তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে

রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে রাজবাড়ীতে ভোটকেন্দ্রগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের অধ‌নিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, রাজবাড়ীর জন্য আমরা আলাদাভাবে কেন্দ্র মনিটরিং করার জন্য ড্রোন অপারেটর নিয়ে এসেছি। ড্রোনের মাধ্যমে আমরা ভোটকেন্দ্রে নজরদারি রাখব। আমরা বিশেষ করে গুরুত্বপূর্ণ এলাকা নির্ধারণ করে ও কেন্দ্রের চাহিদা অনুযায়ী নিরাপত্তা বিধান নিশ্চিত করব। ইতোমধ্যে আমাদের অস্থায়ী ক্যাম্পের টিমগুলো কেন্দ্র পরিদর্শন করছে। আজকে আমরা রাজবাড়ীর দুটি আসনের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করব। অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর দিকে আমাদের বাড়তি নজরদারি থাকবে।

তিনি বলেন, আপনারা জানেন ইতোমধ্যে রাজবাড়ী হর্টিকালচার সেন্টারে নির্বাচনকালীন একটা অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। একজন অফিসারের নের্তৃত্বে প্রত্যেকটা আসনভিত্তিক আমরা পেট্রোল দিয়েছি। এর পাশাপাশি আমাদের সিভিল পোশাকেও লোক থাকবে। তিনি আরও বলেন, আপনারা জানেন আমরা ডেপ্লয়মেন্ট হয়েছি নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী ৩টা বিষয়কে মাথায় রেখে। আমরা যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছি। এরপরেও যদি কোনো প্রকার সহিংসতা ঘটে ও অপতৎপরতার চেষ্টা করা হয়ে থাকে আমরা যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপ নেব।

নিরাপত্তা নিয়ে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর জেলা ও রাজবাড়ী জেলায় নিরাপত্তা কার্যক্রম দিয়ে আসছি। নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ীতে একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। একজন অফিসারের নের্তৃত্ব ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়া ড্রোনের মাধ্যমে আমরা আইনগত ব্যবস্থা সমুন্নত রাখার জন্য চেষ্টা করব। ভোটের পরেও যদি কোন ধরনের নাশকতা মূলক কর্মকাণ্ড বা কোন ধরনের আইনশৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে থাকে সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা নেব। ভোটকেন্দ্র পরিদর্শনকালে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সিনিয়র এএসপি গাজী লুৎফর রহমান, ডিএডি রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা

ময়মনসিংহ মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা

ময়মনসিংহ প্রতিনিধি॥ বালিশ ও পর্দা কান্ডের পর এবার মেডিকেলের কেনাকাটা ৩৪ কোটি টাকা তছরুপের পাঁয়তারা চলছে একটি প্রকল্পের অধীনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটি করে সিটিস্ক্যান, এমআরআই, ক্যাথল্যাব, ডিজিটাল এক্স-রে, মেমোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, গ্যাস্ট্রোস্কপি, কোলনোস্কপি এবং প্যাক+ (পিকচার আর্কাইভ অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম) ও আরআইএস কেনা হবে। এজন্য দরপত্র আহ্বান করা হয়েছে এবং একটি কোম্পানিকে কার্যাদেশও দেওয়া হয়েছে। যদিও কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানটি কারিগরিভাবে ‘রেসপনসিভ’ নয়। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিষ্ঠানটি বাজারমূল্যের চেয়ে কম দাম প্রস্তাব করে কার্যাদেশ পেয়েছে। জানা গেছে, গত এক বছরে যেখানে সব কিছুর দাম বেড়েছে, সেখানে স্বাস্থ্যের এই কেনাকাটায় সবকিছুর দাম অস্বাভাবিক হারে কমেছে। মাত্র দুই বছর আগে একই যন্ত্রপাতির দর ছিল প্রায় ৩৯ কোটি টাকা, দুই বছরের ব্যবধানে সেখানে কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠান দর দিয়েছে ৩৩

আরও পড়ুন
language Change