মো.মাসুদ রানাঃ
খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. এস এম আনিছ কে আটক করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শাপলা চত্বর সংলগ্ন মার্কেটের সামনে অভিযান চালিয়ে আনিছ কে আটক করেছে পুলিশ। আটককৃত আনিছ নয়নপুর এলাকার বাসিন্দা মো. এস এম হারুন এর ছেলে।
পুলিশ জানায়, খাগড়াছড়ি সদর থানার এএসআই (নিঃ) তারিকুল ইসলাম, নজরুল ইসলাম ও প্রশান্ত কুমার সহ গোপন সংবাদের ভিত্তিতে শাপলা চত্বর সংলগ্ন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। আনিছ গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি। সে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কায় কিসলু আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আনিছের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত