হাফিজুর রহমান খানঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মাধবখালী ইউনিয়নের নতুন শ্রীনগর গ্রামে আকন বাড়িতে (২৪শে ফেব্রুয়ারি) সকাল ১১.১৫ ঘটিকায় সময় প্রথমে মো: গফফার আকনের ঘরে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দুটি বসতঘরে।
স্থানীয় সূত্রে জানা যায় নতুন শ্রীনগর গ্রামের আকন বাড়ির মো: খলিল আকন, মো: গফফার আকন,ও মো: রুস্তম আকনের মোট ৩টা ঘর একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষণিকের মধ্যে নিঃস্ব হয়ে যায় তিনটি পরিবার। ভেঙ্গে যায় তিনটি পরিবারের স্বপ্ন। স্থানীয় মোঃ জাকির হোসেন আকন ফোন দিলে মির্জাগঞ্জে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে এসে প্রায় দুইঘন্টা চেস্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারণা করা হয় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে এই আগুনের সুত্রপাত হতে পারে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোসা: মালিহা খানম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্যের আশ্বাস প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত