বিনোদন ডেস্কঃ
কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার জন্য প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছিলেন নায়িকা নুসরাত ফারিয়া। প্রায় ১৩ বছর আগে নেপালে একটি শো করতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হন তিনি। সম্প্রতি এক পডকাস্টে অতিথি হয়ে ক্যারিয়ারের শুরুর দিকের এই বিস্ফোরক স্মৃতি স্মরণ করেন ফারিয়া। ঘটনাটি ২০১৩ সালের।
নেপালে আয়োজিত বড় একটি কনসার্টে উপস্থাপিকা হিসেবে গিয়েছিলেন ফারিয়া। সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী কনা ও জেমস। নুসরাত ফারিয়া বলেন কনা আপুর জন্য আমি মার খেয়েছিলাম। ২০১৩ সালে একটি শো করতে নেপালে গিয়েছিলাম। অনুষ্ঠানটির উপস্থাপিকা ছিলাম আমি। শিল্পীদের মধ্যে ছিলেন কনা আপু ও জেমস ভাই। নেপালে এটি বেশ বড় একটি শো ছিল।
ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত ফারিয়া বলেন কোনো একটি কারণে আয়োজকের স্ত্রী কনা আপুর সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই মুহূর্তে বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। আমি বলেছিলাম এ ঘটনার জন্য কনা আপুর কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। তখন ওরা আমাকে আটকে রাখে। তখন তো বয়স আরো কম ছিল রক্ত গরম ছিল মাথা গরম ছিল।
এ ছাড়া পডকাস্টে গ্রেপ্তার ও কারাবাসের অভিজ্ঞতার কথা সামনে সামনে আনেন নুসরাত ফারিয়া। ফারিয়া বলেন বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া এবং পরবর্তী দুই দিনের জেলজীবন তার জীবনের অনেক চেনা মানুষকে নতুন করে চিনিয়েছে। উপস্থাপিকা থেকে চিত্রনায়িকা হয়ে ওঠার পথটি নুসরাত ফারিয়ার জন্য মোটেও সহজ ছিল না। এক দশকের বেশি সময়ের এই ক্যারিয়ারে তিনি যেমন হাততালি কুড়িয়েছেন তেমনি হয়েছেন সমালোচিত। তবে সব চড়াই-উতরাই পেরিয়ে আজ শোবিজের অন্যতম আলোচিত নাম।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত