ডেস্ক রিপোর্টঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় মোজাম উদ্দিন শাহ নামের এক ব্যক্তিকে হত্যা করে তার অটোভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার ২৫ ফেব্রুয়ারি জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে হত্যার ঘটনা ঘটে। নিহত মোজাম জিয়ানগর (৫৫) ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোজাম ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে বিকেলে বের হন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগর ইউনিয়ন পরিষদের অদূরে নির্মাণাধীন ব্রিজ সংলগ্ন এলাকায় ফেলে রেখে তার অটোভ্যানটি নিয়ে চলে যায়। বুধবার সকালে এলাকাবাসী তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুপচাঁচিয়া থানার ওসি আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে মোজামকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত