তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল আরব আমিরাত গোপালপুরে কলেজপড়ুয়া ছাত্রের মর্মান্তিক মৃত্যু রেলে বেলাল হোসেনকে ঘিরে দুর্নীতি ও প্রভাব বিস্তার খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মাসুম-নান্নু পরিষদের পূর্ণ প্যানেল বিজয় যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রসূতির মৃত্যু: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা এক মাসে শাহ আমানতে বাতিল ২১২ আন্তর্জাতিক ফ্লাইট ফের পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর ঈদের আনন্দ ভাগাভাগি করতে চাটখিল সাংবাদিকদের পুনর্মিলনী জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি বাসডুবিতে বিআইডব্লিউটিসির ‘গাফিলতি’ মোংলায় জ্বালানি তেলের অবৈধ মজুদের বিরুদ্ধে যৌথ অভিযান ফের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালী মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজের টেন্ডার কারসাজি ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জাতীয়তাবাদী বিপ্লবী দল যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত ১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স হাদি হত্যা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট হরমুজের পর এবার ওমান উপসাগরও ইরানের নিয়ন্ত্রণে আবারও বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম দেশ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে দম শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ে শঙ্কা সড়ক যেন মরণ ফাঁদ-দিঘলিয়ার সেনহাটিতে ইটের সড়কের ভয়াবহ অবস্থা জ্বালানি খাতে অনিয়ম রোধে সরকারকে আইনি নোটিশ তালতলীতে কাবিখা প্রকল্পে অনিয়ম ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল কবে বিয়ে করছেন কৃতি শ্যানন? এলজিইডি’র পিডি এনামুল কবিরের অনিয়ম দুর্নীতি এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম বাহারি রঙের গোলাপ পরামর্শ না পাওয়ায় দিশেহারা কৃষক জ্বালানি তেল সংকটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান ১১ জেলায় নতুন ডিসি প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল করল সরকার বিমানের প্রশিক্ষণার্থী নারী পাইলটকে নির্যাতনের অভিযোগ সাদিফ হোসেনের বিরুদ্ধে আইপিএলকে না বলে দেশকেই আগে রাখলেন তারা সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা আজ বটিয়াঘাটায় রাস্তার পাইলিং কাজে চরম দুর্নীতির অভিযোগ ইরান যুদ্ধ কত দিন গড়াতে পারে, জানালেন বিশ্লেষক যমুনা সেতুতে ২৪ ঘন্টায় টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন জ্বালানি সংকটে পুরনো ছায়া র‍্যাবের অভিযান ঢাকাগামী বাসে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার রানা প্লাজার আলোচিত নাসিমা, পদ্মার সলিলে হার মানলেন ফের পদত্যাগের মিছিল এনসিপিতে এবার সুযোগ পাচ্ছে বুমরাহ-পান্ডিয়ারা হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পরিদর্শন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস, বাড়বে তাপমাত্রা

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন তিনি। তার আগমনকে ঘিরে জেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানানো এবং দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতেই ঠাকুরগাঁও সফরে আসছেন তারেক রহমান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন তিনি। নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত না হলেও রাতে শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র (গেস্ট হাউস) এ রাত্রিযাপন করবেন।

পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন। চার শহীদের কবর ভিন্ন ভিন্ন স্থানে হওয়ায়, সময় ও কর্মসূচির সীমাবদ্ধতার কারণে আল মামুনের কবরে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে জেলা বিএনপি। এরপর বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দোয়া মাহফিল শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেবেন। কর্মসূচি শেষ করে একই দিন পাশের জেলা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে আসছেন। বাই রোডে আসায় নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। তিনি রাতে বুরো বাংলাদেশ গেস্ট হাউসে রাত্রিযাপন করবেন। তিনি আরও বলেন, তারেক রহমানের এই সফর ঠাকুরগাঁওয়ের জন্য ঐতিহাসিক। এর আগে ২০০৩ সালে শীতকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচিতে এখানে এসেছিলেন। দীর্ঘ ২৩ বছর পর আবার তার আগমন নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের।

পয়গাম আলী বলেন, নেতার আগমন উপলক্ষে আমরা একাধিক প্রস্তুতি সভা করেছি এবং প্রশাসনকে নিরাপত্তার বিষয়ে অবগত করেছি। নির্বাচনী আচরণবিধির কারণে বড় জনসভার সুযোগ না থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের মাধ্যমে আমরা কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করতে প্রস্তুত। উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে হওয়ায় তারেক রহমানের এই সফর রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এই সফরের মাধ্যমে তৃণমূল বিএনপি নতুনভাবে উজ্জীবিত হবে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন

জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন মাহদী আমিনের

ডেস্ক রিপোর্টঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। তীব্র বিতর্কের মুখে এ নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন জামায়াত আমির। নিজের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল বলে দাবি করেছেন তিনি। তবে, জামায়াত আমিরের ‘এক্স অ্যাকাউন্ট’ হ্যাক হওয়ার এই দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহদী আমিন।রোববার ১ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের ৯০ নম্বর রোডে বিএনপি নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।মাহদী আমিন বলেন, আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, তার ভেরিফায়েড এক্স টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্য করে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা

আরও পড়ুন
language Change