তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থার আহ্বান-মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান দুই কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিলল পরিচয় বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ শেরপুরে আমের মুকুলের স্বর্ণালী শোভা দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ! ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ট্রেনের ধাক্কায় ট্রাক পড়ল বসতবাড়ির ওপর সেহরি কী? সময় ও অর্থ ইরানে হামলা চালাল ইসরায়েল ৬ বলে এক রাতের ভাগ্য নির্ধারণ! যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন ইরান ইস্যুতে সন্তুষ্ট নন ট্রাম্প, বেঁধে যেতে পারে যুদ্ধ কুমিল্লায় ওটি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ডায়াবেটিস সচেতনতা দিবস আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প ডা. জুবাইদা রহমানর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ইফতার শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ সারগাম সংগীত একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে মামলা না তুললে এসিড মারার হুমকি শ্রীমঙ্গল ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান কেশবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটায় দন্ড কালীগঞ্জে পৃথক অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার-৬ মানবতা ও সমাজ কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন বরগুনায় ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিচার দাবি কেশবপুরে খাদ্যে ভেজালের অভিযোগে বিক্রেতা আটক পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির দ্বায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্বীকৃতি পেল হাফেজ আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক-১ বরগুনায় ভুয়া চিকিৎসক বিরোধী অভিযান দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল শ্রীমঙ্গলে শিশু উদ্যানের সংস্কারে মতবিনিময় সভা কক্সবাজার যাওয়ার পথে ট্রাক চাপায় যুবকের মৃত্যু মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী
পাঠক সংখ্যা
638

বিনোদন ডেস্কঃ

ছোটপর্দার পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। বর্তমানে অভিনয়ের কাজে নেপালে অবস্থানরত আলভী খবরটি নিশ্চিত করে সবার কাছে দোয়া চেয়েছেন।

মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে থানায় ফোন আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, মৃত নারী অভিনেতা জাহের আলভীর স্ত্রী।

স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন জাহের আলভী। তিনি লেখেন, আজ দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই”। নিজের একমাত্র সন্তানের কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।

শোকাতুর এই অভিনেতা সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কিছুটা সময় চেয়েছেন। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে ঢাকা ফেরার চেষ্টা করছেন এবং ফিরে সবার সাথে কথা বলবেন। সেই সাথে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো ধরণের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য তিনি বিনীত অনুরোধ জানিয়েছেন।

২০১০সালের ৯নভেম্বর ভালোবেসে ইকরাকে বিয়ে করেছিলেন জাহের আলভী। দীর্ঘ ১৫বছরের এই দাম্পত্য জীবনে তাঁদের ‘রিজিক’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। ঘটনাটি নিয়ে ইতোমধ্যে বিনোদন অঙ্গনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

থানার সামনেই সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ৮ আটক ৬

  বিপ্লব নিয়োগী তন্ময়, নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি থানার সামনেই ঘটে দফায় দফায় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা! পুর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু পক্ষের এই সংঘর্ষে ৩ পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়েছে। শনিবার দুপুরে নবীনগর থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে।উপজেলা সদরে বিভিন্ন কাজেকর্মে আসা লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকে।রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ পায় তার মামা কাউছার মিয়া। থানায় একটি সালিশি সভা থেকে খবর পেয়ে বেরিয়ে আসছিলেন তিনি।

আরও পড়ুন
language Change