তারিখ লোড হচ্ছে...

হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে ইশরাক নলডাঙ্গায় পাটুল হালতি বিলে রাতভর ভ্রাম্যমান আদালত,৫ জনের কারাদণ্ড ও ৩৩ হাজার টাকা জরিমানা দীঘিনালায় ছোট মেরুং বাজার দারুল সুন্নাহ মাদ্রাসায় কোরআনের সবক প্রদান ও দোয়া মাহফিল বন্য হাতির আক্রমণ প্রতিরোধে ঝিনাইগাতীতে পাহাড়ি এলাকার কৃষকদের মাঝে জগ লাইট বিতরণ রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বরগুনার আমতলীতে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ মানসম্মত মজুরি দাবি বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিরাজগঞ্জে সংসদ সদস্যের বহরে হামলার প্রধান আসামি তমাল রিমান্ডে চাঁদপুরে অগ্নিকাণ্ডে বসঘর পুড়ে চাই রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি আয়কর কর্মকর্তা সাইফুলের সম্পদের তেলেসমাতি, দুদকের অনুসন্ধানে একাধিক ফ্ল্যাট-বাড়ি-জমি জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শহীদনগরে পানির সংকট নিরসনে উদ্যোগ রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে কড়াকড়ি, কমছে আমদানি; না পেয়ে চাঁদা অপপ্রচার বিবাহিত নারীদের ব্ল্যাকমেইল ও মাদক ব্যবসা: যাত্রাবাড়ীতে আত্মগোপনে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তাওসীফকে ... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দ্বিতীয় শ্রেণির পদে থেকে কোটি টাকার সাম্রাজ্য: লুৎফা বেগমের অলৌকিক রাজত্ব আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতিতে অনিয়মের অভিযোগে শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সাতক্ষীরা সদরের তালতলা এলাকা থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার কাউখালীতে উন্নয়নকাজে চাঁদার চাপ, বাধা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন সুন্দরবনের চার জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ ‎ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ বৈশাখীকে বাদ দিয়ে টেন্ডার ছাড়াই মেট্রোরেলে নতুন চুক্তি রক্ষমতার আড়ালে অবৈধ সম্পদের পাহাড় গণপূর্তের সাইফুর রহমানে ওবায়দুল কাদের বিশেষ স্নেহধন্য সওজের আবু হেনা তারেক ইকবাল এখন নব্য জাতীয়তাবাদী লালবাগের শহীদ নগরে তীব্র পানি সংকট, দুর্ভোগে ২৪ নম্বর ওয়ার্ডবাসী নাটোরের নলডাঙ্গায় মাদক সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান সুন্দরবনে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল থেকে মফস্বলে স্বাভাবিক প্রসবের দৃষ্টান্ত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতাল অনিয়মকারীদের অভয়ারণ্য অগ্রণী ব্যাংক সাতক্ষীরার ভোমরা কাস্টমস কর্মকর্তা মুশফিকুর রহমানকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কেশবপুরে নজরুল বর্ষ-২৬/২৭-এর উদ্বোধন বরগুনার তালতলী ভূমি অফিসে ঘুষ ছাড়া কাগজে স্বাক্ষর করে না কানুনগো সজল ফোন থেকে গোপন ছবি-ভিডিও ফাঁস হয় যেভাবে অভিষেক ম্যাচেই ৩ গোল হজম করলেন মার্তিনেজ মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় ঘোষণা করল হাইকোর্ট বিবাহিত পুরুষদের যে বিষয়ে সতর্ক করলেন অমিতাভ নেপালে ভয়াবহ দুর্যোগে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে খাগড়াছড়িতে শান্তি- সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদের প্রতি রিজিয়ন কমান্ডারের আহ্বান সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফাইনাল খেলা. টাইব্রেকারে কালিগঞ্জ কে হারিয়ে চ্যাম্পিয়ন আশাশুনি দল বিক্রি ও মুনাফায় বড় ধাক্কা ওয়ালটনের সংসদের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা, উদ্ধার মোটরসাইকেলের রং নিয়ে প্রশ্ন

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (১২ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন তিনি। তার আগমনকে ঘিরে জেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানানো এবং দলের সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করতেই ঠাকুরগাঁও সফরে আসছেন তারেক রহমান। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন তিনি। নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত না হলেও রাতে শহরের বুরো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্র (গেস্ট হাউস) এ রাত্রিযাপন করবেন।

পরদিন মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ আল মামুনের কবর জিয়ারত করবেন। চার শহীদের কবর ভিন্ন ভিন্ন স্থানে হওয়ায়, সময় ও কর্মসূচির সীমাবদ্ধতার কারণে আল মামুনের কবরে শ্রদ্ধা জানানো হবে বলে জানিয়েছে জেলা বিএনপি। এরপর বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দোয়া মাহফিল শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেবেন। কর্মসূচি শেষ করে একই দিন পাশের জেলা পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ১২ জানুয়ারি রাতে ঠাকুরগাঁওয়ে আসছেন। বাই রোডে আসায় নির্দিষ্ট সময় এখনই বলা যাচ্ছে না। তিনি রাতে বুরো বাংলাদেশ গেস্ট হাউসে রাত্রিযাপন করবেন। তিনি আরও বলেন, তারেক রহমানের এই সফর ঠাকুরগাঁওয়ের জন্য ঐতিহাসিক। এর আগে ২০০৩ সালে শীতকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ কর্মসূচিতে এখানে এসেছিলেন। দীর্ঘ ২৩ বছর পর আবার তার আগমন নেতাকর্মীদের জন্য অত্যন্ত আনন্দের।

পয়গাম আলী বলেন, নেতার আগমন উপলক্ষে আমরা একাধিক প্রস্তুতি সভা করেছি এবং প্রশাসনকে নিরাপত্তার বিষয়ে অবগত করেছি। নির্বাচনী আচরণবিধির কারণে বড় জনসভার সুযোগ না থাকলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের মাধ্যমে আমরা কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করতে প্রস্তুত। উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ বাড়ি ঠাকুরগাঁওয়ে হওয়ায় তারেক রহমানের এই সফর রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এই সফরের মাধ্যমে তৃণমূল বিএনপি নতুনভাবে উজ্জীবিত হবে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসন। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ – সম্পাদক মাহতাব ফারাহী

উত্তরা সংবাদদাতাঃ  উত্তরা প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের চুড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন । জমকালো আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) উত্তরা প্রেসক্লাব প্রাঙ্গণে নাগরিক টেলিভিশন ও দৈনিক ইনকিলাব পত্রিকার উত্তরা প্রতিনিধি মোঃ মাসুদ পারভেজকে সভাপতি ও এশিয়া পোস্টের সিনিয়র রিপোর্টার মাহতাব ফারাহীকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি চুড়ান্ত ফলাফলের গেজেট ঘোষণা করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সেলিম কবির, নির্বাচন কমিশনার জুয়েল আনান, অতিঃ কমিশনার এবিএম মনিরুজ্জামান ও আব্দুল্লাহ আল মামুন। প্রধান নির্বাচন কমিশনার সেলিম কবিরের নির্দেশনা নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ পড়ান অতিঃ নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল মামুন। শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। উত্তরা প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রকাশিত সংশোধিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী, গত ২২ জুলাই

আরও পড়ুন
language Change