তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা এসএসসি পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ ১১ নির্দেশনা ঈদের ছুটি শেষে সংসদের অধিবেশন বসছে আজ যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ সংসদের কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক দাকোপ ও বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলনের হাতছানি কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে ডাকাত অস্ত্রসহ গ্রেফতার শিক্ষকদের বৈশাখী ভাতা প্রদানের প্রক্রিয়া শুরু গোপনে ইরানকে ভয়ংকর ড্রোন দিচ্ছে রাশিয়া ফুলতলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান এটুআই প্রকল্পে সিন্ডিকেট ভাগ্য খুলেছে জামায়াত নেতার ছেলের স্বপ্নের ডাটাবেজ লিক, লাখ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বর্তমান পোশাকে সন্তুষ্ট নয় পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন তালাবদ্ধ ভান্ডারকোট ২ নং ওয়ার্ড বিএনপি অফিস বনে তিন কর্মকর্তা মিলে কোটি টাকা লুটপাট কালীগঞ্জে পৃথক অভিযানে ২০ কেজি ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব পলাশ বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি করে ধরাছোয়ার বাহিরে আমিন রামগড়ে সিএনজি পরিবহনে অতিরিক্ত ভাড়া, ভোগান্তিতে সাধারণ যাত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

পদত্যাগের হিড়িক, কী আছে এনসিপির ভাগ্যে?

পদত্যাগের হিড়িক, কী আছে এনসিপির ভাগ্যে?
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১২ দলীয় জোট গঠন করার পরই পদত্যাগ করেছেন বেশ কয়েকজন এনসিপি নেতা। কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথা বলেছেন। তারা মনে করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই।

এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানান, পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে চব্বিশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির। দলের নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম। সঙ্গী হিসেবে সামনের সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ।

গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। দলের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে ৩০০ আসনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবি পার্টি ও রাষ্ট্রসংস্কার আন্দোলনের সঙ্গে জোট করে এনসিপি। দুই সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি।

এরপরই দলের ভেতরে এ নিয়ে মতপার্থক্য দৃশ্যমান হতে থাকে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ৩০ নেতা। তবে বেশিরভাগ নেতা (১৮০ জন) জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের সিদ্ধান্ত নেন অনেকে। দল ছাড়েন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত দেড় ডজন নেতা। এরইমধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন কেউ কেউ। কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকেও।

দল ছেড়ে যাওয়া নেতারদের কারও কারও মনে সংশয় আসন্ন নির্বাচনে পুরোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপস করেছে এনসিপি, যেখানে আপসকৃত শর্তগুলো আত্মমর্যাদা হানিকর। তবে, ভোটের আগে দলের এই হোঁচটকে চ্যালেঞ্জ মনে করছে না এনসিপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাসী তারা।

দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের মতে, এনসিপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই দলে যে জায়গাগুলোতে শূণ্যস্থান তৈরি হয়েছে সেগুলো খুব শিগগিরই পূরণ করা হবে। এই প্রক্রিয়াও চলমান। দলের অধিকাংশরাই ১২ দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১২ সেপ্টেম্বর খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক॥ করোনাভাইরাসের প্রকোপের কারণে বন্ধ থাকা শিক্ষপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর খুলবে। ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানিয়েছেন বলে শুক্রবার গণমাধ্যমকে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের। মহামারি করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। নতুন সিদ্ধান্তের ফলে ছুটি আর বাড়ছে না। এদিকে বৃহস্পতিবার রাতে বৈঠক করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পক্ষে মত দেয় করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বৈঠক শেষে রাত পৌনে ১২টায় কমিটির সভাপতি মোহাম্মদ সহিদুল্লা বলেন, করোনা সংক্রমণ সর্বোচ্চ শনাক্ত থেকে ৭০ শতাংশ কমেছে। ধীরে ধীরে করোনার টিকাপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এ জন্য সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং জনস্বাস্থ্যবিষয়ক বেশ কিছু

আরও পড়ুন
language Change