তারিখ লোড হচ্ছে...

অভিযোগের পাহাড়ে চাপা রাজউক জোন ৬/১: সুমন আহমেদের বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরণ, তদন্তে গড়িমসি কেন? সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান এসআই করুন বিশ্বাসের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলন, ঘুষ নিয়ে আটকে ছেড়ে দেওয়ার অভিযোগ বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ  রাঙ্গুনিয়ায় ২টি দেশীয় বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক সাংস্কৃতিক আগ্রাসন রোধে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান সাতক্ষীরায় ভোক্তা অধিকারের অভিযানে দুধ ভান্ডার কে এক লাখ টাকা জরিমানা ঢাকা প্রতিদিনের, সাংবাদিক শফিকরে গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ

রাষ্ট্র পরিচালনার ভাবনা কূটনীতিকদের জানাচ্ছে বিএনপি

রাষ্ট্র পরিচালনার ভাবনা কূটনীতিকদের জানাচ্ছে বিএনপি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিএনপি আগামীতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বলেই মনে করছেন অনেকে। এরই মধ্যে বিভিন্ন সংস্থার একাধিক জরিপেও এমন আভাস মিলেছে। বিএনপির হাইকমান্ডও এ বিষয়ে ইতিবাচক। এমন প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকরাও বিএনপিকে নিয়ে আগ্রহী হয়ে উঠছেন। বিশেষ করে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে। এরই অংশ হিসেবে গত তিন দিনে অন্তত ৮টি গুরুত্বপূর্ণ দেশ ও সংস্থার প্রতিনিধি এবং কূটনীতিকরা তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), অস্ট্রেলিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান, মিশর, ভারত ও জার্মানির মতো দেশ রয়েছে। এসব দেশের কূটনীতিক ও বিএনপির চেয়ারম্যানের মধ্যকার বৈঠকে উভয় দেশের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় তাদের কর্মপরিকল্পনা কী হবে, তা কূটনীতিকদের জানাচ্ছে বিএনপি। কূটনীতিকরাও ইতিবাচকভাবে তাদের মতামত দিচ্ছেন। দলটির সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রতি বিদেশি রাষ্ট্রের এই ক্রমবর্ধমান আগ্রহ ইঙ্গিত দিচ্ছে যে, আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপিকে আগামী দিনের একটি স্থিতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে। খালেদা জিয়ার মৃত্যুতে সারা বিশ্বের কূটনীতিকরা শোক প্রকাশ করেছেন। তারেক রহমান ব্যক্তিগতভাবে এ বিশাল ক্ষতি সামলে নিয়ে যেভাবে দল ও রাজনীতিতে নিজেকে সক্রিয় রেখেছেন, তা বিদেশি দূতদের কাছে তার ‘নেতৃত্বের পরিপক্বতা’ হিসেবে প্রতিফলিত হয়েছে।

আগ্রহ ও আলোচনার কেন্দ্রে তারেক রহমান: খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছরের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করেন তারেক রহমান। মাত্র পাঁচ দিনের মাথায় মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হারান তিনি। একদিকে মা হারানোর শোক, আরেকদিকে ভঙ্গুর রাষ্ট্র ও ত্রয়োদশ সংসদ নির্বাচন; এই দুই কঠিন চ্যালেঞ্জ এখন তারেক রহমানের সামনে। তবে শোক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে সবকিছু সামলে নিচ্ছেন তিনি। একই সঙ্গে দল পরিচালনা, নির্বাচনী বৈতরণী পার হওয়া এবং রাষ্ট্রীয় পুনর্গঠনের গুরুদায়িত্বে এখন তার পূর্ণ মনোযোগ। গত কয়েকদিনে ঢাকার গুলশানে বিএনপির প্রয়াত চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেখা গেছে কূটনৈতিক তৎপরতার এক অভূতপূর্ব কর্মব্যস্ততা। মায়ের মৃত্যুতে বিভিন্ন দেশের শীর্ষ ব্যক্তি এবং কূটনীতিকরা শোক জানিয়েছেন তারেক রহমানকে।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, তারা একটি ‘অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র’ গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করা হবে। গড়া হবে ‘রেইনবো নেশন’ (রংধনু জাতি)। তারেক রহমান কূটনীতিকদের জানিয়েছেন, বিএনপি শুধু ক্ষমতা বদল নয়, বরং একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিশেষ করে মানুষের জীবনমানের আমূল পরিবর্তন ঘটিয়ে একটি কল্যাণ রাষ্ট্র তারা বিনির্মাণ করতে চান।

জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, ‘শুধু বিদেশি কূটনীতিকরা নন, সমগ্র দেশের মানুষের আগ্রহের কেন্দ্রে এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কারণ বহু বছর পর একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। তিনি এরই মধ্যে দূরে (বিদেশে) থেকে ডিজিটাল মাধ্যমে যে কথাগুলো জাতির সামনে বলেছেন, গোটা জাতি এতে আজ অনেক বেশি আশান্বিত হয়েছেন। তারা বিশ্বাস করেন যে, এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই একটা উদারপন্থি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব।’

আগামীর বাংলাদেশ ও বিএনপির দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন কালবেলাকে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শূন্যতা পূরণ করা সহজ নয়। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার কূটনৈতিক দূরদর্শিতা দিয়ে প্রমাণ করছেন, বিএনপি এখন যে কোনো সময়ের চেয়ে সুসংগঠিত। বিদেশি কূটনীতিকদের সঙ্গে এই ধারাবাহিক বৈঠক শুধু নির্বাচনী রাজনীতির অংশ নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভাবমূর্তি তৈরির একটি প্রচেষ্টা। সাধারণ জনগণের প্রত্যাশা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের ওপর ভিত্তি করে বিএনপি যে আগামীর পথে হাঁটছে, তার ফল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিফলিত হবে ইনশাআল্লাহ।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম কালবেলাকে বলেন, ‘বাংলাদেশ একটি ট্রানজিশনাল সময় পার করছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হলো এই নির্বাচনের মাধ্যমে কারা সরকার গঠন করবেন। তবে বিদেশি কূটনীতিকরা এরই মধ্যে বিএনপি ও দলটির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। তারা মনে করছেন, তারেক রহমানই পরবর্তী সময়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ ও জনগণের নেতৃত্ব দেবেন।’

তিন দিনে ৮দেশের কূটনীতিকদের বৈঠক: এরই মধ্যে তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ ও সংস্থার প্রতিনিধিরা দফায় দফায় বৈঠক করেছেন। এই বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে আগামীর ‘রাষ্ট্র পরিচালনার রূপরেখা’ এবং বৈশ্বিক সম্পর্কের নতুন সমীকরণ। গত তিন দিনে অন্তত ৮টি দেশের রাষ্ট্রদূত ও শীর্ষ কূটনীতিকরা তারেক রহমানের সঙ্গে পৃথকভাবে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। এর মধ্যে গত ৭ জানুয়ারি বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপির চেয়ারম্যানের সঙ্গে এটি চীনা রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ।

এর পর গত ৯জানুয়ারি পরপর তিনটি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা তারেক রহমানের সঙ্গে পৃথক বৈঠক করেন। সেদিন বিকেল সাড়ে ৪টায় প্রথমে বিএনপির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সেদিনই সন্ধ্যা ৬টায় ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন। এরপর ১০জানুয়ারি বিকেল ৩টায় ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস, বিকেল ৫টায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, সন্ধ্যা ৬টায় ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং সন্ধ্যা ৭টায় ঢাকায় মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি পৃথকভাবে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

এ প্রসঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির কালবেলাকে বলেন, ‘মূলত বৈঠকগুলো ছিল কুশল বিনিময়ের এবং সৌজন্যমূলক। তাছাড়া কীভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার প্রথমে কূটনীতিকরা ম্যাডামের (খালেদা জিয়া) জন্য কন্ডলেন্স (শোক) জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে। এরপর উভয় দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হয়েছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সেসব বিষয়ে মূলত আলোচনা হয়েছে।’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক কালবেলাকে বলেন, ‘বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা বেশ আগ্রহভরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে বৈঠক হচ্ছে। চীনসহ যেসব দেশের প্রতিনিধিরা এরই মধ্যে বৈঠক করেছেন, তারা বাংলাদেশের একটি দীর্ঘ সময়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী দেশ। বাণিজ্যিক সুসম্পর্কও রয়েছে। আসন্ন নির্বাচনের পরিবেশ এবং বিএনপি ক্ষমতায় গেলে ভবিষ্যৎ উন্নয়ন ও দেশ গড়ার পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করতে চায় সেগুলো নিয়ে মতবিনিময় হচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশকে আরও কীভাবে সহযোগিতা করতে পারে, সেসব বিষয়ও আলোচনায় স্থান পাচ্ছে।’

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে ৪৮টি দেশের স্বাক্ষর: খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির গুলশানের কার্যালয়ে শোকবই খোলা হয়। শোক বইয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ৭২জন গুরুত্বপূর্ণ ব্যক্তি শোক ও সমবেদনা জানিয়েছেন। এর মধ্যে ৪৮টি দেশ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে।

গত ৩০ডিসেম্বর ভোরে খালেদা জিয়া ইন্তেকাল করেন। ওই দিনই গুলশান কার্যালয়ে শোকবই খোলার পর রাজনৈতিক নেতারা, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ তাতে লিখিত শোক জানিয়েছেন। এর মধ্যে নিকটতম প্রতিবেশী ভারতের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে গিয়ে শোকবইয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন। এখনো অনেকে শোক বইয়ে স্মৃতিচারণা করতে বিএনপির গুলশান কার্যালয়ে আসছেন। খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্রের পক্ষে তার অবস্থান এবং আন্তর্জাতিক পরিসরে তার ভূমিকার কথা স্মরণ করে অনেকেই আবেগঘন স্মৃতিচারণা করে যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে বলেন, ঢাকায় নিযুক্ত বিশ্বের প্রায় সব দেশের কূটনৈতিক মিশন, জাতিসংঘের অধীনে সব সংস্থার প্রতিনিধি শোকবইয়ে স্বাক্ষর করেছেন। তার মধ্যে সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানরা শোক জানিয়েছেন এবং তাদের প্রতিনিধিরা গত ৩১ডিসেম্বর খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। কয়েকটি দেশের রাষ্ট্রপতি এবং সরকারও শোকবার্তা পাঠিয়েছেন। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট দেশের সর্বোচ্চ ব্যক্তি, প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ নরসিংদীতে একটি গাড়ির ওয়ার্কশপে আগুন লাগিয়ে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি নরসিংদী পুলিশ লাইন্স এলাকার খাঁবাড়ি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে একটি মেস থেকে খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের নিচে আগুন ধরিয়ে দেয়। ভেতরে পেট্রোল ও মবিল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনে দোকানের ভেতরেই আটকা পড়ে চঞ্চল অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি

আরও পড়ুন
language Change