তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা

ঘুষ ও দুর্নীতির আখড়া বিআইএসএফ

ঘুষ ও দুর্নীতির আখড়া বিআইএসএফ
পাঠক সংখ্যা
638

জান্নাত আশা ॥

স্বৈরাচার হাসিনার আমলে দেশে অরাজকতার কারনে পালালেও তার দোসররা বসে সেই অপর্কম করে যাচ্ছে প্রতিনিয়ত তেমনী ভাবে ঘুষ, অনিয়ম, দুর্নীতি আর উৎপাদিত পণ্য
পাচার করছে ইনসুলেটর ও স্যানিটারিওয়্যার উৎপাদনকারী দেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেড (বিআইএসএফ)। বছরের পর বছর ধরে এমন অনিয়ম ও দুর্নীতির কারণে সফলতার মুখ দেখছে না প্রতিষ্ঠানটি। অথচ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে প্রতিবছর অর্থায়ন করছে শিল্প মন্ত্রণালয়। রহস্যজনকভাবে অনিয়ম-দুর্নীতি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপও নেই শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসি।

শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। ঘুষের টাকা গুনে নেয়ার পরই তিনি ফাইলের দিকে নজর দেন। প্রতিষ্ঠানটিতে উৎপাদিত পণ্য পাচারের অভিযোগও রয়েছে।

শুরুতেই প্রকাশ্য দিবালোকে সিরামিক পণ্য পাচারের চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। সারা দেশে ঠিকাদারের মাধ্যমে পণ্য পাঠানোর কথা থাকলেও ট্রাকভর্তি সিরামিক পণ্য কোথায় যাচ্ছে তা ঠিকাদাররাও জানেন না। একজন ঠিকাদার বলেন, ‘এসব সম্পর্কে আমি কিছু জানি না। এখানে ট্রাক আসে, ট্রাক যায়। কে ট্রাক নেয়, কার ট্রাক যায়, কোন মাল কোথায় যাচ্ছে–এগুলো আমি জানি না।’

দুর্নীতির বিষয়ে জানতে চাইলে গোডাউনের দরজা বন্ধ করে দেয়া হয়। নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির ক্যামেরা বন্ধ করতে তেড়ে আসেন এবং মামুনসহ অভিযুক্ত কর্মকর্তাদের দফতরে যাওয়ার পথেও বাধা দেন।

বাধা অতিক্রম করেও দফতরে পৌঁছার আগেই অভিযুক্তরা পালিয়ে যান। তবে মুঠেফোনে নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন সাংবাদিক ম্যানেজের। এবার কথার মাঝে গোমর ফাঁস করতে শুরু করেন হুমায়ুন নিজেই। তিনি জানান, সরকারি অর্থে উৎপাদিত সিরামিক পণ্য সামান্য কিছু টাকার বিনিময়ে বাইরে পাচার হয়। গোপন ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এক লাখ টাকার মাল কারখানা থেকে বের হয়ে যায়, সিকিউরিটি গার্ডকে ১০০টাকা দেয়া হয়।

উৎপাদিত পণ্য পাচার হওয়ায় মূলত লাভের মুখ দেখছে না বিআইএসএফ। প্রতিবছর লাভ ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে শিল্প মন্ত্রণালয় থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি‌‌) থেকে অর্থ নিচ্ছেন তারা। এমন অনিয়ম-দুর্নীতি সম্পর্কে জানতে বিসিআইসি ভবনেও গেলেও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফজলুর রহমান কথা বলতে রাজি হননি। দেয়া হয়নি অর্থ প্রদানের তথ্যও।

বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারিওয়্যার ফ্যাক্টরি লিমিটেডের অনিয়ম-দুর্নীতি নিয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযোগ দিলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি শিল্প মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিসিআইসি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম

স্পোর্টস ডেস্কঃ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলমান বোর্ড নির্বাচনে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। রোববার (৭ জুন) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নেওয়া তামিম বেলা ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেনও। তিনি ক্যাটাগরি-১ এ ভোট দিয়েছেন। এবারের বিসিবি নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্লাব ক্যাটাগরির লড়াই। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ পরিচালক। তাদের মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-০১ থেকে। অর্থাৎ আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করে। আরেকজন নির্বাচিত হয়েছেন ক্যাটেগরি-৩ থেকে। যেখানে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত।তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন

আরও পড়ুন
language Change