তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু আমতলীতে নারীকে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে অনিয়মের অভিযোগ ঈদে নতুন টাকা নিয়ে যে তথ্য দিলো বাংলাদেশ ব্যাংক রামগড়ে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ নারী দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনাতনী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে :চেয়ারম্যান পদপ্রার্থী শরীফুল ইসলাম শরীফ (এম.এ) খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দখল-দূষণে ধুঁকছে মোংলার ঠাকুরানী খাল উদ্ধার কি এবার বাস্তবে, নাকি কেবলই গল্প দেশে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত রামগড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত ১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বায়োফার্মার চেয়ারম্যান হত্যায় সেই লকিয়তুল্লাহর বিরুদ্ধে মামলা লালবাগ প্রভাতীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল হাসিনা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মির্জা ফখরুল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা শেরপুর প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  সুলভ মুল্যে দ্রব্য সামগ্রী পাচ্ছে ওএমএস সুফলভোগী পরিবার জামায়াত কর্মী হত্যার নিন্দা-প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারে দাবি খুলনা মহানগরীতে বিদেশি অস্ত্র গুলি ও নগদ টাকা উদ্ধার আটক ২ ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পুলিশে বড় রদবদল, ৫৩ কর্মকর্তাকে বদলি রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী কর্মীর লাশ উদ্ধার অপপ্রচারের অভিযোগে মহিপুর প্রেসক্লাবে যুবদল নেতার সংবাদ সম্মেলন অনিশ্চয়তা কাটিয়ে ঢাকায় পাকিস্তান দল ‎আটপাড়ায় শিক্ষার্থীদের অনুষ্ঠান নস্যাৎ করতে সাকিবের ভুয়া কমিটি কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয় নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে সমন জারি শহীদ জিয়া ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল হক

ছিনতাইকালে ডেমরা থানার এসআই মোজাম্মেল হকসহ গ্রেফতার ৪

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টারঃ

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় ছিনতাই ও অপহরণের চেষ্টাকালে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)সহ ৪জনকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার প্রভাকরদি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে সরকারি পিস্তল ও হ্যান্ডকাফসহ ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- ডেমরা থানার এস আই মোজাম্মেল হক (৩৭), রূপগঞ্জের ভুলতা এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুর রহমান ওরফে সোহেল (২৯), একই এলাকার মনজুর হোসেনের ছেলে হালিম মিয়া( ২০) ও বিজয় (২৬)।এ ঘটনায় ছিনতাইয়ের শিকার সজীব শুক্রবার (১০ মার্চ) বিকেলে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় বাদী সজীব উল্লেখ করেন, বৃহস্পতিবার রাতে তিনি ও তার বন্ধু রাসেল মিয়া রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকা থেকে সিএনজিতে চড়ে নিজ বাড়ি আড়াইহাজারের প্রভাকরদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাত্রাপথে সজীব তার মামা সবুজের (৪০) সঙ্গে দেখা করার জন্য আড়াইহাজারের প্রভাকরদি বাজার সংলগ্ন আবদুর রউফের ভাঙারির দোকানের সামনে সিএনজি থেকে কাশবনের মাঠে নামেন।

তবে, সেখানে যাওয়া মাত্র পুলিশের এসআই মোজাম্মেলসহ ৪জন তাদের ঘিরে ফেলেন। এ সময় মোজাম্মেল তার সঙ্গে থাকা পিস্তল বের করে নিজেদের পুলিশের সদস্য বলে পরিচয় দেন এবং সজীব ও তার বন্ধু রাসেলকে হাতকড়া পরিয়ে দেন। এক পর্যায়ে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে এবং সজীবের কাছে থাকা নগদ ৮২ হাজার ৫শ টাকা, মোবাইল ফোন, তার বন্ধু রাসেলের কাছে থাকা ৩৫ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা।

মামলায় সজীব আরও উল্লেখ করেন, এক পর্যায়ে আসামিরা তাদেরকে হাতকড়া পরানো অবস্থায় কাশবনের মাঠ থেকে টেনে হেঁচড়ে সামনের রাস্তায় নিয়ে যায় এবং ধস্তাধস্তি করে একটি সিএনজিতে উঠানোর চেষ্টা করে। এ সময় সজীব ও তার বন্ধু রাসেল চিৎকার করলে রাস্তায় টহলরত এএসআই নুরে আলমের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের একটি দল এগিয়ে আসে। সেখানে মোজাম্মেল নিজেদের ডেমরা থানা পুলিশের সদস্য পরিচয় দিলে এএসআই নুরে আলম তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। বিষয়টি ছিনতাই আঁচ করতে পেরে এএসআই নুরে আলম আড়াইহাজার থানায় খবর দিলে অপর একটি পুলিশ টিম ঘটনাস্থলে এসে আসামিদের গ্রেফতার করে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ মাসুম বলেন, গ্রেফতারকৃত আসামিদের জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে।এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান বলেন,”এস আই মোজাম্মেল হোসেন নামে একজন এসআই ডেমরা থানায় কর্মরত আছে। তবে, গ্রেফতারকৃত অন্য তিন আসামি তার থানার নয়”। ওসি আরো জানান – এসআই মোজাম্মেল হক ডেমরা থানা এলাকায় ভাড়া বাসায় থাকতেন, ঘটনার তারিখে তার ডিউটি ছিলনা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্নাতকের মেধা তালিকায় তৃতীয় স্থানে অবন্তীকা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি: সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়ে স্নাতকে তৃতীয় স্থান অর্জন করেছেন সম্প্রতি আত্মহত্যা করা জবি ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তীকা। রবিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি প্রোগ্রামের ৮ম সেমিস্টারের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। প্রকাশিত ফলাফল অনুযায়ী , ৮ম সেমিস্টারে জিপিএ ৩.৭৩ পেয়েছেন অবন্তিকা। এর মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে তিনি পেয়েছেন ৩.৭৫, ল অব ক্রিমিনাল প্রোসিডিউরে পেয়েছেন ৩.৫০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.৫০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৪.০০ ও মৌখিক পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়েছেন তিনি। উল্লেখ্য যে গত ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। এ ঘটনায় কোতোয়ালি

আরও পড়ুন
language Change