তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

বাংলাদেশি যুবককে বিয়ে টানে চীনের তরুণী

বাংলাদেশি যুবককে বিয়ে টানে চীনের তরুণী
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদঃ

প্রেম মানে না জাতি-ধর্ম। প্রেম মানে না কোনো সীমানা, মানে না কোনো ভাষা বা সংস্কৃতির বাধা। প্রেম মানুষের ভালোবাসার সর্বজনীনতা ও অসাম্প্রদায়িক রূপকে তুলে ধরে। প্রেম কোনো নিয়ম, বর্ণ, দেশ বা ধর্মের বেড়াজালে সীমাবদ্ধ থাকে না। প্রেম মানুষের মন থেকে উৎসারিত একটি সহজাত অনুভূতি। প্রেম মানুষের অনুভূতির ওপর ভিত্তি করে তৈরি, যা কোনো পরিকল্পনা বা বাহ্যিক নিয়মের তোয়াক্কা করে না।

প্রকৃত প্রেম বা ভালোবাসায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃস্টান, জাতি-বর্ণ, কিংবা ধনী-গরীবের কোনো ভেদাভেদ থাকে না। আধ্যাত্মিক বা ঐশ্বরিক প্রেম জাতি-ধর্মের ভেদাভেদ দূর করে সবাইকে এক সূত্রে গাঁথে। মানবপ্রেমে সুখ পেলে মানুষ সৃষ্টিকর্তার প্রেমের কাছাকাছি পৌঁছায়, যেখানে কোনো ধর্মের বাধা থাকে না। সেই চিরন্তন সত্যকে আবারও প্রমাণ করলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার নিভৃত গ্রামের সুকান্ত সেন নামের এক যুবক ও চীনের সাংহাই প্রদেশের এক তরুণী। সুদূর চীন থেকে প্রেমের টানে এবং বাঙালি রীতিতে বিয়ের পিঁড়িতে বসতে পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে এসেছেন চীনা কন্যা ক্রিস হুই। এর আগে চীনে তাদের বিয়ের রেজিষ্ট্রেশন সম্পন্ন হলেও আগামী ২২ ফেব্রুয়ারি হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী রাজনগরের তারাপাশাস্থ বিষ্ণুপদ ধামে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে চীনের তরুণী ক্রিস হুই প্রথমে আকাশপথে ঢাকা এবং পরবর্তীতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সরাসরি রাজনগর উপজেলার ৭ নম্বর কামারচাক ইউনিয়নের তারাপাশাস্থ টিকাপাড়া গ্রামে সুকান্তের বাড়িতে অবতরণ করেন। হেলিকপ্টারে বিদেশি পুত্রবধূ আসার খবরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন সুকান্তের বাড়িতে। জানা গেছে, রাজনগরের কামারচাক ইউনিয়নের টিকাপাড়া গ্রামের প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানী সেনের ছেলে সুকান্ত সেন বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ২০১৮ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে চীনে যান। চীনের সাংহাই মেরিটাইম ইউনিভার্সিটি থেকে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। এরপর চীনে কিছুদিন চাকরি শেষে আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন। চাকরীর সময় সাংহাইয়ের তরুণী ক্রিস হুইয়ের সাথে তার পরিচয়। পরে দুজনে ব্যবসা শুরু করেন।

এ ব্যাপারে সুকান্ত সেন বলেন, ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আমরা একসাথে একটি কোম্পানিতে চাকরী করেছি। ওই বছর (২০২৩) দুজনে মিলে চীনের সাংহাইয়ে যৌথ পরিচালনায় ব্যবসা শুরু করি। সে সময়ে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে বন্ধুত্বের সম্পর্ক প্রেমে রূপ নেয়। এরপর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব করা হয়। দুই পরিবারই আমাদের বিয়ে সম্পর্কে সম্মতি দেয়। পরিবারের সম্মতি পেয়ে আমি ও ক্রিস হুই ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে বিয়ে রেজিষ্ট্রেশন করেছি। ক্রিস হুই স্কটল্যান্ডের গসগো ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেছেন। এরপর ক্রিস হুইয়ের আগ্রহ ও সম্মতিতে হিন্দুধর্মীয় রীতিতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমি প্রায় দুই সপ্তাহ আগে দেশে আসি এবং মাকে নিয়ে ক্রিস হুই বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এসেছে। আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ে উপলক্ষ্যে মাকে নিয়ে ক্রিস হুই বাংলাদেশে আসার পর তাদের অভ্যর্থনা জানিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে রাজনগর নিয়ে এসেছি। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ক্রিস হুইয়ের বাবা ও চাচা এসেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) আমাদের গায়ে হলুদ, ২২ ফেব্রয়ারি বিয়ে ও ২৪ ফেব্রুয়ারি বৌভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমি তিন বছরের বেশি সময় ধরে তাঁকে জানি। সবকিছু মিলিয়ে আমি খুব খুশি, সেও খুব খুশি।

ক্রিস হুই বলেন, আমার দ্বিতীয়বার বাংলাদেশে আসা। সুকান্তের পরিবারের সবাই বন্ধুভাবাপন্ন। তারা সবাই আমাদের উষ্ণ অভ্যর্থনা দিয়েছেন। বিমানে ঢাকা আসার পর সেখান থেকে হেলিকপ্টারে সুকান্তের গ্রামে আসাটা ছিল ব্যতিক্রমী। আমার জন্য খুবই উপভোগ্য হয়েছে। সুকান্ত সেনের বোন ঐশী সেন চীনের সাংহাই মেরিটাইমস ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। তিনি বলেন, ক্রিস হুই খুবই আন্তরিক একজন মানুষ। অল্পতেই আমাদের সাথে মিশে গেছেন। অল্প সময়ে আমাদের খুবই আপন করে নিয়েছেন। তিনি নিজেই চাইছিলেন হিন্দুধর্মীয় রীতি মতে তাদের বিয়েটা হোক। সে হিসেবেই দেশে আসা এবং বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি। সুকান্তের চাচাতো ভাই আশিষ কুমার সেন বলেন, সুকন্তের এই চীনা মেয়েকে বিয়েতে আমরা খুবই খুশি। আমরা সব সময় যার যার ইচ্ছাকে প্রাধান্য দিই। যে যার সঙ্গে ইচ্ছা সংসার করে ভালো থাকবে, সে রকমই হওয়া উচিত।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (সোমবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। এখন পর্যন্ত জানা যাচ্ছে বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭-৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। অন্যদিকে জামায়াত জানিয়েছে রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন ডা. শফিকুর রহমান। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে রাজনৈতিক দলের দলীয় বক্তব্য ৮ ও ৯ ফেব্রুয়ারি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। গতকাল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

আরও পড়ুন
language Change