তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প
পাঠক সংখ্যা
638

​নিজস্ব প্রতিবেদক॥

​রাজনীতিতে পদ-পদবি হয়তো অনেকেই পান, কিন্তু জনমনে স্থান করে নিতে প্রয়োজন হয় অসামান্য ত্যাগ, ধৈর্য এবং রাজপথে রক্ত ঝরানোর সাহস। ঠিক এমনই এক অগ্নীপরীক্ষার মধ্য দিয়ে নিজেকে ঢাকা-১৮ আসনের ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তরুণ রাজনীতিবিদ এস এম জাহাঙ্গীর হোসেন।
​বিরোধী দলের রাজনীতিতে যখন দুঃসময় চলছিল, তখন অনেকেই পিছু হটেছিলেন। কিন্তু এস এম জাহাঙ্গীর ছিলেন ব্যতিক্রম। মামলা, হামলা, জেল আর জুলুমকে উপক্ষা করে তিনি হয়ে উঠেছেন তৃণমূলের নির্ভরতার প্রতীক।
​সংগ্রামমুখর ছাত্রজীবন ও রাজনীতির হাতেখড়ি:
এস এম জাহাঙ্গীরের রাজনীতির শুরুটা মসৃণ ছিল না। ছাত্রদলের রাজনীতি দিয়ে হাতেখড়ি নেওয়া এই নেতা খুব অল্প বয়সেই নিজের সাংগঠনিক দক্ষতার প্রমাণ দেন। তেজগাঁও কলেজ ছাত্রদল থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নেতৃত্ব—প্রতিটি ধাপেই তিনি ছিলেন কর্মীদের চোখের মণি। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ছাত্ররাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছিল, যা তাকে খুব দ্রুতই কেন্দ্রীয় নেতৃত্বের নজরে নিয়ে আসে।
​শতাধিক মামলা ও কারাভোগ: দমে না যাওয়ার গল্প :
গত দেড় দশকে বিরোধী দলের রাজনীতি করতে গিয়ে এস এম জাহাঙ্গীরকে অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে শতাধিক রাজনৈতিক মামলা। কখনও নাশকতার অভিযোগ, কখনও বা মিথ্যা সাজানো ঘটনায় তাঁকে বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।
​একান্ত আলাপচারিতায় তাঁর ঘনিষ্ঠরা জানান, এমনও সময় গেছে যখন দিনের পর দিন তাঁকে আদালতের বারান্দায় কাটাতে হয়েছে। রিমান্ডের নামে পুলিশি নির্যাতন সহ্য করেছেন, মাসের পর মাস কারাবাস খেটেছেন। কিন্তু তবুও তিনি দেশ ছাড়েননি, কর্মীদের ছেড়ে পালাননি। এই ‘ত্যাগ’ ই তাঁকে সাধারণ কর্মী থেকে আজকের জননেতায় পরিণত করেছে।
​রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে সরব উপস্থিতি:
যখনই রাজপথে আন্দোলনের ডাক এসেছে, এস এম জাহাঙ্গীর সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল কিংবা প্রতিপক্ষের হামলা, কোনো কিছুই তাঁকে দমাতে পারেনি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি থাকাকালীন তিনি যে সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন, তা ছিল ঈর্ষণীয়। তাঁর নেতৃত্বে উত্তরার রাজপথ প্রকম্পিত হয়েছে বারবার। এই সাহসিকতাই তাঁকে দলের হাইকমান্ডের কাছে আস্থাশীল করে তুলেছে এবং কম বয়সেই তাঁকে ‘হেভিওয়েট’ নেতার কাতারে নিয়ে গেছে।
​কেন তিনি ‘হেভিওয়েট’?
রাজনীতিতে ‘হেভিওয়েট’ শব্দটি সাধারণত প্রবীণ নেতাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এস এম জাহাঙ্গীর তাঁর কর্মগুণে এই ধারণা বদলে দিয়েছেন।
১. তৃণমূল কানেকশন: তিনি কেবল নেতাদের নেতা নন, কর্মীদের বন্ধু। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি ইউনিটের কর্মীর নাম তাঁর মুখস্থ।
২. সংগঠক হিসেবে দক্ষতা: চরম বৈরী পরিবেশেও তিনি দলকে সুসংগঠিত রেখেছেন।
৩. জনপ্রিয়তা: ঢাকা-১৮ আসনে তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা দলমত নির্বিশেষে সকলের নজর কেড়েছে।
আগামীর স্বপ্ন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে এস এম জাহাঙ্গীর এখন বিজয়ের দ্বারপ্রান্তে। তিনি বলেন, “আমার এই সংগ্রাম ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য। যত মামলা-হামলা হয়েছে, তা আমার জেদ আরও বাড়িয়ে দিয়েছে। ইনশাআল্লাহ, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই ত্যাগের মর্যাদা রক্ষা করব।”
​তরুণ বয়সে এত চড়াই-উতরাই পেরিয়ে আসা এস এম জাহাঙ্গীর আজ কেবল একটি নাম নয়, বরং প্রতিরোধের এক প্রতীকে পরিণত হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাঁর এই ত্যাগের মূল্যায়ন ব্যালটের মাধ্যমে জনগণ দেবে, এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এক সাংসদের জন্য দুই ঘন্টা ফেরী বন্ধ, যাত্রীদের ভোগান্তি

এক সাংসদের জন্য দুই ঘন্টা ফেরী বন্ধ, যাত্রীদের ভোগান্তি

ডেস্ক রিপোর্টঃ নোয়াখালীর হাতিয়ায় স্থানীয় সংসদ সদস্যের জন্য নির্দিষ্ট সময়ের চেয়ে প্রায় দুই ঘন্টা পর ফেরী ছাড়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সাধারণ যাত্রীদের সাথে স্থানীয় সংসদ সদস্যের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।  রোববার (৩১ মে) রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নোঙর (বন্ধ) করা অবস্থায় ফেরী মহানন্দা তে এ ঘটনা ঘটে। যেখানে যাত্রীদের সাথে বাগবিতণ্ডায় জড়ান নোয়াখালী-৬ হাতিয়া আসনের সাংসদ আবদুল হান্নান মাসউদ। স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরী মহানন্দা রোববার বিকেল সোয়া ৪টায় ছেড়ে আসে। যেটি বিকেল ৫টা ৪৫ মিনিটে নলচিরা ঘাটে পৌঁছে। পরবর্তী ফেরী লোড আনলোড ও মাল-গাড়ি উঠানামা করতে সোয়া ১ঘন্টা সময় লাগে। সে হিসেবে ৭টার কিছুক্ষণ আগে বা পরে ফেরী চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু সে ফেরী ছাড়ে প্রায় ৯টার সময়। বিকেল থেকে মোটরসাইকেল সহ গাড়িগুলোর জন্য কাউন্টারে

আরও পড়ুন
language Change