তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক কেশবপুরে মৎস্য ঘেরে শিক্ষকের লাশ প্রতিমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ হাজার রোগী রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট ৩০ উপজেলায় শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ-প্রতিমন্ত্রী শাহে আলম শেরপুরের মেধাবী ছাত্র আমিনুল ইসলাম বিসিএস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা রূপসা-মোংলা মহাসড়কে প্রাণ গেল নারীর দলীয় প্রধানের পদ ছাড়লেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি যৌতুক মামলায় পাথরঘাটার বাইনচটকি স্কুলের প্রধান শিক্ষক কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আগ্নেয়াস্ত্র-গুলি জব্দ
পাঠক সংখ্যা
638

জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আজমতপুর সীমান্তের একটি আমবাগান থেকে দুটি বিদেশি ওয়ান শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ করেছে বিজিবি।শুক্রবার (৯ জানুয়ারি) ৫৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে অভিযান চালিয়ে এসব অস্ত্র জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ প্রেক্ষিতে অস্ত্রের কয়েকটি চালান মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে অধিনায়ক জানতে পারেন। সেই লক্ষ্যে বিগত দুই মাস যাবত এই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৫ কি.মি. সীমান্ত এলাকায় নিজস্ব গোয়েন্দা, টহল তৎপরতাসহ কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়।

তৎপ্রেক্ষিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে অধীনস্থ আজমতপুর বিওপির একটি চৌকষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামস্থ একটি আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে টহল দল মালিকবিহীন দুটি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে উদ্ধারকৃত অস্ত্রগুলো দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বিঘ্নিত ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

গোলাম কিবরিয়া বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য দুষ্কৃতকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের চেষ্টা করছে। তবে বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়ন গত ছয় মাসে ছয়টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড গুলিসহ দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক

আকাশ মনি : ছোটদের পত্রিকা কানামাছি’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জুলাই ২০২৪, শনিবার, বিকেল ৪টায়, নিকেতন ঢাকায় রাবেয়া খাতুন ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। বিজ্ঞ বিচারকমণ্ডলীর বিবেচনায় কানামাছি আজীবন সম্মাননা পেলেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আহমেদ জসিম এবং বিভিন্ন শাখায় পুরস্কার পেলেন- মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল (ছড়া-কবিতায়), আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল (গল্পে) এবং পলি রহমান (ফিচার/গদ্যে)। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন।

আরও পড়ুন
language Change