তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে : আইআরজিসি স্ত্রীর আত্মহত্যা নিয়ে যা বললেন জাহের আলভী মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড প্রাতিষ্ঠানিক জাকাত ব্যবস্থার আহ্বান-মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান দুই কাটা হাত উদ্ধার, আঙুলের ছাপে মিলল পরিচয় বাহরাইন, কুয়েত ও আবুধাবিতে বিস্ফোরণ শেরপুরে আমের মুকুলের স্বর্ণালী শোভা দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি বাংলাদেশ! ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ট্রেনের ধাক্কায় ট্রাক পড়ল বসতবাড়ির ওপর সেহরি কী? সময় ও অর্থ ইরানে হামলা চালাল ইসরায়েল ৬ বলে এক রাতের ভাগ্য নির্ধারণ! যৌতুকের টাকার জন্য স্ত্রীকে অমানুষিক নির্যাতন ইরান ইস্যুতে সন্তুষ্ট নন ট্রাম্প, বেঁধে যেতে পারে যুদ্ধ কুমিল্লায় ওটি এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মারা গেলেন আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম ঝালকাঠিতে রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ ডায়াবেটিস সচেতনতা দিবস আজ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প ডা. জুবাইদা রহমানর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের ইফতার শিবগঞ্জে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঝিনাইগাতীতে দুই শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ সারগাম সংগীত একাডেমির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে মামলা না তুললে এসিড মারার হুমকি শ্রীমঙ্গল ভুরভুরিয়া খাল রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান কেশবপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাটি কাটায় দন্ড কালীগঞ্জে পৃথক অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার-৬ মানবতা ও সমাজ কল্যাণে হতদরিদ্রদের পাশে সিন্দুকছড়ি জোন বরগুনায় ভুল চিকিৎসার অভিযোগে ডাক্তারের বিচার দাবি কেশবপুরে খাদ্যে ভেজালের অভিযোগে বিক্রেতা আটক পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরির দ্বায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্বীকৃতি পেল হাফেজ আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বিজিবি’র অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক-১ বরগুনায় ভুয়া চিকিৎসক বিরোধী অভিযান দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ও ইফতার মাহফিল শ্রীমঙ্গলে শিশু উদ্যানের সংস্কারে মতবিনিময় সভা কক্সবাজার যাওয়ার পথে ট্রাক চাপায় যুবকের মৃত্যু মৌলভীবাজারে বেঙ্গল সুইট ফুডকে ১৬ লক্ষ টাকা জরিমানা গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড

মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংকের ‘প্রাইম নাও’ চালু করলো দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড
পাঠক সংখ্যা
638

তিশা আক্তার॥
মাস্টারকার্ড, প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর সঙ্গে যৌথভাবে বাংলাদেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে। ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও জোরদার করতেই কার্ডটি উন্মোচন করা হয়েছে।

‘প্রাইম নাও’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে না। ফলে কপি, স্কিমিং বা সরাসরি দেখে কার্ডের তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে না। দৃশ্যমান সংবেদনশীল তথ্য না থাকায় শোল্ডার সার্ফিং এবং প্রচলিত জালিয়াতির ঝুঁকিও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়—যা দেশে পেমেন্ট নিরাপত্তায় নতুন উচ্চতা যোগ করেছে।

কার্ডের সব তথ্য ‘প্রাইম নাও’ অ্যাপে নিরাপদে সংরক্ষিত থাকে, যেখানে রয়েছে বহুস্তরীয় অথেনটিকেশন ও ঐচ্ছিক বায়োমেট্রিক সুরক্ষা। ফলে কার্ডহোল্ডাররা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন।

নতুন এই ডেবিট কার্ডে রয়েছে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা—নিরাপদ কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাক্সেস ব্যবস্থাপনা এবং ডিজিটাল রিইস্যু। এমনকি কার্ডটি হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য না থাকায় অননুমোদিতভাবে ব্যবহার করা সম্ভব নয়।

এই ডেবিট কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০,০০০টিরও বেশি পার্টনার মার্চেন্টে সারা বছর নানা সুবিধা উপভোগ করা যাবে। আধুনিক ও মিনিমাল ডিজাইনের এই কার্ডে কার্ডহোল্ডাররা পছন্দমতো ডিজাইন নির্বাচন করতে, কার্ডে নিজের নাম যুক্ত করতে এবং এক ট্যাপেই ই-কমার্স সুবিধা চালু করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর বোর্ড চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, “প্রাইম ব্যাংকের ৩০ বছরের পথচলা গড়ে উঠেছে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে, আর আমাদের ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে উদ্ভাবনের মাধ্যমে। বাংলাদেশের প্রথম ‘প্রাইম নাও’ নাম্বারলেস কার্ড চালুর মাধ্যমে আমরা প্রচলিত ধারার বাইরে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি। কার্ডে কোনো দৃশ্যমান তথ্য না থাকায় চোখে দেখে তথ্য চুরির ঝুঁকি দূর হয়েছে। অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে কার্ডে আনা হয়েছে আধুনিক ও মার্জিত নকশা, এবং ‘প্রাইম নাও’ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের হাতে দেওয়া হয়েছে পূর্ণ নিয়ন্ত্রণ। এটি শুধু একটি কার্ড নয়; এটি ডিজিটাল-ফার্স্ট জীবনধারার দিকে এক বড় পদক্ষেপ। বাধ্যতামূলক প্রক্রিয়ার পরিবর্তে আমরা গ্রাহকদের স্বাধীন পছন্দকে গুরুত্ব দিচ্ছি। একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকিংয়ের নতুন যুগে নেতৃত্ব দিতে পেরে আমরা গর্বিত।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘প্রাইম নাও’ মাস্টারকার্ড নম্বরবিহীন ডেবিট কার্ডের উন্মোচন দেশের ডিজিটাল পেমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রাহকেরা এখন আরও বেশি গোপনীয়তা ও সহজ নিয়ন্ত্রণ চান, আর নাম্বারলেস প্রযুক্তি লেনদেনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। এই নতুন প্রজন্মের উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসতে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। নিরাপদ, সুবিধাজনক ও ভবিষ্যৎ-প্রস্তুত পেমেন্ট নিশ্চিত করার প্রতিশ্রুতি আমরা এভাবেই আরও জোরদার করছি।”

প্রাইম ব্যাংক পিএলসি. সম্পর্কে:

প্রাইম ব্যাংক পিএলসি. ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত একটি শীর্ষস্থানীয় দ্বিতীয় প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ঢাকার গুলশান অ্যাভিনিউতে অবস্থিত প্রধান কার্যালয় থেকে পরিচালিত এই ব্যাংকের সারা দেশে ১৪৯টি শাখা ও ১৫৮টি এটিএম রয়েছে। ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী এটি নিবন্ধিত।

মাস্টারকার্ড সম্পর্কে:

বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি মানুষের ক্ষমতায়নে কাজ করছে মাস্টারকার্ড। আমাদের গ্রাহকদের নিয়ে আমরা একসঙ্গে এমন একটি টেকসই অর্থনীতি গড়ে তুলছি যেখানে সকলের সমৃদ্ধি সম্ভব। লেনদেনকে নিরাপদ, সহজ, স্মার্ট এবং সবার জন্য সহজলভ্য করে তুলতে আমরা নানা ধরনের ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করি। আমাদের প্রযুক্তি ও উদ্ভাবন, অংশীদারিত্ব ও নেটওয়ার্ক একত্রে একটি অনন্য পণ্য ও সেবার সমন্বয় তৈরি করে, যা ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান ও রাষ্ট্রসমূহকে তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সহায়তা করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হোয়াটসঅ্যাপে সাইবার হামলা, ২৪ দেশে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের জন্য বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ অ্যাপটি ব্যবহার করেন। সম্প্রতি জনপ্রিয় এই অ্যাপে সাইবার আক্রমণ এবং বিপজ্জনক সাইবার গুপ্তচরবৃত্তি চিহ্নিত করা হয়েছে। কমপক্ষে ২৪টি দেশের ব্যবহারকারীদের লক্ষ্য করে এই আক্রমণ করা হয়েছে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। হোয়াটসঅ্যাপে সাইবার আক্রমণ ইসরায়েলের স্পাইওয়্যারের ইসরায়েলের নজরদারি সংস্থা প্যারাগন সলিউশনের সাথে যুক্ত একটি স্পাইওয়্যার সম্প্রতি সাংবাদিক, কর্মী এবং নাগরিক সমাজের সদস্যদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে ব্যবহার করা হয়েছে। এই আক্রমণে জিরো-ক্লিক হ্যাকিং কৌশল ব্যবহার করা হয়েছে। যার অর্থ হল ব্যবহারকারীর ডিভাইসে কোনো পদক্ষেপ ছাড়াই হ্যাক করা যেতে পারে। এই ধরণের হ্যাকিং অত্যন্ত বিপজ্জনক বলে বিবেচিত করা হয়। কারণ এটি নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে আক্রমণ চালায়। বিষয়টি নিশ্চিত করে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা

আরও পড়ুন
language Change