তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন ইরান ইস্যুতে সন্তুষ্ট নন ট্রাম্প, বেঁধে যেতে পারে যুদ্ধ কুমিল্লায় ওটি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ডায়াবেটিস সচেতনতা দিবস আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প ডা. জুবাইদা রহমানর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ইফতার শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ সারগাম সংগীত একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে মামলা না তুললে এসিড মারার হুমকি শ্রীমঙ্গল ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান কেশবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটায় দন্ড কালীগঞ্জে পৃথক অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার-৬ মানবতা ও সমাজ কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন বরগুনায় ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিচার দাবি কেশবপুরে খাদ্যে ভেজালের অভিযোগে বিক্রেতা আটক পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির দ্বায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্বীকৃতি পেল হাফেজ আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক-১ বরগুনায় ভুয়া চিকিৎসক বিরোধী অভিযান দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল শ্রীমঙ্গলে শিশু উদ্যানের সংস্কারে মতবিনিময় সভা কক্সবাজার যাওয়ার পথে ট্রাক চাপায় যুবকের মৃত্যু মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী উত্তর চাকামইয়া ইউনিয়ন-এ ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ নবাবপুরে শতবর্ষের জনহিতকর প্রতিষ্ঠানে ‘অন্ন’ গিলছে কারা? জুলাই হত্যাকাণ্ডের আসামী ১৪ মাসেও গ্রেফতার হয়নী শওকত আলী নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী আ. লীগের অফিস খোলার চেষ্টা কঠোর বার্তা দিলো জামায়াত সরকারী আদেশে অমান্য করে রমজানেও চলছে কলেজ পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সুইচগেটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে প্রাইভেট হসপিটাল মালিক সমিতির উদ্যোগে ইফতার চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ পটুয়াখালীর মির্জাগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ০৩ টি পরিবার তালতলীতে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম বিজয় রাশমিকার বিয়েতে কলাপাতায় খাবার পরিবেশন হবে

ডা. জুবাইদা রহমানর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ইফতার

ডা. জুবাইদা রহমানর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ইফতার
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের নিয়ে ইফতার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। গতকাল গুলশানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অর্ধশতাধিক সুবিধা বঞ্চিত নারী ও শিশু অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেন, নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আমাদের সরকার বিশ্বাস করে, কন্যা শিশুর নিরাপত্তা ও সুন্দর মানবিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, একাডেমিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে একজন কন্যা শিশু দেশের যেকোনো স্থানে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে আমাদের সরকার সংকল্পবদ্ধ। নারীদেরকে পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রে রাখা হবে। তিনি আরও বলেন, মাধ্যমিক পর্যায় থেকে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানো হবে। এতে শিক্ষার্থীরা বিদেশে ও দেশে সব জায়গায় কর্মসংস্থানে অগ্রাধিকার পাবে। পাশাপাশি কারিগরি শিক্ষাও মাধ্যমিক পর্যায় থেকে কারিকুলামে যোগ করা হবে। সেটা কর্মসংস্থানে বিরাট ভূমিকা পালন করবে।

পোশাক কর্মীদের বিষয়ে ডা. জুবাইদা রহমান বলেন, আমরা বিশ্বাস করি- প্রত্যেক শিল্প-কারখানায় তাদের সবেতনে মাতৃত্বকালীন ছয় মাস ছুটি অবশ্যই প্রয়োজনীয়। এ ছাড়া ডে-কেয়ার সেন্টার, তাদের নিরাপদ আবাসন, নিরাপদ যাতায়াত ব্যবস্থা প্রয়োজন। একজন কন্যা শিশু ও একজন মা যখন নিরাপদে কর্মস্থলে যেতে পারবে, তখনই আমরা মনে করব নারীর ক্ষমতায়ন সম্ভব হয়েছে। অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, পরিচালক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, উপদেষ্টা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খানসহ ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এক নারীকে বিয়ে করেছেন আপন দুই ভাই

ডেস্ক রিপোর্টঃ বর্বব যুগের প্রথা ধরে রেখেছেন উত্তর ভারতের কিছু গোষ্ঠি।এক নারীকে বিয়ে করেছেন আপন দুই ভাই। এমন অসমাজিক এক বিয়ের কাহিনিই জানিয়েছেন ভারতীয় দৈনিক আনন্দ বাজার পত্রিকা। একই বধূ। তাঁর সঙ্গে দাম্পত্য জীবন কাটাবেন দু’জন। সম্পর্কে তাঁরা দুই ভাই, বিয়ে করেছেন এক জন তরুণীকেই। প্রাচীন প্রথাকে আঁকড়ে ধরে সম্প্রতি ‘নিষিদ্ধ বিবাহ’বন্ধনে আবদ্ধ হয়েছেন হিমাচলের নেগি পরিবারের দুই ভাই। আর এই সিদ্ধান্ত নিয়ে কোনও আক্ষেপ নেই দুই সহোদরের। এমনকি হাজার হাজার বছরের পুরনো এক রীতিকে মেনে নিয়ে দুই ভাইয়ের ঘরনি হতে আপত্তি তোলেননি নববধূও। গত ১২ জুলাই হিমাচলের সিরমৌর জেলার শিলাই গ্রামে বসেছিল এই অদ্ভুত বিয়ের আসর। সাক্ষী ছিলেন বর ও কনের পরিবার, কয়েকশো গ্রামবাসী। কুনহাট গ্রামের তরুণী সুনীতা চৌহানের সঙ্গে রীতি মেনে সাত পাক ঘোরেন কপিল ও প্রদীপ নেগি।

আরও পড়ুন
language Change