিএনপি নেতা তাজ উদ্দিন তাজুকে অব্যাহতি প্রদানের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে প্রতিমন্ত্রী ভারতের কলকাতায় আগুনে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ ভোমরা স্থলবন্দর হয়ে নিজ বাড়িতে পৌঁছেছে বরগুনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প সীমান্তে বিজিবির অভিযানে ১৯৬ বোতল মাদকদ্রব্য জব্দ লবণচরার জোড়া খুন: শীর্ষ সন্ত্রাসী সাইফিসহ ৩ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ নোয়াখালীতে ৩০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা লংগদুতে মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের মাদকবিরোধী র‍্যালি  বিএনপি নেতা বুলবুল এর উদ্যোগে অসহায় পরিবারকে মানবিক সহায়তা ও টিনের ঘর উপহার কাশিয়ানীতে ধর্ষণচেষ্টার শিকার আপন দুই শিশু বোন ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী সিলেট বালাগঞ্জ বিএনপি’র নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ, ক্ষুন্ন হচ্ছে ফ্যামিলি কার্ড পরিকল্প... হারানো ৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে হস্তান্তর সিরাজগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক এনওসি ছাড়াই বিদেশ সফরে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিপিএইচইতে কোটি টাকার দুর্নীতির সিন্ডিকেট প্রধান প্রকৌশলী আবদুল আউয়ালের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ

নোয়াখালী এক্সপ্রেসে নতুন অস্থিরতা

নোয়াখালী এক্সপ্রেসে নতুন অস্থিরতা
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্ক ॥

বিপিএলের দ্বাদশ আসর শুরুর ঠিক আগমুহূর্তেই তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। আর্থিক সংকটের কথা জানিয়ে টুর্নামেন্টের প্রথম দিনের শুরুতেই বিপিএল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে দল পরিচালনার দায়িত্ব নিজেদের হাতে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর রেশ কাটতে না কাটতেই নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস শিবিরে। অব্যবস্থাপনা ও নানা সমস্যার প্রতিবাদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন ছেড়ে চলে যান প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন এবং সিনিয়র সহকারী কোচ তালহা জুবায়ের।

মাঠ ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভ ঝরে পড়ে সুজনের কণ্ঠে। কোথায় যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানান, তিনি আর কোনোভাবেই বিপিএলের সঙ্গে থাকতে চান না। এরপর সহকারী কোচকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশায় দ্রুত স্থান ত্যাগ করেন। একই সঙ্গে তিনি জানান, নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনে তার আর আগ্রহ নেই।

তালহা জুবায়েরও নিজের অসন্তোষ প্রকাশ করে বলেন, তার বিপিএল জীবনে এটিই সবচেয়ে বিরক্তিকর আসর। তিনি আর কাজ চালিয়ে যেতে চান না বলেও ইঙ্গিত দেন।

এ সময় সুজনকে হতাশার সুরে বলতে শোনা যায়, তার মেজাজ ভালো নেই এবং এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় তিনি নেই। তিনি অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

সূত্র জানায়, ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনার ওপর চরম অসন্তুষ্ট হয়েই সুজন ও তালহা মাঠ ছাড়েন। তারা টিম হোটেল থেকে জিনিসপত্র গুছিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং এরই মধ্যে বিমানের টিকিটও কেটে ফেলেছেন। তারা আবার ডাগআউটে ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে ক্রিকেট অঙ্গনে আলোচনা চলছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে চট্টগ্রামের মতো নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্বও বিসিবির হাতে চলে যেতে পারে। আর তা হলে বিপিএলের সামগ্রিক মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে—এটাই স্বাভাবিক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে: মির্জা ফখরুল

বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: আগামী দিনে বিএনপি যেহেতু সরকার গঠন করবে, তাই দলটির বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এ সময় বিএনপি মহাসচিব মিথ্যাচার নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, আমাদের নেতা (তারেক রহমান) তার নিজস্ব সংগ্রাম দিয়ে নির্বাচনকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিয়ে এসেছেন। আমাদের দায়িত্ব একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন আয়োজন। এ লক্ষ্যে সব সহযোগী সংগঠনকে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন
language Change