তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
খুলনায় ৫ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ শহীদ নগরে পথচারীদের ইফতার ও দোয়া মাহফিল জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে রামগড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন বাকপ্রতিবন্ধী তরুণীর আর্তনাদে জেগে উঠছে কঠিন প্রশ্ন ইরানের ২ নারী ফুটবলারকে আশ্রয় দিলো অস্ট্রেলিয়া নকলায় রমজান উপলক্ষে ফুড প্যাকেট বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের, অডিও ফাঁস জুলাই আন্দোলনে ডিসি মাসুদের দায়িত্বশীল ভূমিকা ঈদের দিনে টিভিতে শাকিব খানেরই সাত সিনেমা আইন মানতে গিয়েই মামলার আসামি ব্যাংক ম্যানেজার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ-পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল গৃহবধুকে মুখ বেঁধে খালে ফেলে হত্যা চেষ্টা ফুটপাত দখলে নিয়ে চলছে চাঁদাবাজি খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ: প্রধানমন্ত্রী কে হচ্ছেন নতুন স্পিকার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস রামগড়ে পালিত ২৬ সে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জ্বালানি সংকটের চাপ পণ্য সরবরাহে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ১৫ বছর খেতে পারেনি বিএনপি, এখন খাবে’ চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসে লাশ হয়ে ফিরলেন কলেজছাত্রী

পাঠক সংখ্যা
638

অনলাইন ডেস্কঃ

নড়াইলের লোহাগাড়া উপজেলার সাতকানিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে এসে লাশ হয়ে ফিরলেন পেকুয়ার কলেজছাত্রী প্রেমিকা। গত সোমবার দিবাগত রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভী পাড়ায় প্রেমিক আমিনুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রেমিক আমিনুরসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

আমিনুর রহমান সাতকানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারদোনা মৌলভী পাড়ার মৃত শব্বির আহমদের ছেলে। প্রেমিক আমিনুর রহমানের দাবি প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। আর কলেজছাত্রী প্রেমিকার স্বজনদের দাবি মেয়েকে হত্যা করা হয়েছে। এখন সবার প্রশ্ন হত্যা নাকি আত্মহত্যা?

জানা যায়, এখন থেকে প্রায় দেড় বছর আগে কক্সবাজারের পেকুয়ার টৈটং এলাকার বাসিন্দা ওই কলেজছাত্রীর সঙ্গে সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা মৌলভীপাড়ার আমিনুর রহমানের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমিনুর বিভিন্ন সময়ে প্রেমিকাকে সঙ্গে নিয়ে বেড়াতে গেছে।

গত সোমবার সকালে আমিনুর রহমান কলেজছাত্রীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে যায় এবং হোটেলে উঠে। বিকালে কক্সবাজার থেকে ফেরার পথে আমিনুর কাজ থাকার কথা বলে চকরিয়ায় নেমে যায়। এরপর কলেজছাত্রীর মোবাইল নম্বর ব্লক করে দেয়। ওই কলেজছাত্রী ঘরে পৌঁছার পর প্রেমিকের মোবাইলে বার বার কল দিয়েও সংযোগ না পাওয়ায় রাতে সাতকানিয়ায় প্রেমিকের বাড়িতে চলে আসে। প্রেমিকের বাড়িতে আসার পর তার পরিবারের সদস্যরা জানায় আমিনুর বাড়িতে নাই। তখন কলেজছাত্রী প্রেমিক আমিনুরের পরিবারের সদস্যদেরকে প্রেমের সম্পর্ক, সকালে কক্সবাজারে যাওয়া এবং হোটেলে উঠার বিষয়টি জানায়। এজন্য বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করে। এসময় আমিনুরের বোন-ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা গালিগালাজ ও মারধর করে তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর ওই কলেজছাত্রী সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আবদুস ছবুরের কাছে ফোন করে প্রেমিকের বাড়িতে থাকার ব্যবস্থা করার জন্য অনুরোধ করে।

এদিকে মঙ্গলবার ভোরে প্রেমিক আমিনুরের বোন কলেজছাত্রীকে গুরুতর অসুস্থ অবস্থায় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আবদুস ছবুর জানান, মেয়েটি রাতে আমাকে ফোন করে আমিনুরের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কথা বলেছে। তাকে প্রেমিক আমিনুরের বাড়িতে থাকার ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। তখন আমি তাকে অভিভাবকদের নিয়ে আসতে বলেছি। সকালে জানলাম মেয়েটি মারা গেছে। তবে কিভাবে মারা গেছে সে বিষয়ে আমি কিছুই জানি না।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জিয়া উদ্দিন আহমেদ জানান, ওই কলেজছাত্রীকে ভোরের দিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা গেছে। তার শরীরে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন নাই। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা যাাচ্ছে না।

ওই কলেজছাত্রীর চাচা মিজানুর রহমান জানান, প্রেমিক আমিনুর বিয়ের কথা বলে মেয়েকে কক্সবাজারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর হোটেলে উঠে। কক্সবাজার থেকে ফেরার পথে আমিনুর কাজ থাকার কথা বলে চকরিয়ায় এসে গাড়ি থেকে নেমে যায়। পরে আমিনুর মেয়ের মোবাইল নম্বর ব্লক করে দেয়। মেয়ে ঘরে পৌঁছার পর আমিনুরকে ফোনে না পেয়ে রাতে প্রেমিকের বাড়িতে চলে যায়। সেখানে প্রেমিকের বোন-ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা মিলে তাকে গালিগালাজ ও মারধর করে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে তাদের আঘাতে মেয়েটি মারা যায়।

ঘটনার বিষয়ে প্রেমিক আমিনুর রহমান মুঠোফোনে জানান, তার প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। তাকে কেউ মারধর করেনি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়

গুম হওয়া আনিসুর রহমান তালুকদার খোকন মন্ত্রী হওয়ার তালিকায়

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুইবার গুম হওয়া কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। জানা যায়, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬১২৮ ভোট পেয়ে বিজীয় হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম ৮৪৬৪৬ ভোট পেয়েছেন। ১১ হাজার ৪৮২ ভোট বেশি পেয়ে খোকন তালুকদার বিজয়ী হওয়ায় আনন্দের বন্যা পুরো মাদারীপুর-৩ আসনে। এখন সেখানকার ভোটার ও দলীয় নেতাকর্মীদের প্রত্যশা খোকন তালুকদারকে বিএনপি সরকারের মন্ত্রী স্থানে ঠাই পাবে। এরইমধ্যে বিএনপির সরকারের (প্রস্তাবিত) গঠিত মন্ত্রীসভায় ত্যাগী এই নেতার স্থান হতে পারে এমন গুঞ্জনও উঠেছে। সেই প্রত্যাশায় প্রহর গুনছেন জেলা ও উপজেলার দলীয় নেতাকর্মীরা। একাধিক সূত্র জানায়, ২০১৪ সালে তিন মাস ১৭ দিন

আরও পড়ুন
language Change