তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

সম্পত্তিই কাল হলো প্রতিবন্ধী এলেমের: ভাইয়ের হাতে হতে পারে খুন!

পাঠক সংখ্যা
638

রায়হান হোসাইন, চট্টগ্রাম প্রতিনধিঃ

দলিল যার ভূমি তার আদালতের এমন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক প্রতিবন্ধি ভাইয়ের জমি দখলে নিতে মরিয়া আপন ভাই। জায়গা জমি কিংবা সম্পত্তি পার্থিব জগতের মূল্যবান বস্তু। তবে সেই সম্পদ-ই এখন কাল হয়ে দাড়িয়েছে এক প্রতিবন্ধীর জীবনে৷ বলছিলাম প্রতিবন্ধী এলেম উদ্দিনের কথা।

সম্পত্তির কারণে দুভাইয়ের মাঝে যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হত্যা কিংবা খুনের মত ঘটনাও ঘটে যেতে পারে বলে আশংখা করছেন প্রতিবন্ধী এলেম উদ্দিন ও স্থানীয়রা । আর এত সবকিছুই হতে পারে একই রক্তের মায়ের পেটের দুভাইয়ের মাঝে। সাবেক কারাভোগ করা দাগী আসামী ইব্রাহিম আনিসের হাতে খুন হতে পারে প্রতিবন্ধী এলেম উদ্দিন।

বন্দরনগরীর ইপিজেড থানার সিমেন্স হোস্টেল এলাকার কুরবান আলী সওদাগর পাড়ার চাঁদ মুন্সী বাড়ির মৃত আব্দুল মন্নানের তিন পুত্র ও তিন মেয়ের মধ্যে এক পুত্র ও এক কন্যা মারা যান। বাকি অন্যদের মধ্যে কারো সাথে কারো তেমন বিরোধ না থাকলেও প্রতিবন্ধী এলেম উদ্দিন এর সাথে আপন বড় ভাই ইব্রাহিম আনিস এর সাথে দীর্ঘ দুই বৎসর যাবত পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে এমনকি বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে । বিজ্ঞ আদালত  উক্ত জায়গায় ১৪৪ ধারা জারি করে কোন প্রকারের স্থাপনা কিংবা পূর্ণনির্মানের নিষেধাজ্ঞা জারী করে। তবে তাতে কি? পেশীশক্তিকে পুজি করে দাগী আসামী ভাই মামলা তুলে নিতে এলেম উদ্দিনকে দীর্ঘ দিন ধরে চাপ প্রয়োগ করে আসছে। শুধু তাই নয়, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে এলেমের ঘড় ভাংচুরসহ তার উপর হামলা করে। আর এরই প্রেক্ষিতে ইপিজেড থানায় সাবেক দাগী আসামী ইব্রাহিম আনিসের বিরুদ্ধে জানের নিরাপত্তাহীনতা এবং এটেম টু মাডারের অভিযোগ দায়ের করে প্রতিবন্ধী এলেম উদ্দিন।

বিবাদী ইব্রাহিম আনিসের কাছে উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে উনি বলেন আদালতে মামলা চলছে এ বিষয়ে আপনার সাথে কথা বলার কোন প্রয়োজন আমি মনে করছি না।

পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন মহোদয়ের আন্তরিক সহযোগিতা কামনা করছেন প্রতিবন্ধী এলেম উদ্দিন। প্রতিবন্ধী এলেম উদ্দিন এর দাবি আমি পৃথিবীর অন্যান্য আট দশ জন মানুষের মত আমার স্ত্রীর সন্তান দের নিয়ে আশঙ্কা মুক্ত জীবন যাপন করতে চাই ও আইন যেন আমার ন্যায্য অধিকার আমাকে ফেরত দেয়।

জানের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসন কর্তৃক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনপূর্বক জায়গাজমির কাগজপত্রাদি যাচাই বাচাই করে প্রকৃত মালিকের কাছে জমিখানা হস্তান্তর করবে বিজ্ঞ আদালত আর এমনটাই মনে করছেন এলাকাবাসীসহ সচেতন মহল।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামে সাংবাদিক কাদের গনি চৌধুরীসহ ১০ তরুণ আলোচনায়

নিজস্ব প্রতিবেদক॥ সংস্কার, জুলাই সনদ, জুলাই গণহত্যার বিচার ও নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলে আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখনো কয়েকটি দলের ‘শর্তসাপেক্ষ’ থেকে মুক্ত না হলেও ইতিমধ্যে নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাই ও ঘোষণা করেছে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপির প্রার্থী বাছাইয়ে দৃশ্যমান আনুষ্ঠানিক কোনো তৎপরতা শুরু না হলেও ভেতরে ভেতরে হোমওয়ার্ক সেরে নিচ্ছেন শীর্ষ নেতৃত্ব। অক্টোবরে তা দৃশ্যমান হতে শুরু করবে বলে জানা গেছে। আগামী নির্বাচনে প্রার্থী বিষয়ে জেন-জির মনোভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে বাছাইয়ের মানদণ্ডে। এক্ষেত্রে ক্যারিশমেটিক ও ইতিবাচক উদ্যমী তরুণদের দিয়ে চমক দিতে পারেন বিএনপির হাইকমান্ড। এ ছাড়া এলাকায় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা, দলীয় সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি আনুগত্য, বিগত ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা, নেতা-কর্মীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক-

আরও পড়ুন
language Change