তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ট্রাম্পকে পাল্টা হুমকি দিল ইরান শিরীন শারমিনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ফের নেইমারের অস্ত্রোপচার ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চাঁদপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আজ থেকে দিনে দুইবেলা সংসদ অধিবেশন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেফতার গ্যাস সংকটে অচল চাটখিল, রাজপথে ভুক্তভোগীরা পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর সভানেত্রীর দায়িত্ব গ্রহণ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা নিখোঁজ রফিকুল ইসলামের সন্ধানে পরিবারের সংবাদ সম্মেলন রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস সুন্দরবনে মালা ফাঁদসহ হরিণ শিকারি আটক সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে আয়নুল হককে সংবর্ধনা বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ মেয়েকে ধর্ষণ,গর্ভবতী ও গর্ভপাত করানো পিতা গ্রেফতার। ধনবাড়িতে বিজিডি চাল বিতরণ সম্পন্ন ট্যাংকলরির ধাক্কা: সিরাজগঞ্জে প্রাণ হারালেন পশু চিকিৎসক স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন শেরপুরে কড়া নজরদারি: দায়িত্বে ১৬ প্লাটুন বিজিবি সিন্ডিকেটের কবলে প্লাস্টিক খাত, দিশেহারা ব্যবসায়ীরা কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার ‎৫ বছরে এক টাকাও ভাড়া দেয়নি এডোটকো সরকার এত ভীত কেন, প্রশ্ন রুমিন ফারহানার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সবশেষ যা জানা গেল চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১ খুলনায় ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ‎মোংলায় কৃষিজমি ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ মাসুম বিল্লাহ তানিয়া বৃষ্টির স্মৃতিচারণ করে কী বললেন তানভীন সুইটি? বরিশালে আলোচনায় চার নারী নেত্রী মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীর পার্টনার যারা টাঙ্গাইলে অতিরিক্ত দামে তেল বিক্রি কারায় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা ৩ মে থেকে সারা দেশে মিলবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী যে ৬ ধরনের খাবারে দ্রুত সেরে উঠবে হাম তেজগাঁও লিংক রোড অবরোধ কাসেম ও মুশফিকুর সিন্ডিকেটের কাছে জিম্মি সাউথইস্ট ব্যাংক যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল বিএনপি সবসময় জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী: আবদুস সালাম আজ ইস্টার সানডে ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স শুরু হচ্ছে জাতীয় সিরাত প্রতিযোগিতা হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে জেলা হাসপাতাল পরিদর্শন করেছেন এমপি নূরুল ইসলাম বুলবুল রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় মজুমদারের হামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ২ বনদস্যু আটক

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

রাজনীতির দীর্ঘ পথচলার পর এবার প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। আর প্রথম লড়াইয়েই জয়, সঙ্গে মন্ত্রিত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। দীর্ঘ ৫৪ বছর পর দাগনভূঞা উপজেলা থেকে এই প্রথম কেউ সংসদ সদস্য নির্বাচিত হলেন। তার সঙ্গে যুক্ত হয়েছে মন্ত্রিত্বের স্বীকৃতি। এতে সোনাগাজী ও দাগনভূঞা উপজেলাজুড়ে শুরু হয়েছে আনন্দ উদ্‌যাপন, চলছে মিষ্টি বিতরণ।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, এই অর্জন শুধু একজন নেতার নয়, পুরো এলাকার মানুষের প্রত্যাশার প্রতিফলন। জেলাজুড়ে এখন উৎসবের আবহ। নির্বাচনে তিনি পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট। ভোটের এই ব্যবধান এলাকায় তার গ্রহণযোগ্যতারই ইঙ্গিত দেয় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা শুরু ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে মেরিন ট্রান্সপোর্টেশনে উচ্চতর ডিগ্রি ও এমএসসি সম্পন্ন করেন।

ব্যবসায়ী হিসেবেও তিনি সুপরিচিত। দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নেতৃত্বেও ছিলেন সক্রিয়। পারিবারিকভাবেও তিনি একটি পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা প্রয়াত আলহাজ সফি উল্যাহ দাগনভূঞা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ছিলেন। ভাই আকবর হোসেন দাগনভূঞা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়াল নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) চেয়ারপার্সন। বড় ছেলে তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু বলেন, ফেনী-৩ আসনের মানুষ দীর্ঘদিন উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। বিপুল ভোটে নির্বাচিত হয়ে পূর্ণমন্ত্রী হওয়ায় এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন এখন বাস্তব রূপ পাবে বলে তারা আশাবাদী। প্রথম নির্বাচনী লড়াইয়ে জয় এবং সরাসরি মন্ত্রিসভায় স্থান পাওয়া নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। এই অর্জনের মধ্য দিয়ে ফেনী-৩ আসন জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে। এখন সবার দৃষ্টি, প্রতিশ্রুত উন্নয়ন কত দ্রুত বাস্তবে রূপ নেয়।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুস সালাম বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালকের আব্দুস সালামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ

স্টাফ রিপোর্টার॥ দেশের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপ-পরিচালক আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়ম, নারী কেলেঙ্কারিতে নিজেকে জড়িয়ে রেখেছেন মুখোশের আড়ালে। একটি দেশ চালায় সরকার, আর সেই সরকারের দেশ চালানোর জন্য নীতি নির্ধারক হলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।সে মন্ত্রণালয়ের কর্মকর্তা যদি নিজের অবস্থানের কথা চিন্তা না করে,একাধিক নারীর সাথে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন তাহলে তো রক্ষককেই ভক্ষক। তাহলে দেশের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে, কার হাতে তুলে দিবে দেশ পরিচালনার দায়িত্ব, হ্যাঁ আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এক নারী পিপাসু সরকারি কর্মকর্তাকে।পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক আব্দুস সালাম একাধিক নারীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রমাণ এখন আমাদের হাতে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী এই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমাদের কাছে

আরও পড়ুন
language Change