তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিড়াল হত্যায় একজনের জেল মিয়া নুরুদ্দিন অপু মাননীয় হুইপের একান্ত সচিব নির্বাচিত হলেন জয়নাল আবেদীন হাসনাত আবদুল্লাহর লাইভে উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু শিবগঞ্জ সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্ৰুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ যশোর অভিযান চালিয়ে ককটেলসহ আটক ১ খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম

৭ তলা থেকে লাফ দিয়ে স্ত্রীর আত্মহত্যা : প্যানেল মেয়র বাদলকে নিয়ে গেছে ডিবি

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জে সাত তলা থেকে ঝাঁপ দিয়ে স্ত্রী সাদিয়া নিঝুর আত্মহত্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্যানেল মেয়র শাহজালাল বাদলকে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার বিকেল ৫টা দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
তবে তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

প্যানেল মেয়র শাহজালাল বাদল নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা ও ‘সিদ্ধিরগঞ্জের ভূমি দস্যু ও বোবা ডাকাত’ খ্যাত নূর সালামের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার জানান, আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি। কেউ বলছে, দ্বিতীয় বিয়ে নিয়ে স্ত্রীর সাথে তার ঝগড়া ছিল। আবার কেউ জানাচ্ছে, মেয়েটাকে মেরে ফেলা হয়েছে। সঠিক ঘটনা জানার জন্য বাদলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
যদি আত্মহত্যার প্ররোচণার কোনো অভিযোগ না পাওয়া যায় কিংবা নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকে, তাহলে তাকে ছেড়ে দেয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুর মাঠের একটি সাততলা ভবনে মায়ের সাথে থাকতেন নিঝু। ওই ভবনেরই ছাদ থেকে লাফ দেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিবির হেফাজতে যাওয়ার আগে নাসিক ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ বাদল বলেন, আমি অফিসেই কাজ করছিলাম।
এ সময় আমার শাশুড়ির ফোন আসে। তিনি বলেন, তাড়াতাড়ি এসো। নিঝু ছাদ থেকে পড়ে গেছে। ওর সাথে আমার কোনো কলহ ছিল না।

উল্লেখ্য, গত ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি কাউন্সিলর বাদলের বিরুদ্ধে বাসায় সংবাদ সম্মেলন করেছিলেন নিঝু। সেখানে তিনি অভিযোগ করেছিলেন, তাকে অধিকার বঞ্চিত করে দ্বিতীয় বিবাহ করেছেন বাদল।’

অভিযোগে আরো বলেছিলেন, ২০০৭ সালে আমাদের বিয়ে হয়। আইভিএফের (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) মাধ্যমে আমাদের একটি সন্তানও হয়। আমার বাচ্চাটা খুবই অসহায়। বাদল আমাদের ভরণ-পোষণের দায়িত্বটাও নিতে চান না।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পারিবারিক বিরোধ আর প্রতিহিংসার শিকার এসপি

স্টাফ রিপোর্টার: পারিবারিক বিরোধের জিঘাংসা কত ভয়ঙ্কর হতে পারে তার ভয়াল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় । সেখানকার এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম ও পুলিশ পরিদর্শক সারে আলমের বিরুদ্ধে তাদেরই চাচাতো ভাইয়েরা বিভিন্ন দপ্তরে ৭৩টি অভিযোগ দাখিল করেছে। গত কয়েক বছরে এসব অভিযোগ দাখিলের মাধ্যমে অব্যাহত হয়রানি চালিয়েও ক্ষ্যান্ত হননি তারা, এবার চাকরি থেকে হটাতে হাইকোর্টে রীট পর্যন্ত করেছে। ওই দুই পুলিশ কর্মকর্তার নামে মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ হেড কোয়ার্টার্সসহ বিভিন্ন দপ্তরে একের পর এক অভিযোগ দিয়েছেন এবং নানা প্রভাব খাটিয়ে সেসব তদন্তও করিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে সত্যতা না পাওয়ায় তাদের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। এরপর উচ্চ আদালতে রিট পিটিশন করে আবারও তদন্তের দাবি জানিয়ে

আরও পড়ুন
language Change