তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন ও গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার​ তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড দেশের আর্থিক খাতগুলোকে বিকেন্দ্রীভূত করা হবে শরীয়তপুর হাসপাতালের চিকিৎসক ডাঃ নাসির ও স্বাস্থ্য কর্মীর হামলার প্রতিবাদে মানববন্ধন সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস আওয়ামী লীগ ব্যাক করেনি তারা ছিলই: আসিফ নজরুল ​​বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে জরিমানা পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা সাত মাসের সংসারের করুণ পরিণতি: চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু রামিসা হত্যার চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ খুলনা ওএমএস পয়েন্ট পরিদর্শন ও গ্রাহকদের চেয়ারে বসার ব্যবস্হা করেন আরসি ফুড- কায়সার আলী খাগড়াছড়িতে নদীর খনন কাজ উদ্বোধন করলেন সাংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া চীনে ভারী বৃষ্টি ও বন্যায় ২১ জনের মৃত্য সাতক্ষীরায় ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন খায়রুয়া বাঁধে জান খাল খননের উদ্বোধন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা তুলা উৎপাদন বাড়াতে সরকারের কোটি টাকার প্রণোদনা সড়কে এআই ক্যামেরা স্থাপনে ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা প্রযুক্তিনির্ভর ও মানবিক বাহিনীতে পরিণত হবে আনসার ও ভিডিপি গনপুর্ত সম্পদ বিভাগে শফিউলের নেতৃত্বে চলছে হরিলুট জনশক্তি ব্যুরোর পরিচালক মাসুদ রানার অঢেল সম্পদ রাগ করলা, নিয়ে মাতামাতি রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকা রামগড়ে ভূমি সেবা মেলা উদযাপিত শেরপুরের আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি সভা কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা উদ্বোধন হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী

নির্বাচনী ট্রেন যেন দুর্ঘটনার সম্মুখীন না হয় : এম নাসের রহমান

নির্বাচনী ট্রেন যেন দুর্ঘটনার সম্মুখীন না হয় : এম নাসের রহমান
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর উপজেলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেছেন, যেভাবে সারাদেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে, সেই ট্রেন যেন কোনো ষড়যন্ত্র বা সহিংসতায় দুর্ঘটনার শিকার না হয়-তা অন্তর্বর্তীকালীন সরকারকেই নিশ্চিত করতে হবে। সাড়ে ১৫ বছর একটি স্বৈরাচার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এবং ক্ষমতা ছাড়ার কোনো ইচ্ছা তাদের ছিল না। ছাত্র–জনতার আন্দোলনের মধ্য দিয়েই তাদের বিদায় হয়েছে।

২০০১ সালের পর আজ ২৪ বছর পরে একটি প্রপার নির্বাচনের বাস্তব প্রেক্ষাপট তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও সম্পূর্ণ কারচুপিমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচন হয়েছিল সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুন্দর নির্বাচন। ঠিক তেমন ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছি।

নাসের রহমান বলেন, দেশের ভেতরে ও বাইরে দুই ধরনের শক্তি সক্রিয় রয়েছে। দেশের ভেতরের কিছু লোককে বাইরের শক্তি নির্বাচন বানচাল করার জন্য প্ররোচনা দিচ্ছে। ওসমান হাদীর হত্যাকাণ্ডের মাধ্যমে বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ অর্ন্তবর্তীকালীন সরকারকেই নিতে হবে। যেভাবে সারাদেশ নির্বাচনী ট্রেনে উঠেছে, সেই নির্বাচনী ট্রেন যেন কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়। আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করি, এই নির্বাচনী ট্রেন তার নির্ধারিত স্টেশন ১২ ফেব্রুয়ারিতে গিয়ে গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। এ দেশের জনগণ যেন নির্বিঘ্নে তাদের হারিয়ে যাওয়া ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আগের নির্বাচনের মতো তামাশাভরা নির্বাচন, কুকুর-বিড়ালের উপস্থিতিতে খালি ভোটকেন্দ্র এবং সাজানো নির্বাচনী নাটক নয়-বরং বাস্তবভিত্তিক, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে-এটাই আমাদের প্রত্যাশা।

তিনি সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের হাতে জমা দেবার পর দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে বক্তব্যে এসব কথা বলেন। মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা প্রদানের সময় এম নাসের রহমানের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সহসভাপতি মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, ফয়সল আহমদ, মো. বদরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, পিপি এডভোকেট আব্দুল মতিন, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান এবং সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।

এর আগে এম নাসের রহমান বাহারমর্দানে তাঁর পিতা সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এবং মাতা দুররে সামাদ রহমানের কবর জিয়ারত করে দোয়া করেন। পরে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি হযরত শাহ মোস্তফা (রহ.) মাজার শরিফ জিয়ারত শেষে মোনাজাত করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ খ্রি।সিরাজদিখান কিন্ডারগার্টেন, সিরাজদিখান,মুন্সীগঞ্জ। প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য  আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ মুন্সিগঞ্জ -০১ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাব্বির আহমেদ উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি জনাব মইনুল হাসান নাহিদ,  ভারপ্রাপ্ত  উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উম্মে হাবিবা ফারজানা সহকারী কমিশনার (ভূমি), বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমিনুল ইসলাম (বুলবুল) পরিচালক আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার, আরও উপস্থিত ছিলেন সকল ছাত্র/ছাত্রী বৃন্দ ও সকল গার্ডিয়ান। শুভেচ্ছান্তে মোঃসাইফুল ইসলাম, প্রধান শিক্ষক সিরাজদিখান কিন্ডারগার্টেন, সিরাজদিখান মুন্সিগঞ্জ।

আরও পড়ুন
language Change